টিপ
ইচ্ছা হলো টিপ নিয়ে লিখি। যেহেতু ঠিক করেছি সাত পাচ না ভেবে মনের ভাব প্রকাশ করার জন্য এই প্ল্যাটফর্ম টা ব্যবহার করবো, তাই যদি কারো লেখাটা পছন্দ না হয় বা বিরক্তির উদ্রেক ঘটলেও লেখা থামাবো না। আমার পরম আরাধ্য সখের জিনিস কপালের ঠিক মাঝখানের ছোট টিপ। বিভিন্ন বাহারী রঙ এর টিপগুলো যেভাবে টানে আর কিছু অমনভাবে আকর্ষন করে না। সাজ বলতে আমি মেলাদিন চোখের কাজল আর কপালের টিপকেই বুঝেছি। এখন দেখি, মেয়েরা কতো বাহারী নকশা করে ডিজাইন করে কপালে টিপ পড়ে, কি যে ভালো লাগে, আমি বোধহয় বাইরে বের হলেই কারো কপালের দিকে তাকিয়ে থাকি, কে কতো সুন্দর করে টিপ পড়লো সেটা লক্ষ করি। আমার টিপ জমানোর অভ্যেস ও খুব। বাইরে থেকে বাসায় ফিরে এসে সেই টিপটা ফেলে না দিয়ে পরম যত্নসহকারে ড্রেসিল টেবিলে লাগিয়ে রাখি। মাস শেষে দেখি কতোটা টিপ পড়া হলো এ মাসে, খুব ছেলেমানুষী মনে হচ্ছে, কিন্তু কী যে ভালোবাসার জিনিস আমার কাছে এটা তা বোঝানোর সাধ্য নেয়।
10 comments
পড়ণে শাড়ি সাথে কপালে ছোট লাল টিপ এতেই তোর সাজ স্বয়ং সম্পূর্ণ হয়। আর সত্যি বলতে তোকে সাধারণ ভাবেই সুন্দর লাগে। জানিনা সাজলে কেমন লাগবে। আর বলতেই হয় টিপ বাঙ্গালি মেয়েদের সত্যিকারের বাঙ্গালি করে তোলে।
ধন্যবাদ কমেন্টের জন্য। টিপ ছাড়া কোনদিন আমার কোন সাজই কমপ্লিট মনে হয় না, যতোই সাজি না কেন।
ইচ্ছামত লিখবি। কেউ বিরক্ত হবে না। এই একটা প্ল্যাটফর্ম তুই যা ইচ্ছা লিখতে পারবি কেউ এতো দেখবেও না। এতো ঝামেলাও নাই। তোমার মনের কথাগুলো লিখতে থাকো।
এটাই ভরসা,এইসব হাবিজাবি লেখা অন্য কারো চোখে পড়ার সম্ভাবনা খুবই কম।
খারাপ হয়নি লেখা, সামনে আরো ভাল ভাল লেখা আশা করছি, শাড়ি আর টিপ একটা পুরুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট।
আমারো ঠিক সেটাই মনে হয়৷ কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটাই এখনো অনেক মেয়েরা এটা জানে না টিপ আর কাজলের পড়েই সে সবচেয়ে সুন্দর।
Wow! Good writing. Your article make me nostalgic. Keep it up dear. You have a excellent writing skill
ধন্যবাদ, আসলে আমি শুধু টিপ নিয়ে আমার যাবতীয় ভালোবাসা, পাগলামো প্রকাশ করতে চেয়েছি আমার লেখার মাধ্যমে :)
I love this tip. But as Iam hijabi I never get chance to put those. I use them on my little sister. Good article by the way.
I can understand dear, sometimes you can use it at your home only if you want, only for satisfy yourself.