Saint Martin
Saint Martin is a small island in the southermost part of Bangladesh, it's area is only about 36 kilometer square. It is about 9 km south of the tip of the Cox's Bazar.
I had the fortune to go to St. Martin twice. I live in Chittagong. First you have to take a bus from Chittagong to Teknaf, from there you can go for another hour and a half by ship and then you will be able meet the wonders of nature.When the ship crosses the Naf River and slowly enters the deep sea, you will see innumerable gull .
There is a small adjoining island which is called Chera Dwip . It is about 8 kilometres west of the northwest coast of Myanmar , at the mouth of the Naf River.
Due to Covid 19 we could not go outside. I can't go to see the sea for a long time. The mind is restless to hear the roar of the sea. It's a place where you can visit again and again. You will never feel bored. When the world is going to be normal as before i will run to see the sea at first.
May my sea be good till that time. let good time comes back very soon. See you again my love.
[sponsors]
If you like my picture and article, please encourage me to write more.
Sylhet,my second home
I spent about six years of my life in Sylhet. In fact, the best days of my life were spent in Sylhet. For those who don't know, Sylhet is a small beautiful city in Bangladesh. I completed mu graduation from Shahjalal University of Science and Technology in Sylhet. I will say another day about my university, today i want to tell about my feelings . When I came to Sylhet six years ago, I didn't know anyone. But no one else loved me as much as Sylhet, I will never get so much freedom and happiness again. This city has helped me to recognize myself. Whenever I was upset, I went around the whole city alone or with friends. There can be nothing more beautiful to me than the rain of Sylhet. Maybe no one will believe, but tears are coming to my eyes as I write these lines.
The world will be all right again one day, if I survive I will definitely see a new day, but I will never return to the house I left behind. The time to leave Sylhet is approaching. Once again a huge beautiful moon will rise in the sky of Sylhet, but I will not see it. The festival will come again, my favorite organization, my favorite university will be buzzing with new member calls like every year, just i don’t get to see .
I rememberd the lines of my favorite poem,
মনে পড়ছে আমার প্রিয় কবিতার লাইনগুলো,
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি সবুজ পাতারা।
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
_হুমায়ুন আজাদ
-Humayun Azad
ভালো থেকে সিলেট, আমার ভালোবাসা।
Payesh
This is a famous bengali dessert. Usually we love to take it after meal in our any auspicious festival. It is very common dessert in our subcontinent, you can also call it firni,it is a dessert of our tradition. I think i can make it better than anything else. Now i share my recipe.
Ingredients -
2 litre Milk
A handful of polao
Sugar 5 cup
Raisin 15/16
Cinnamon 3 piece
Cardamom 2 piece
Bay leaves 2 piece
Ghee 1 table spoon (optional)
Procedure -
Polao rice should be washed and shoaked in water for half an hour. Put the milk in the stove and heat it. When the milk becomes a little thick after burning for a while, removed the shoaled rice from water and add milk.
If you shake it well, the rice and milk will start boiling. Reduce the heat a little and keep stirring lightly, the rice will start to boil. When the rice is cooked, stir in the sugar, bay leaves, cinnamon and cardamom on low heat.
Stir well with 1 tablespoon ghee. Just before unloading, you have to add raisins and cardamom.
Your payesh is ready for serving. Let the payesh be cool for serving. Pick up the cold pies in beautiful small glass containers and top with chopped nuts or pesto nuts and serve.
[ sponsors ]
Plasma donation
Physicians are agreed that all the patients, who have recovered from the deadly disease Covid-19, to donate plasma to save the lives of other victims.
Plasma, a yellowish liquid component of blood, carries the blood cells in whole blood in suspension.
People who have fully recovered from COVID-19 have antibodies in their plasma that can attack the virus. This convalescent plasma is being evaluated as treatment for patients with serious or immediately life-threatening COVID-19 infections, or those judged by a healthcare provider to be at high risk of progression to severe or life-threatening disease.
A Covid-19 recovered patient can give plasma every month instead of a regular three or four-month interval that is usually required for normal blood donation. Presence of an effective antibody in plasma is a must and after checking the antibody, anyone can donate plasma.
You may qualify to donate plasma for coronavirus patients if you meet specific convalescent plasma and fulfill regular blood donation reqirements. You are at least 17 years old and weight 110 lbs. Additional weight requirements apply for donors age 18 or younger.
If you’re fully recovered from a new coronavirus infection and meet the above criteria, please donate YOUR plasma and save people’s life.
Plasma donation process is also starting in my country Bangladesh. Many Corona survived people want to donate their plasma. In my next article, i will write about our condition.
Please stay safe,Try to help at least 2 people daily if you can.
গর্ভধারিণী- সমরেশ মজুমদার
যতোটুকু মনে পড়ে অষ্টম শ্রেনীতে যখন পড়ছি, এক বন্ধু বইটা এনে দিয়েছিলো পড়তে। প্রথম তিন চার পৃষ্ঠা পড়ার পর আগ্রহ তেমন একটা পাচ্ছিলাম না, অচেনা নিষিদ্ধ একটা জগতের হাতছানি ছিলো প্রথম পাতাগুলিতে। সে কারনেই বোধহয় বইটা শেষ করার ইচ্ছে জেগেছিলো। স্কুল, স্যারের বাসা প্রাইভেট সবকিছু মিলে আসলে দিনে বই পড়ার সময় আসলে খুব বেশি থাকতো না, আমাদের বই পড়াটা তাই ছিলো স্কুলে, ক্লাসের ফাঁকে। বই পড়ার অভ্যাসটা এখন প্রায় নেই বললেই চলে। অথচ বেশিরভাগ বই আমার পড়া সেই স্কুল জীবনে ক্লাসের ফাঁকে। গর্ভধারিণী বইটার মাঝামাঝি পর্যায়ে এসে জয়িতার প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা। আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতো জয়িতা কে নিয়ে, ঠিক এমন একটা জীবন চাইতাম আমরা তখন, কল্পনা করতাম জয়িতা, সুদীপ, আনন্দ, কল্যাণদের মতো সব ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় চলে যাবো যেখানে কেউ চিনতে পারবে না আমাদের, ছোট বাচ্চাদের পড়ালেখা শেখাবো, অনুন্নত একটা জাতিগোষ্ঠীকে আলোর মুখ দেখাতে সাহায্য করবো। আমাদের মনোজগতে মারাত্মক প্রভাব বিস্তার করেছে এই বইটা। আমরা আমাদের কল্পনার একটা জগৎ তৈরি করে নিয়েছিলাম আমাদের মতো করে ।
সমরেশ পড়া শুরু তখন থেকে।তারপর থেকে বহু উপন্যাস পড়া হয়েছে। কিন্তু গর্ভধারিণীর আবেদন ছিলো অন্যরকম। উপন্যাস এর শেষের দিকে এসে তবে আমরা কেউই কেন জানি সেই সাহসী জয়িতার পরের কাজটাকে সমর্থন করতে পারি না। শেষদিকে মনে হয়েছিলো জয়িতা তার আর্দশ থেকে দূরে সরে গেছে হঠাৎ।
প্রথম দিকের সমরেশ এর লেখাগুলোর যে ধার ছিলো এখনকার লেখা গুলোতে সেগুলো খুঁজে পাই না আমি। এটা হতে পারে, মুগ্ধ হবার বয়সটা আমি পার করে এসেছি। এখন কোন কিছুই মনে সহজে দাগ কাটে না!
