প্রচলিত একটা প্রবাদ আছে, রাত বারোটার পরে শীষ বাজানো উচিৎ না। ধারনা করা হয়, এই সময় অন্ধকার নরকের কুকুররা এই শীষের শব্দ শুনতে পায়, এবং শীষ দেয়া ব্যাক্তির কাছে আসার চেষ্টা করে। লোকে বলে, খুব ভোরে যারা গোসল করার সময় শীষ বাজায়, তারা প্রায়ই ভোরের সময় ঘরের আনাচে কানাচে অশরীরী ছায়া বা আকৃতি দেখতে পায়। যদি কেউ চেষ্টা করিতে চান, পুরো বাড়ির আলো নিভিয়ে ৩০ সেকেন্ড ধরে শীষ দিতে থাকুন। বলা হয়, আপনি অদ্ভুত একধরনের শব্দ শুনতে পাবেন, আর অনুভব করবেন গরম একটা বাতাস আপনার দিকে এগিয়ে আসছে। আর এটাই তোমার দেহজ্যোতি শুকতে শুকতে আসা সেই নরকের কুকুর। চেষ্টা করার সাহস করবে কি??
@sumaiyakter
Joined 12 September 2020 · 70 posts
120 KT
0 KT received · 0 KT given
Posts
দূরে যাওয়া সহজ, ভুলে যাওয়া নয় । আর যারা ভুলে যেতে পারে তারা অনেক সৌভাগ্যবান হয় । কারণ ভুলতে না পারার যে যন্ত্রণা সেটা তাদের ভোগ করতে হয় না । মনের যাতনা দেহের যাতনাকেও হার মানায় । দেহের যাতনার হরেক রকম ওষুধ বাজারে পাওয়া গেলেও মনের যাতনার কোনো ওষুধ হয় না । শুধু চোখের জল দিয়েই তা থামিয়ে রাখতে হয়, নিজেকে ভুলিয়ে রাখতে হয়, মানিয়ে নিতে শিখতে হয় ।
বিশ্বাস ভাঙ্গে একজন আর উঠে যায় সবার উপর থেকে। মন ভাঙ্গে একজন আর ভয় ঢুকে যায় সবার বেলায়। সেই ভাঙা মন আর ভাঙা বিশ্বাস নিয়ে দ্বিতীয় কাউকে আর ভালোবাসা যায় না, নতুন করে আর স্বপ্ন দেখা যায় না; মরে যায় অনুভূতিগুলো, শুধু বেঁচে থাকে এক নিষ্প্রাণ দেহ।
প্রত্যেকেই অভিনয়ে ভিষণভাবে ব্যস্ত কেউ ভালো সাজার আর কেউ ভালো থাকার । মানুষগুলো যদি ভালো সাজার এতোটা ভালো অভিনয় না করতো তবে আর কাউকে ভালো থাকার অভিনয় করতে হতো না । শুধু সেই জানে বেঁচে থাকা কতটা কঠিন যে ভালো থাকার অভিনয় করে যায় । সবার থেকে নিজের আড়াল রাখে , কষ্টগুলো লুকিয়ে রাখে।
আমার কাছে ভালোবাসা মানে _ দীর্ঘশ্বাস আমার কাছে ভালোবাসা মানে _ নির্ঘুম রাত আমার কাছে ভালোবাসা মানে _ চোখের জল আমার কাছে ভালোবাসা মানে _ যন্ত্রণা আমার কাছে ভালোবাসা মানে _ তুমি
নিঃশব্দ একটা রুম। জানালার বাইরে ঝিঁ ঝিঁ পোকারা ডাকে। হতাশা গ্রাস করেছে মানুষটাকে। আক্ষরিক বুলিগুলো অর্থহীন মনে হচ্ছে। বাঁচতে চাওয়ার শেষ আর্তনাদটুকুও থমকে গেছে। কিন্তু ততক্ষণে বদলে গেছে গন্তব্য, সে বুঝে গেছে ঝুলে গেলেই গল্প শেষ, কারণ আত্নহত্যা কোনো সমাধান হতেই পারে না। আমি বললাম, "আমার সাথে কেউ নেই।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা বললেন, "ভয় করো না। আমি তোমার সাথে আছি।" - আল কুরআন (২০:৪৬)
নম্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ভালো থাকেন, ভালো থাকতে দিন। নাহলে পস্তাতে হবে অনেক বেশি যা কল্পনাও করতে পারবেননা। সাবধান⚠
