রবীন্দ্রনাথ
ছোটবেলা থেকেই সামান্য বই পড়ার অভ্যাস ছিলো। পড়ালেখায় মন ছিলো না একটুও। ভালো লাগতো নতুন বইয়ের ঘ্রাণ। বাবা যেদিন নতুন বই কিনে আনতো শুধু ওইদিনই যেন নতুন বই হাতে পেয়ে সব পড়ে ফেলবো এমন একটা ভাব ছিলো। সবচেয়ে পছন্দের ছিলো বাংলা বইয়ের ছোট ছোট গল্প, কবিতাগুলো, রবীন্দ্রনাথের সাথে পরিচয় তখন থেকেই শুরু। বাঙালিদের তো দিন শুরু হতো আগে রবীন্দ্রনাথের গান শুনে, দাদু ঠাকুমা পছন্দ করতো বেশি, উপন্যাস নাটক তখনো পড়া হয়নি তেমন। পরবর্তীতে এক পাগল বই পড়া বন্ধু রবীন্দ্রনাথের বই ধরিয়ে দিতে নতুন একটা দরজা খুলে দিলো আমার সামনে যেন গোগ্রাসে গিলতে শুরু করলাম, অনেক কিছুই অস্পষ্ট লাগতে লাগলো যদিও, রবীন্দ্র রচনা বুঝতে পারবো ওই বয়সটা তখনো হয়নি বিধায়। তারপর যতো দিন গড়াতে থাকে একটু একটু করে বুঝতে শুরু করি রবীন্দ্রনাথকে। সেই যে প্রেমের শুরু, থামেনি কখনো। এখনো ভেবে কূল কিনারা খুঁজে পাইনি একটা মানুষ কিভাবে এতো অসাধারণ ভাবে জীবন যাপনের সমস্তটা লিখে রেখে গেছে এতো বছর আগে। কবিতা, উপন্যাস, নাটক, প্রেম, বিরহ, সুখ, জীবনের নানা চড়াই-উতরাই কী লেখেননি তিনি, আমাদের প্রতিটা ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুভূতির কথা আমি খুঁজে পেয়েছি তার রচনা, কবিতায়। মানুষের সব সৃষ্টি হয়তো চিরকাল বেঁচে থাকবে না, কালের গহ্বরে একসময় হারিয়ে যেতে বাধ্য, কিন্তু আমি হলফ করে বলতে রবীন্দ্রনাথ ঠিক একই রকম আবেদন সৃষ্টি করে যাবেন প্রতিটি বাঙালির মননে মস্তিষ্কে।
4 comments
তুমি কি জানো রবীন্দ্রনাথের ছদ্মনাম মোট নয়টি!! আমি এতোদিন জানতাম দুইটি। সেদিন পড়তে গিয়ে জানতে পারলাম।
নয়টি জানতাম না, বিভিন্ন গল্প উপন্যাসে তিন চারটা নামের কথা জেনেছিলাম, তাদের মধ্যে কয়েকটা খুব সম্ভবত পরিবারের দেয়া।
Rabindronath! I like most of his work.He is great! He had his own pattern on everything! Respect for him!
He had a great contribution in our bengali culture and bengali literature in our subcontinent.