Homemade Chocolate cake
Yesterday I baked chocolate cake at my home for the first time, Through my picture of cake didn’t look so delicious but believe me, the taste was so yummy. Now i give you the recipe.
Ingredients:
Branded Coco powder half cup
Flour 1 cup
Sugar half cup
Two egg
Baking powder 1 tea spoon
Baking soda half tea spoon
Coffee 2 tea spoon
Milk one fourth
Oil One fourth cup
Procedure:
At first i took all the dry ingredients in a bowl,then i mixed them properly, slowly i mixed milk and egg and oil. I shaked up the butter continuously and made a smooth butter. I prepared it in stove, but you can make it in oven. In a aluminum tiffin box i poured my butter.Before I brushed oil and some flour in the box.. Then i used a non stick pen and set the tiffin box in the middle of the pen. It took half an hour to made it.
Process of making chocolate syrup-
It is optional. I took 4 daily milk small size chocolate and 1 kitkat then melted them together with 7/8 table spoon milk,2 tea spoon coffee powder, 1 table spoon flour. At last i covered my cake with the chocolate syrup.
The cake was so tasty, my all familly members loved it.
Please stay with me and follow my next cooking recipe.
Confession
Today is a rainy day. I want to write something. Actually i want to confess something about myself. When i was starting to work in this platform at first i was very afraid. I was always thought that i am very weak in english and how can i will be able to writing article in English. Then i come to know that here i can write also article in Bengali, my mother tongue. Then i feel little interest to work in this platform. Before I was not taking this seriously. I was Just expressing my thought in my language. And one thing i can say that i love to write anything when many feeling are rolling in my mind and i want to express. From my childhood i always love to read any type of writing. Then gradually i am starting to love this platform. So I am grateful to those person who inspire me to start writing.
Best wishes to all of you, stay safe and be happy. Thank you read cash.
A greeting To our national poet
Kazi Nazrul Islam was the nation poet of our country. He was a Bangladesh poet, short story writer, litarary translator solider, film actor and musician. Today is the 121st birth anniversary of our great poet. Nazrul. He was born in 25 May, 1899. We always remember him with respect. He will exist in our everyday day life within his poet, songs for long time.
Today i want to share a famous bengali poet of Nazrul, this is Nari-নারী,
so here it is,
সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।
নরক কুন্ড বলিয়া তোমা’ করে নারী হেয় জ্ঞান?
তারে বল, আদি-পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল
নারী দিল তাহে রূপ-রস-সূধা-গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ?
অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শা-জাহান। জ্ঞানের লক্ষী, গানের লক্ষী, শষ্য-লক্ষী নারী,
সুষম-লক্ষী নারীওই ফিরিছে রূপে রূপে সঞ্চারী’।
পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী
এনেছে যামিনী শান্তি সমীরণ বারিবাহ।
দিবসে দিয়াছে শক্তি সাহস,
নিশিথে হয়েছে বঁধু পুরুষ
এসেছে মরুতৃষা লয়ে নারী যোগায়েছে মধু।
শষ্য ক্ষেত্র উর্বর হল,পুরুষ চালাল হাল,
নারী সেই মাঠে শষ্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল,সেই জল মাটি মিশে’
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে
স্বর্ণ-রৌপ্যভার, নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার।
নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি-প্রাণ
যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুঢা,সুঢায় ক্ষুধায় মিলে’
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে।
জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান
মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে
কত নারী দিল সিঁথির সিদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপড়ি,
কত বোন দিল সেবা
বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোন কালে একা হয়নি ক জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।
রাজা করিতেছে রাজ্য শাসন,
রাজারে শাসিছে রানী,
রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি।
পুরুষ-হৃদয়হীন,
মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাক, অমর মহামানব,
বরষে বরষে যাদের স্মরণে, করি মোরা উৎসব
খেয়ালের বশে তাদের জম্ম দিয়েছে পিতা লব কুশ বনে
ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা!
নারী, সে শিখাল শিশু পুরুষেরে,
স্নেহ-প্রেম, দয়া-মায়া দীপ্ত নয়নে পরল কাজল, বেদনার ঘন ছায়া!
অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ,
বুকে নিয়ে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ! তিনি নর-অবতার-
পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার!
পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর-
নারী চাপা ছিল এতদিন,আজ চাপা পড়িয়াছে নর! সে-যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না ক,
নারীরা আছিল দাসী!
বেদনার যুগ,মানুষের যুগ, সাম্যর যুগ আজি,
কেহ রহিবেনা বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি!
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
আপনারি রচা অই কারাগারে পুরুষ মরিবে ভুগে।
যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!
শোনো মর্ত্যের জীব!
অন্যরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরিতে নারী!
করিল তোমা বন্দিনী, বল, কোন সে অত্যাচারী?
আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যকুলতা,
আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নৈপথ্যে কও কথা!
চোখে চোখে আজ চাহিতে পারনা; হাতে রুলি,পায়ে মল,
মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙ্গে ফেল ও শিকল!
যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ঊড়াও সে আবরণ!