#বয়লিং_ফ্রগ_সিনড্রোম একটা জনপ্রিয় মেটাফোর। একটা ব্যাঙ কে যদি আপনি একটি পানি ভর্তি পাত্রে রাখেন এবং পাত্রটিকে উত্তপ্ত করতে থাকেন তবে ব্যাঙটি পানির তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে থাকে। সে পাত্র থেকে লাফ দিয়ে বেরোনোর পরিবর্তে পানির উত্তাপ সহ্য করতে থাকে।কিন্তু একসময় পানির প্রচন্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। যখন ব্যাঙটি আর পানির প্রচন্ড তাপমাত্রার সাথে তার শরীরের তাপমাত্রার সমতায় আনতে পারে না, তখন ব্যাঙটি ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেয়ার স্বীদ্ধান্ত নেয়। কিন্তু হায়! সে লাফ দিতে পারে না তখন, কারন সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রনে ব্যায় করে ফেলেছে। অত:পর সে পানিতে সিদ্ধ হতে থাকে। @ তার মৃত্যুর কারনটা আসলে গরম পানি না, বিপদজনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেয়াটা তার মৃত্যুর কারন। @ সব কিছু সহ্য করে নেবার মত বড় ভুল তার মৃত্যুর কারন। মানিয়ে নেবার, পাত্রের পানি গরম কেন তার প্রতিবাদ না করে বরং @তার সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়াই তার জীবন্ত সেদ্ধ হবার কারন। @সঠিক স্বীদ্ধান্ত সঠিক সময়ে না নেয়াই তার মৃত্যুর কারন। *****হঠাৎ করে সেই সিদ্ধ হওয়া ব্যাঙের কথা মনে পড়লো। খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা সেই বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।
Life is not fair. You have to make it fair 👌 Relatives and friends will admire you when you succeed but they will not be with you during your struggle 🥺
"তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ঐ মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয়ও মাঝে পথে যেতে হায়! সে ভালবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায় ছুঁয়ে দিলে মন আজও আজীবন হৃদয়ও সঁপেছি তোমায়" শুভ সকাল!
আমি চাইনা কেউ একজন কবিতার ছন্দে আমাকে খুঁজুক, আমি চাই তার জীবনে আমাকেই কবিতা হিসেবে রাখুক। আমি চাইনা কেউ একজন উপন্যাসের ভাষায় আমাকে উপলব্ধি করুক, আমি চাই কেউ একজন আমাকে পাশে রেখে উপন্যাস লিখুক।
যদি এক সাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারন: আপনি প্রথম জন কে ভালোবাসলে, দ্বিতীয় জনের প্রেমে পরতেন না শেক্সপিয়র
আমার জন্য চিলেকোঠার ঘর বানাতে হবে না, আমায় একফালি রোদ এনে দিও। আমার জন্যে নূপুর আনতে হবে না, একটা বেলা ফুল এনও। আমাকে দেশ ঘোরাতে হবে না, আমার পাশে বসে একটু গল্প করো। আমাকে সমুদ্র দেখাতে হবে না, ঘন বর্ষায় হাত ধরে ভিজে নিও। আমায় সুন্দরী বলতে হবে না, শুধু ভালোবাসি বলো।
