read.cash Log in
@Munia edited

সমসাময়িক পরিস্থিতি-১

গতোকাল বলছিলাম বাঙালি জাতিগত ভাবে মানসিক ভাবে দৃঢ়, সহজে তারা ভেঙে পরে না, খুব দ্রুত তারা ঘুরে দাঁড়াতে পারে, বুক চিতিয়ে তারা শত্রুর মোকাবেলা করে। আর এই মন মানসিকতার জন্যই তারা এবারের অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যর্থ হচ্ছে। অবাক হচ্ছেন? ভাবছেন তো জাতিগত ক্ষোভ প্রকাশ করছি।আসলে তা না, ব্যাখ্যা করি আসুন। বর্তমান শত্রুকে আমরা দেখতে পাই না, যার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমাদের প্রয়োজন হয় না কোন প্রকারের অস্ত্র- হাতিয়ারের৷ একমাত্র প্রতিষেধক যেখানে বাসায় থাকা, আর নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আস্থা রাখা। যে জাতি সারা জীবন বুক চিতিয়ে শত্রু কে মোকাবেলা করে তারা তো জানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয় রাস্তায় নেমে, সেই জাতিকে বাসায় বসিয়ে রাখা তো একটু মুশকিলই বটে। এ প্রসঙ্গে আরো বিস্তারিত লেখার ইচ্ছা, কারো ভালো লাগলে জানাবেন। সুস্থ থাকুন সকলে।

8 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.