দূর করে দাও দাসীর চিহ্ণ, ঐ যত আভরণ!
সেদিন সুদূর নয়-
যে দিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর ও জয়।
Yellow
I want to share the lyrics of one Of my favourite song, at this moment, i am listening it repeatedly, may be right now there is no one to read the post, but i want to express my feelings, whenever i become depressed, music always conciliate my pain and minimize my stress.This is yellow, from cold play.
Look at the stars
Look how they shine for
And everything you do
Yeah they were all yellow
I came along
I wrote a song for
And all the things you do
And it was called "Yellow"
So then I took my turn
Oh what a thing to have done
And it was all
Your skin
Oh yeah, your skin and bones
Turn into something beautiful
You know, you know I love you so
You know I love you so
I swam across I jumped across for you
Oh what a thing to do
'Cause you were all yellow
I drew a line
I drew a line for
Oh what a thing to do
And it was all yellow
Your skin Oh yeah
your skin and bones Turn into something beautiful
And you know
For you I'd bleed myself dry
For you I'd bleed myself dry
It's true
Look how they shine for you
Look how they shine for you
Look how they shine for
Look how they shine for you
Look how they shine
Look at the stars
Look how they shine for you
And all the things that you do.
আলো
রাত পোহালেই ঈদ। এমনই ঈদ যেটা বিশ্ব দেখেনি কখনো আগে। এমনকি এবারে মতো পহেলা বৈশাখ উদযাপন আগে কি কখনো করেছে বাঙালি, ছিলো না রমনা বটমূলে বছর কে বরণ করে নেয়ার কোন আয়োজন, ছিলো না পান্তা ইলিশ খাবার ধুম। দিন দিন বেড়ে চলেছে মহামারীর দাপট। আমরা মানুষেরা অসহায় হয়ে পড়েছি তার হাতে।
সময় তো থেমে থাকে না। কালের নিয়মে আবারো আরেকটা ঈদ দরজায় কড়া নাড়ছে। আমরা এবারের রমজানের শেষ ইফতারিটা করে নিয়েছি একটু আগে। নতুন বছরের শুরুতে ভেবেছিলাম, প্রকৃতি যেন আমাদের প্রতি সদয় হয়, সবচেয়ে বড় উৎসবটা যাতে করে আমরা বাঁধনহারা ভাবে বন্ধু বান্ধব, কাছের মানুষদের সাথে পালন করতে পারি। প্রকৃতি সম্ভবত চাচ্ছে আমরা আরো অপেক্ষা করি। হতে পারে কিছুটা দেরিতে, তবে আমরা বিশ্বাস রাখি অন্ধকার কেটে যাবে খুব দ্রুত।
কালকের নতুন সূর্য আমাদের সবার জীবনে নব সূচনা ঘটাক, নিয়ে আসুক আলোর বার্তা।
নতুন দিনের প্রত্যাশায়, সবাইকে ঈদের শুভেচ্ছা, সুস্থ থাকুন সকলে,
আলো আসবেই।
টিফিন বক্স
যতো আমরা বড় হচ্ছি, বেঁচে থাকার দিন গুলো একটা একটা দিন করে কমে আসছে ততোই আমরা আঁকড়ে ধরতে চাই আমাদের অতীত কে, এই কোয়ারেন্টাইনের দিনগুলোতে ছেলেবেলাটা আরো বেশি করে হাতছানি দিয়ে ডাকছে,ছোটবেলায় অতি সামান্য অগুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে চোখের সামনে। তেমনই এক ভালোবাসার জিনিস ছিলো টিফিন বক্স। স্কুলের টিফিন বক্স নিয়ে আসলে আমাদের নস্টালজিকতার কোন সীমা পরিসীমা নেয়। যদিও নিজের বক্স টার থেকে অন্যদের টিফিন বক্সটার দিকেই বেশি আগ্রহ থাকতো আমাদের। ওই বন্ধুটা হয়য়ো আজ তার টিফিন বক্সে বেশি ভালো খাবার নিয়ে এসেছে, যেমন করেই হোক, তার থেকে কিছুটা ভাগ বসাতেই হবে। খুব ছোটবেলায় তো স্কুলে যাওয়ার অন্যতম আগ্রহই ছিলো টিফিন খাওয়ার লাভ।
আহা, অতীতের ছেলেবেলার সবকিছু বড়ো মধুুুর হয়ে ধরা দেয় এখন। আরেকটি বার যদি ফিরে যাওয়া যেতো সেসব দিনে! সবকটি মুহূর্তে নষ্ট না করে কাজে লাগাতাম।
রবীন্দ্রনাথ