ভালোবাসি বলে কোনো পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে দু'জনে হারিয়ে যাবো নীল দিগন্তে সন্ধ্যা নামার অজুহাতে ফিরবো দু'জনে অলস হয়ে। একটুকরো আকাশ কিনবো তোমার নিয়ে না বলা স্বপ্ন গুলো সাজিয়ে তুলবে। তুমি যখন জানতে চাইবে মেঘ হয়ে ভেসে আসবে।
হয়তো তুমি ভাবছো তাকে পাশে না পেয়ে তুমি ব্যার্থ একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে, আলাদা হয়ে গিয়ে দুজন দুজনকে সম্মান করা ভালো। তাতে ভালোবাসা অক্ষুণ্ণ থাকে
আসুক না সে দেরি করে তাতে কি আমিতো অপেক্ষা করছি একদিন এই সাদা পৃষ্ঠাগুলো কালো কালি দিয়ে ভরিয়ে দিব আর হয়তো সেদিনই পূর্ণতা পাবে আমার বানানো কবিতাগুলো
ঝুম বৃষ্টি, সাথে এক কাপ ধোঁয়া ওঠা চা, এরাই আমার ভালোবাসা...! বাতাসের তোড়ে এক ঝাপটা বৃষ্টির পরশ, যেন হাজার খারাপ লাগার মাঝে একটু ভালোলাগা...! বৃষ্টির এক ফোঁটা পানি, যেন ধুঁয়ে নিয়ে যায় সব গ্লানি!! এই বৃষ্টি আমি অনুভব করি, ছুঁয়ে দেখি বারবার, জানিনা কেন মনে এই বৃষ্টির মাঝেই সীমাবদ্ধ সুখ টুকু আমার...!! এই বৃষ্টি কে আমি আলিঙ্গন করি, চোখ বন্ধ করে করি বিশ্বাস... আমার যত কান্তি সে ধুয়েমুছে নিয়ে যায় বারবার
কাউকে অপমান করা খুবই সহজ। আরও সহজ হলো- প্রকাশ্যে অপদস্থ করে সম্পর্ক ভেঙে দেওয়া। কিন্তু____ সবচেয়ে কঠিন কাজ হলো- নিজের ভুল স্বীকার করে আবার সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। ✍🏻✍🏻✍🏻 রেদোয়ান মাসুদ।
চির-আমি -রবীন্দ্রনাথ ঠাকুর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা-কেনা, মিটিয়ে দেব লেনা-দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে - আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় - আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।। যখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে গো দিন যেমন আজও দিন কাটে। ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সেদিন উঠবে ভরি, চরবে গোরু, খেলবে রাখাল ওই মাঠে। আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।। তখন কে বলে গো, সেই প্রভাতে নেই আমি? সকল খেলায় করবে খেলা এই-আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসব যাব চিরদিনের সেই-আমি। আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য – হুমায়ুন আজাদ আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো ছোট ঘাসফুলের জন্যে একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে একফোঁটা বৃষ্টির জন্যে। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো দোয়েলের শিসের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে একফোঁটা রৌদ্রের জন্যে। আমি সম্ভবতখুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো এক কণা জ্যোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে।