ছোটবেলা থেকেই সামান্য বই পড়ার অভ্যাস ছিলো। পড়ালেখায় মন ছিলো না একটুও। ভালো লাগতো নতুন বইয়ের ঘ্রাণ। বাবা যেদিন নতুন বই কিনে আনতো শুধু ওইদিনই যেন নতুন বই হাতে পেয়ে সব পড়ে ফেলবো এমন একটা ভাব ছিলো। সবচেয়ে পছন্দের ছিলো বাংলা বইয়ের ছোট ছোট গল্প, কবিতাগুলো, রবীন্দ্রনাথের সাথে পরিচয় তখন থেকেই শুরু। বাঙালিদের তো দিন শুরু হতো আগে রবীন্দ্রনাথের গান শুনে, দাদু ঠাকুমা পছন্দ করতো বেশি, উপন্যাস নাটক তখনো পড়া হয়নি তেমন। পরবর্তীতে এক পাগল বই পড়া বন্ধু রবীন্দ্রনাথের বই ধরিয়ে দিতে নতুন একটা দরজা খুলে দিলো আমার সামনে যেন গোগ্রাসে গিলতে শুরু করলাম, অনেক কিছুই অস্পষ্ট লাগতে লাগলো যদিও, রবীন্দ্র রচনা বুঝতে পারবো ওই বয়সটা তখনো হয়নি বিধায়। তারপর যতো দিন গড়াতে থাকে একটু একটু করে বুঝতে শুরু করি রবীন্দ্রনাথকে। সেই যে প্রেমের শুরু, থামেনি কখনো। এখনো ভেবে কূল কিনারা খুঁজে পাইনি একটা মানুষ কিভাবে এতো অসাধারণ ভাবে জীবন যাপনের সমস্তটা লিখে রেখে গেছে এতো বছর আগে। কবিতা, উপন্যাস, নাটক, প্রেম, বিরহ, সুখ, জীবনের নানা চড়াই-উতরাই কী লেখেননি তিনি, আমাদের প্রতিটা ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতির কথা আমি খুঁজে পেয়েছি তার রচনা, কবিতায়। মানুষের সব সৃষ্টি হয়তো চিরকাল বেঁচে থাকবে না, কালের গহ্বরে একসময় হারিয়ে যেতে বাধ্য, কিন্তু আমি হলফ করে বলতে রবীন্দ্রনাথ ঠিক একই রকম আবেদন সৃষ্টি করে যাবেন প্রতিটি বাঙালির মননে মস্তিষ্কে।
মানুষ
ওই যে মস্ত পৃথিবীটা, চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর ওই গাছপালা, নদী মাঠ, প্রভাত সন্ধ্যা, কোলাহল নিস্তব্ধতা সমস্তটা শুদ্ধু দু-হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে, মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমনকি কোন স্বর্গ থেকে পেতুম, স্বর্গ আর কি দিতো জানিনে, কিন্তু এমন কোমলতা দূর্বলতা ময়, এমন সকরুণ আশঙকা ভরা অপরিনত এই মানুষগুলোর মতো এমন আদরের ধন কোথা হতে দিতো।
আমাদের এ মাটির মা,
আমাদের এই আপনাদের পৃথিবীটা।
তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে।
মানুষ বড় একলা, তুুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
মানুুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও।
তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে।
প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র হতে কিছু লাইন,
পরেরটা শক্তি চট্টোপাধ্যায় এর মানুষ বড় কাঁদছে কবিতার কিছু লাইন।
কবিতা দুুুটি পড়ছিলাম তাই শেয়ার করলাম সবার সাথে।
রন্ধনপ্রনালী- চটপটি
মানুষ বর্তমানে তাদের জীবন যাত্রায় এতোটা ব্যস্ত থাকে যে খাবার বানানোর কাজটা যদি খুব দ্রুত করা যায়, তাহলে অনেক সময় বেঁচে যায়। রাঁধুনীর বিভিন্ন মিক্স মসলা আমাদের কাজটা অনেই সহজ করে দেয়, বিশেষ করে আমার মতো একদম নতুন রাঁধুনীদের জন্য। আজ রাঁধুনীর চটপটি মিক্স এর সাহায্যে কিভাবে খুব সহজে চটপটি তৈরি করা যায় সেটাই শেয়ার করবো সবার সাথে, চলুন তাহলে শিখে নেয়া যাক, একদম নতুন দের জন্য সহজে মজাদার চটপটি বানানোর কৌশল।
যা যা উপকরণ প্রয়োজনঃ
রাঁধুনী চটপটি মিক্স
মটর ডাল
পেঁয়াজ কুচি,ধনে পাতা কুচি,শসাা
ফুচকা
লবন
আলু, এটা কেউ না চাইলে বাদ দিতে পারেন
ভাজা জিরার গুুঁড়া
প্রনালী-
প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে আলু ডিম সেদ্ধ করে নেয়, তারপর চুলায় পানির সারহে ডাল এবং পরিমাণ মতো লবন নিয়ে সেদ্ধ করে নেয়, চটপটির ঝোল কতোটা পাতলা বা ঘন করবেন এটা আপনার ইচ্ছা। তারপর চটপট মসলা দিয়ে দেবো বেশ খানিকটা, সবার শেষে ভাজা জিরার গুড়া নিয়ে নামিয়ে নিন।
শেষে বাটিতে নিয়ে পছন্দ মতো শসা পেঁয়াজ, ধনে পাতা কুচি এবং সেদ্ধ ডিমের ঝুরি,আলু আর ফুচকা উপর থেকে গুড়ো করে দিলেই হয়ে যাবে চটপটি তৈরি। সাথে অবশ্যই চটপটির সাথে টক বানিয়ে নেবেন।
টক এবং ফুচকা বানানোর পদ্ধতি পরবর্তীতে দেবো কোনদিন। সাথে থাকবেন।
পাখি
ছেলেবেলায় আমার মতো সবারই হয়তো পাখির মতো আকাশে উড়তে ইচ্ছা হতো। আমার সবসময় মনে হতো পাখিরা কতো সুখী, ওদের জন্য কোন বাঁধাধরা নিয়ম নেয়, যখন যেখানে খুশি উড়ে বেড়াতে পারে ইচ্ছামতো।
আমাদের দেশের নাম না জানা অনেক পাখির নাাম শেয়ার করছি নিচে।
পাখির তালিকা
অ্যালোট্রা গ্রিব(Aletra Grib)
আইবিস(Ibis)
আবাবিল(Swallow)
আলবাট্রস(Albatross)
ইমু(Emu)
ঈগল(Eagle)
উটপাখি(Ostrich)
এ্যালিফ্যান্ট বার্ড(Elephant Bird)
কবুতর(Pigeon)
কাক(Crow)
কাজল পাখি(Brown Shrike)
কাঠ ঠোকরা(Woodpecker)
কাদাখোচা(Snipe)
কালেম(Purple Moorhen)
কিউই(Kiwi)
কুকো(Greater Coucal)
কুটুম পাখি(Guest Bird)
কেশওয়ারী(Cassowary)
কোকিল(Cuckoo)
কোয়েল(Quail)
খঞ্জন(Wagtail)
গাঙচষা(Skimmer)
গাঙচিল(Gull)
গ্রেট অক(Great Auk)
ঘুঘু(Dove)
চড়ুই(Sparrow)
চিকাডি(Chickadee)
চিল(Kite)
চুটকি(Large Billed)
জলপিপি(Jacana)
জাটিংগার(Jatinga)
টিয়া(Parrot)
টুনটুনি(Tailorbird)
ডাহুক(Waterhen)
ডোডো(Dodo)
তিতির(Lapwings)
দুধরাজ(Flycatcher )
দোয়েল(Robin)
ধনেশ(Hornbill)
নিকুঞ্জ(Bowerbird)
নীলকন্ঠি(Indian Roller)
পাপিয়া(Nightingale)
পাফিন(Puffin)
পেঙ্গুইন(Penguin)
পেঁচা(Owl)
প্রিনা(Prinia)
ফটিকজল(Lora)
ফিঙে(Drongo)
বক(Heron)
বনসুন্দরী(Indian Pitta)
বসন্তবৌরি(Barbet)
বাজ পাখি(Falco)
বাদুর(Bat)
বাবুই(Weaver Bird)
বুলবুল(Bulbul)
ময়না(Starling)
ময়ুর(Peafowl)
মাছরাঙা(Kingfisher)
মুনিয়া(Munia)
মুরগি(Hen)
মোনাল(Monal)
মোহনচূড়া(Hoopoe)
মৌটুসী(Sunbird)
রাতচরা(Nightjar)
লালখেনি(Ruddy Crake)
লালপা পাখি
লালমাথা কুচকুচি
শকুন(Vulture)
শিতাক্ষী(White-eye)
সাত ভাই(Babbler)
সাত সতী(Scarlet Minivet)
সারস(Stork)
হাঁস(Duck)
রন্ধনপ্রণালী- ফ্রাইড রাইস
আজ বানিয়েছি একদম ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাইড রাইস, সেই রেসিপিটিই শেয়ার করছি সবার সাথে, প্রথম বারের মতো এটি চেষ্টা করেছি আমি।
উপকরণঃ
নানা রকমের সবজি,গাজর, টমেটো,বরবটি,ফুলকপি, ধনে পাতা
৩ টি ডিম
পোলাাও এর চাল ৭৫০ গ্রাম
মুরগী কয়েক টুকরা হাড় ছাড়া
পেয়াঁজ কুচি আধা বাটি
রসুন কুচি, ৫/৬ কোয়া রসুন
টমেটো সস
সয়া সস
প্রনালী-
চুলায় তেল গরম করে প্রথমে ডিম গুলো ঝুরি করে নিয়ে তুলে রেখেছি৷ তারপর সেই তেলে সবজি গুলো সামান্য ভাজি করে নিয়ে পরিমান মতো লবন দিয়েছি খেয়াল রাখতে হবে যেহেতু সয়াসসে লবন আছে লবন দিতে খুব সচেতন থাকতে হবে। সবজি আধা সেদ্ধ অবস্থায় তিন ভাগের দুই ভাগ সেদ্ধ পোলাও এর চাল দিয়ে রান্না করা ভাত সেই সবজিতে দিতে হবে। তারপর ৫ টেবিল চামপ সয়াসস আর ৩ টেবিল চামপ টমেটো সস মিশিয়ে সব শেষে টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
হয়ে গেলো ঘরে বানানো ফ্রাইড রাইস।
সমসাময়িক পরিস্থিতি-১
গতোকাল বলছিলাম বাঙালি জাতিগত ভাবে মানসিক ভাবে দৃঢ়, সহজে তারা ভেঙে পরে না, খুব দ্রুত তারা ঘুরে দাঁড়াতে পারে, বুক চিতিয়ে তারা শত্রুর মোকাবেলা করে। আর এই মন মানসিকতার জন্যই তারা এবারের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যর্থ হচ্ছে। অবাক হচ্ছেন? ভাবছেন তো জাতিগত ক্ষোভ প্রকাশ করছি।আসলে তা না, ব্যাখ্যা করি আসুন। বর্তমান শত্রুকে আমরা দেখতে পাই না, যার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের প্রয়োজন হয় না কোন প্রকারের অস্ত্র- হাতিয়ারের৷ একমাত্র প্রতিষেধক যেখানে বাসায় থাকা, আর নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আস্থা রাখা। যে জাতি সারা জীবন বুক চিতিয়ে শত্রু কে মোকাবেলা করে তারা তো জানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয় রাস্তায় নেমে, সেই জাতিকে বাসায় বসিয়ে রাখা তো একটু মুশকিলই বটে।
এ প্রসঙ্গে আরো বিস্তারিত লেখার ইচ্ছা, কারো ভালো লাগলে জানাবেন।
সুস্থ থাকুন সকলে।
একটা ভোরের প্রতীক্ষায়
টুকটাক কবিতা পড়তে আমি ভালোবাসি। জীবন জগৎ যখন থমকে আছে তখন কিছুকিছু কবিতা আমাদের স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। অনেকদিন ধরেই এই কবিতাটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চোখে পড়ে, হয়তো অনেকের পড়া তবুও সবার সাথে শেয়ার করতে ইচ্ছা হলো।
শঙ্খচিল আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে...
কবিতাটির নাম শঙ্খচিল
সুস্ত্থ,সুন্দর থাকুন সকলে।
টিপ
ইচ্ছা হলো টিপ নিয়ে লিখি। যেহেতু ঠিক করেছি সাত পাচ না ভেবে মনের ভাব প্রকাশ করার জন্য এই প্ল্যাটফর্ম টা ব্যবহার করবো, তাই যদি কারো লেখাটা পছন্দ না হয় বা বিরক্তির উদ্রেক ঘটলেও লেখা থামাবো না। আমার পরম আরাধ্য সখের জিনিস কপালের ঠিক মাঝখানের ছোট টিপ। বিভিন্ন বাহারী রঙ এর টিপগুলো যেভাবে টানে আর কিছু অমনভাবে আকর্ষন করে না। সাজ বলতে আমি মেলাদিন চোখের কাজল আর কপালের টিপকেই বুঝেছি। এখন দেখি, মেয়েরা কতো বাহারী নকশা করে ডিজাইন করে কপালে টিপ পড়ে, কি যে ভালো লাগে, আমি বোধহয় বাইরে বের হলেই কারো কপালের দিকে তাকিয়ে থাকি, কে কতো সুন্দর করে টিপ পড়লো সেটা লক্ষ করি।
আমার টিপ জমানোর অভ্যেস ও খুব। বাইরে থেকে বাসায় ফিরে এসে সেই টিপটা ফেলে না দিয়ে পরম যত্নসহকারে ড্রেসিল টেবিলে লাগিয়ে রাখি। মাস শেষে দেখি কতোটা টিপ পড়া হলো এ মাসে, খুব ছেলেমানুষী মনে হচ্ছে, কিন্তু কী যে ভালোবাসার জিনিস আমার কাছে এটা তা বোঝানোর সাধ্য নেয়।
রন্ধনপ্রণালী-হালিম
গতকালই প্রথম হালিম রান্না করলাম। মা অসুস্থ থাকায় রান্নার ভার নিতে হলো বিধায় এই রেসিপিটা ট্রাই করার সুযোগ পেলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো।
আমরা সবাই কম বেশি হালিম খেতে পছন্দ করি। আমি মুরগি মাংস দিয়ে করেছি ঘরে আর কিছু ছিলো না বিধায়, আপনারা চাইলে খাসি বা গরুর মাংস দিয়ে করতে পারেন।
রেসিপি দেয়া হল:
উপকরণ-
মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চাল মিলে আধা কেজির মত নিন। এক কাপ পরিমাণ। এসব কিছু গুঁড়ো করে নিন ব্লেন্ডারে বা পাটায়।
মুরগি একটা ১ থেকে দেড় কেজি ছোট পিস করে কাটা
পেঁয়াজ ৪ টি কুচি করে বেরেস্তা করা
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ মরিচ গুঁড়ো মিলে ২ চা চামচ
গরম মশলা পাউডার ১ টেবিল চামচ
জিরা গুঁড়ো ২ চা চামচ
ধনিয়া গুঁড়ো ২ চা চামচ
ধনিয়া পাতা কুচি
আদা কুচি
তেল হাফ কাপ
লবণ
প্রণালি-
প্রথমে মুরগির সাথে সব মশলা মিশিয়ে মেরিনেট করে রাখি আধাঘণ্টা। এবার বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি ফুটিয়েছি ২০ মিনিট। তেল উপরে উঠে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে। এবার এতে প্রথমে গুড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন। ভালোভাবে পানি আর মশলার সাথে ডাল মিশিয়ে নিবেন। আঁচ মিডিয়াম করে রান্না করুন ১ ঘণ্টা। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না। ঘন হয়ে আসলে তেল উপরে উঠে আসবে। নামিয়ে হালিম এর উপরে ধনিয়া পাতা কুচি ,কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
ব্যস,হয়ে গেলো। 😋
মধ্যদুপুর ও শেষের কবিতা
শিরোনাম টা দেখে হয়তো কেও কেও অবাক হতে পারেন। হঠাৎ করেই ইচ্ছে হলো শেষের কবিতা নিয়ে কিছু লিখি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি শেষের কবিতার কথাই বলছিলাম। আমার ছোটবেলায় টুকটাক বই পড়ার অভ্যাস ছিলো, যেটা বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করে। এ বইটা আমি প্রথম পড়ি ক্লাস নাইন এর বার্ষিক পরীক্ষার পর, প্রেম ভালোবাসা কি জিনিস তখন ও ধারনা ছিলো না ছিটেফোঁটা। তাই উপন্যাস এর প্রতিটা লাইন খুবই শক্ত লেগেছিলো, কিছুই যেন মাথায় ঢোকে না। তারপরের পড়াটা যতোদুর মনে পরে ঠিক তার ৭/৮ মাস পরে, ততোদিনে জীবনে প্রেম আসে, প্রেমে ব্যর্থ বলা যায় আসলে ঠিক প্রেম না, সেই প্রথম। তারপর যখন শেষের কবিতা পড়তে শুরু করি তখন আসতে আসতে মনে হয় লাইন গুলো যেন বুঝতে শুরু করেছি আমি। তৃতীয় বার পড়েছিলাম এস.এস.সি দেয়ার পর এক বৃষ্টির দিনে, ঠিক এ রকম সময়ে হয়তো, এখনো মনে আছে, সেই সময়টাই মনে হয়েছিলো,আরে এ কথাগুলোর অর্থ তো আগে বুঝিনি, মাত্র নতুন পড়লাম। সবাই ভাবতে পারেন আমি গুল দিচ্ছি কিন্তু সত্যিই এরপর ও এই একই বইটা আমি ১৪-১৫ বার পড়েছি। হয়তো তার ও বেশিই হবে। এমন অবস্থা আমার, বেশিরভাগ লাইন আমার মুখস্থ। বিশ্বাস করুন, যতোবারই পড়ি মনে হয়, প্রথম বার পড়লাম, প্রতিবার বই এর কথাগুলোর অর্থ নতুন ভাবে স্পষ্ট হয় নিজের কাছে। লাবন্য, অমিত, কেতকী যেন আমার কোন আপনজন।
"পথ বেধে দিলো বন্ধনহীন গ্রন্থি
আমরা দুজন চলতি হাওয়ার পন্থি"
সাময়িক ভাবনা
রাত চারটা বেজে দুই। নিজের সাথে কথার বলার বা নিজেকে নিয়ে ভাবনার খুবই উত্তম সময়। আমার সব সময় মনে হয় আমার পক্ষে আর যাই হোক কোনদিন লেখালেখি হবে না। এমনকি নিজের মনের ভাবটাও নিজের কাছেই মাঝে মাঝে প্রকাশ করতে পারি না, অচেনা লাগে।
এখন সময়টা ভিন্ন, অফুরন্ত সময় মানুষের। নিজেকে বোঝার, নিজের সাথে কথা বলার, আপনজনদের বোঝার। বিগত অনেক বছর মনে হচ্ছে কেমন জানি একটা পালিয়ে বেড়াচ্ছি, সবকিছুতেই আছি জলজ্যান্ত কিন্তু কোথাও একটা নেয়, সবসময় খুব অস্থির যেন, কোনভাবেই স্থির হতে পাচ্ছি না।
পৃথিবীর মারাত্মক অসুখ করেছে, কখন সারবে আমরা কেউ জানি না। অপেক্ষায় আছে গোটা বিশ্ব, নতুন সকাল দেখবার। এই সময়টা একেবারেই উপযুক্ত, নিজেকে দেয়ার জন্য।
পৃথিবী সেরে উঠুক, তারপর না হয় আমরা আবার দৌড়াবো :)
যোদ্ধা
বাঙালি বীরের জাতি। যাদের স্বাধীনতা প্রাপ্তি ছিলো রক্তের বিনিময়ে। সেই হাজার বছর ধরে মোঘল, ব্রিটিশ, পাকিস্তানিদের পরাজিত করে আজকের এই বাংলাদেশ। তার সাথে সাথে প্রতি বছর নেমে আসে তাদের উপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহো নানা রকম প্রাকৃতিক দূ দূর্যোগ। দেশের অনেক অঞ্চলে প্রতি বছর দুই তিন বার এমন বিপর্যয় নেমে আসে। প্রাণ যায় অনেকের, বহু মানুষ মুহূর্তের ব্যবধানে হয়ে পরে ভিটে মাটি হারা। কিন্তু আপনি যদি লক্ষন করেন তো দেখতে পাবেন এরা কি পরিমান সহনশীল, পরিশ্রমী। খুব অল্প সময়ের ব্যবধানেই তারা আবার নতুন উদ্দীপনায় জীবন কে গুছিয়ে নিতে চেষ্টা করে। আজ যে বন্যায় তার ঘর হারিয়ে আশ্রয় কেন্দ্রে, কাল থেকেই দেখবেন সে আবার লেগে পড়েছে বাড়ি মেরামতের কাজ করতে। দুঃখের বিলাসিতা করার এদের সময় কোথায়, ঠিক মতো এক বেলা খাবার আর সামান্য মাথা গোজার ঠাঁই পেলেই এদের দিন চলে যায়।
"আমরাতো অল্পে খুশি
কি হবে দুঃখ করে
আমাদের দিন কেটে যায়
সাধারণ ভাত কাপড়ে "
আমার সংশয় আছে, পৃথিবীর অন্য কোন জাতির পক্ষে এমন সম্ভব কিনা। বাঙালি জাতির মতো বারবার মার খেয়ে, আঘাত পেয়েও আবার ঘুরে দাড়ানোর ক্ষমতা আর খুব কম জনগোষ্টীর মধ্যে পরিলক্ষিত হয়েছে।। আসলে ওরা তো যোদ্ধা। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ, নানা ঝড় ঝাপটা আমাদের জন্মগত ভাবেই শক্তিশালী করে তুলেছে।
কৃতজ্ঞতা সেই সব জাতির প্রতি যারা উপমহাদেশে এসে বারবার আমাদের দমিয়ে রাখতে চাওয়া বাংলা দখল করতে চাওয়ার দুঃসাহসিকতা না দেখালে হয়তো আজ আমরা নিজেদের চিনতে পারতাম না।
আহারে মানব জীবন
মাঝে মাঝে জীবনের প্রতি হতাশ হয়ে যায়। প্রচন্ড ক্ষোভ জন্মে এ দেশের মানুষদের প্রতি। কি করে একটা মানুষ আরেকটা মানুষের উপর নির্মম অমানবিক আচরণ করে এতোটা। যেখানে এ সময় আমাদের পরস্পরের পাশে থাকা উচিত সেসময় আমরা প্রতিনিয়ত পরিচয় দিচ্ছি নিজেদের পাশবিকতা প্রমানে। গতোকাল ঘুম ভেঙেই ফেইসবুকে এসে দেখলাম বাউল রণেশ দাশগুপ্তের সব বাসা বাড়ি, তার গানের খাতা সব মানুষরুপী কাপুরুষেরা এসে পুড়িয়ে দিয়েছে। উনি নিজের মতো করে গান গাইতো,গান নিয়ে থাকতো। ওনার অপরাধ কী ছিলো আসলে! সিলেট থাকার কারনে অনেকদি আশেপাশে বাউল, পল্লীগীতি গান শুনতে শুনতে এক সময় এই ঘরোনাকে ভালোবেসে ফেলি। ভীষণ অবাক হই, ব্যথিত হই এ ধরনের অমানবিকতার পরিচয় পেয়ে। উনি এইসব মানুষের পাশবিকতার প্রতিবাদ করেছে তার একমাত্র অস্ত্র তার গানের মাধ্যমে,
আমার চার দশকের বাদ্যযন্ত্র,
গানের খাতা নথিপত্র পুড়াইয়া করেছে ছাই
মনের দুঃখ কার কাছে জানাই?
বলো,ভাইগো ভাই, মনের দুঃখ কার কাছে জানাই?
ও ভাইগো ভাই,
আমার দোষ কি শুধু গান গাওয়া?
না ভাটির দেশে উজান বাওয়া
কোন দোষে শাস্তি পাইলাম,
একবার শুধু জানতে চাই।
চোখের সামনে এহেন কান্ড, ঘরবাড়ি হয় লণ্ডভণ্ড
আসমানতলে হইলো ঠাই,
মনের দুঃখ কার কাছে জানাই?
কেউ বলো ভাই, মনের দুঃখ কার কাছে জানাই?
ও ভাইলো ভাই, গুরু আমার আবদুল করিম বলেছিলেন গানে গানে মানুষ ভজো,
পরম খোঁজো, সুরই তারে কাছে আনে
আজকে তাঁরে স্মরণ করি,
গানের কথা খুঁইজা মরি মুখে কোনো ভাষা নাই,
মনের দুঃখ কার কাছে জানাই?
ভাইগো ভাই, মনের দুঃখ কার কাছে জানাই?
এই শোক তাকে আরো শক্তিশালী করে তুলুক, উনি তার শক্তিশালী কন্ঠকে সাথে নিয়ে এভাবে শিল্প রচনা করে প্রতিবাদ করুক যাবতীয় সব অন্যায় বঞ্চনার বিরুদ্ধে। মানুষের শুভ বুদ্ধি বিবেচনা বোধ ফিরে আসুক।জয় হোক মানবতার।
রন্ধনপ্রণালী- কালোজাম
আমি যে রান্নায় খুব পারদর্শী তা কিন্তু একেবারেই না। করোনাকালে সখের বশে কাজকর্ম না থাকার অভাবে চেষ্টা করা। মিষ্টি আমার খুবই পছন্দের। উপায় তো নেয়, এ সময় বাইরে থেকে কিছু কিনে খাবার সুযোগ না থাকায়, নিজেই নিজের রসনাতৃপ্তি মেটানোর কাজে লেগে পড়লাম। দুদিন আগে বাসায় বানিয়েছিলাম, সেই রেসিপিটাই সবার সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। প্রথম দুইবার পুরোপুরি ব্যর্থ হলেও তৃতীয় বার ভালোভাবেই সফল হয়েছি। দোকানের মিষ্টির স্বাদের খুব কাছাকাছিই বলা চলে।
আমার অভিিজ্ঞতা খুবই কম, ইআমার অভিজ্ঞতা খুবই কম, আমি যেভাবে করেছি, সব উপকরণ যতোটুকু নিয়েছি শুধু সেটাই শেয়ার করছ, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
উপকরণ-
১. দুধ পাউডার মাঝারি কাপে এক কাপ।
২.লিকুইড দুধ ৬-৭ টেবিল চামচ
৩. ময়দা ১ টেবিল চামচ
৪.সুজি ১ টেবিল চামপ
৫. বেকিং পাউডার ১ চা চামচ এর ও কম
৬. শিরার জন্য এক কাপের মতো চিনি
৭. একটা ডিম নরমাল তাপমাত্রায় অবশ্যই
৮. দুই তিন চামচ তেল/ এক চামচ ঘি/ ময়দা
প্রস্তুত প্রনালী-
মিষ্টির ডো তৈরির পদ্ধতি-
একটা বাটিতে প্রথমে সবগুলো শুকনো উপকরণ প্রথমে পরিমান মতো নিয়েছে। তারপর একটা ডিম দিয়ে, এক চামচ ঘি মেখে সাথে ৬/৭ চামচ দুধ দিয়ে একটা আঠালো ডো তৈরি করতে হবে, লিকুইড দুধ কারো কম বেশি লাগতে পারে। পরে ডো টি ১০ মিনিট ঢেকে রেখে দেয়।
মিষ্টি ভাজার পদ্ধতি-
দু হাতে সামান্য তেল মেখে নিয়ে ডো থেকে সামান্য নিয়ে হাতের প্রেশারে ইচ্ছামতো গোল বা চ্যাপ্টা মিষ্টির শেইপ দিতে হবে। এই পরিমানে আমি ছবির মতো প্রায় ১৫/১৬ টি মিষ্টি তৈরি করেছি। চুলায় কড়াই দিয়ে একেবারে হালকা আচে সামান্য তেল দিয়ে ডুবো তেলে মিষ্টি গুলোকে ভেজে নিয়েছি বাদামি কালারে। এটি করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে।
মিষ্টির সিরা তৈরির পদ্ধতি-
এক কাপ চিনির সাথে দেড় কাপ পানি গুলে চুলায় দিয়ে পানিটা যখন ফুটতে শুধু করবে তখন মিষ্টি গুলা ছেড়ে দিতে হবে৷ খেয়াল রাখতে হবে, কোনভাবেই একেবারে গরম অবস্থায় মিষ্টি সিরাতে দেয়া যাবে না। তারপর সিরাতে মিষ্টি গুলো ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিট রেখে দেয়। ব্যাস, হয়ে গেলো পছন্দের মিষ্টি। ভালো লাগলে কেউ আগে করে না থাকলে নিজেরাও চেষ্টা করবেন।
প্রথম যা কিছু
ছোটবেলা থেকে বিশ্বাস করতাম আমি সব কিছু করতে পারি চেষ্টা করলে, বিশ্বাস নয় শুধু, বলতে গেলে একটা অহংকার কাজ করতো সবসময়। মোটামুটি ভালো ছাত্রী ছিলাম, টাকা পয়সার কোন অভাব ছিলো না, ছিলাম বাবা মার আদরের। দিন গড়াতে থাকে আর ধীরে ধীরে আনন্দের রঙ গুলো ফিকে হতে শুরু করে, বাবার পকেটের অবস্থা খারাপের সাথে সাথে আশেপাশের খুব কাছের মানুষ গুলো হঠাৎ করেই বদলাতে শুরু করে,এমনকি পরম আশ্রয়ের মা-বাবার আচরণ ও! কিশোরী হয়ে উঠতে উঠতেই বলা যায় জীবনের কুৎসিত দিকটাও দেখা হয়ে যায়, আর ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করি একজন মেয়ে হিসেবে, মানে বলছিলাম এতোদিন ধরে বাঁধনহারা পাখির মতো যা কিছু করে আসছিলাম, তার দিন ফুরালো, গল্পের এই দিকটা বোধহয় সব নারীর জীবনেই মোটামুটি একই। অলীক অবাস্তব কল্পনা ছিলো আকাশ ছোঁয়া, কতো কিছু করবো। এ পোড় খাওয়া দেশে খুব কম মানুষই নিজের স্বপ্ন, ইচ্ছাকে পেশা হিসেবে বেছে নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের দুই এই ঘন্টার কথিত মেধা ভিত্তিক পরীক্ষার সাথে পরিবারের এক্সপেক্টেশনের বেড়াজালে আটকে দিয়ে আমাদের স্বপ্নটা এ দেশের শিক্ষা ব্যবস্থার সিস্টেম গলা টিপে হত্যা করে। আমারো ঠিক তেমনই অবস্থা আরকি। খুব সাধারণ একটা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করলাম,মোটামুটি রেজাল্ট নিয়ে। আকাশ থেকে পা নামিয়ে আনলাম মাটিতে। খেয়ে পড়ে সাধারন চাকরি নিয়ে বেঁচে থাকাটাই তো আসল কথা আমাদের মতো ছা-পোষা মধ্যবিত্ত বাঙালিদের জন্য।
এই যা, কি দিয়ে শুরু করেছিলাম, কোথায় আসলাম। আসলে সমসাময়িক পরিস্থিতে পুরো মাথা আবোলতাবোল, অলসতা চেপে বসছে। কোনকিছুতেই যেন আর কোন কিছু যাই আসে না। আমি তো বেঁচে আছি এখনো, এটাতেই যেন সব সুখ। প্রথম লেখাতেই এভাবে একান্ত নিজের কথার পশরা সাজিয়ে বসবো, সেটা লেখা শুরু করার আগেও ভাবিনি। তবে ভরসা এটাই, বেশি মানুষের নজরে লেখাটা আসার সম্ভাবনা ক্ষীন। ইংরেজি ভাষাতে দূর্বল খুব, তাই পরবর্তীতে যদি কখনো লিখতে ইচ্ছা করে সেটা পাঠের অযোগ্য হলেও মাতৃভাষাতেই লিখবো।
শুভ কামনা, আপনার জন্য, যিনি এই মুহুর্তে লেখাটি পড়ছেন।