“এই নই অভিশাপ” .............................. জানো তোমার স্মৃতিগুলো কে যত বেশী ভুলতে চাচ্ছি , তোমার স্মৃতিগুলো শুধু আকঁড়ে ধরছে আমাকে ,, ভুলতে দিচ্ছে না, তোমাকে জানো এখন আমি আমার সব সুখগুলো কে বিসর্জন দিয়ে হলে ও তোমাকে ভুলে যেতে চাই ,সত্যিই ভুলতে চাচ্ছি ,,, ভাবছ ঘৃণা করি তোমাকে , তবে সত্যিই এখন আমি ঘৃণা করি তবে তোমাকে নয় ,, আমার নিজেকে ,,, ঘৃণা করি এই জন্য যে তোমার মত এক জনকে কেন ভালবাসতে গেলাম ? কেন বুঝিনি তোমার অভিনয় ? মাঝে মাঝে একাকীত্বের প্রহর গুলো বার বার মনে করিয়ে দেয় তুই এমন এক জনকে ভালোবেসে ছিলি যে ভালোবাসা নিয়ে খেলা করে .. জানতে ইচ্ছা করে তুমি তাকে নিয়ে সুখী হবে কোনদিন ?? ভাবছ অভিশাপ দিচ্ছি ,ভাবছ তো এটা আবার কেমন প্রশ্ন ? তবে শুধু এক বার নিজেকে প্রশ্ন করে দেখ তুমি তাকে ভালবাসতে পেরেছ ? তোমার কাছে কোন উত্তরও নেই ,, কারন তুমি বোঝনা না ভালবাসা কি ,, তাই না? , তাই বলবো এক বার নিঃস্বার্থ ভালোবেসে দেখ , এক বার কাউকে বিশ্বাস করে তার হাতে হাত রেখে তাকে মন থেকে ভালোবেসে দেখ সত্যিই সুখি হবে ,, কারন তোমার একটু সত্যি ভালবাসা কাউকে বাঁচাতে শেখায় , আর তোমার মিথ্যা অভিনয় কাউকে অন্ধকারে ছেড়ে দেয় ,,,,, তাই তো তোমার চোখে আর চোখ রাখব না কোনদিন , বলবো না ভালোবেসে যাবো তোমায় চিরদিন, বলবো না আমি, বলবো না কোনোদিন।।
সত্যি বলছি যদি তোকে ফেলে আমি চলে যাই..... যদি তোর দিকে আমি আর ফিরে না তাকাই ! তারপর, বছর দশেক পর দু'জনের হঠাৎ দেখা মনে কর, কোনো এক রেলের কামরায় ! ওই! তখন তুই চিনতে পারবি আমায়? এখন আমার, নয় নয় করে হলোতো পঞ্চাশ বছর দশেক পর, তা ধর ষাঠের কোঠায়। তুই আমাকে চিনতে পারবি না সেদিন এখন যে আমার কাঁচা-পাকা চুল দাড়ি তোর সেদিন চিনতে হবেই ভুল, আমি আজ হলফ করে বলতে পারি। কিন্তু, তোকে দেখে আমি ঠিক চিনে নেবো.... তোর উদাস দৃষ্টি আর ম্লান মুখের হাসি তোর দু'চোখের দৃষ্টি ঠিক খুঁজে বেড়াবে আমায়... ওই ! সেদিন নাম ধরে ডেকে বলবো-- তোকে যে আজও আমি ভালোবাসি। তুই চমকে তাকাবি আমার মুখের দিকে! কি রে? ঠিক বলছি কিনা দে না বলে দূর.... কোথায় যাবো আমি তোকে ফেলে? এসব আমার খেয়ালী মনের কল্পনা-- সত্যি বলছি, তোকে ছেড়ে আমি একদণ্ড থাকতে পারিনা...
হোঁচট খেতে খেতেই মানুষ শিখে, কিন্তু খাদের কিনারায় গিয়ে হোঁচট খেলে শেখার কিছু থাকে না, সরাসরি পতন। ✍🏻✍🏻✍🏻আলবার্ট আইনস্টাইন।
--কাঁচের দেয়াল-- সম্পর্কের মাঝে এত বেশি দৈর্ঘ্য পাথরের দেয়াল গোড়তে চেওনা,যা ভাঙার সাধ্য আমার নেই। যদি গড়তে হয় একটা কাঁচের দেয়াল গড়ো যদি ভাঙতে নাও পারি এপার থেকে তোমাকে দেখতো তো পাবো। ভালোবাসার কথা বলে গভীর সমুদ্রের মাঝে ফেলে এসনা যেখান থেকে আমি আর ফিরে আসতে না পারি যদি রেখে যেতে ইচ্ছে হয় সৈকতে কিনারায় রেখে যাও, সঙ্গে যেতে না পারলেও অন্তত অপেক্ষা তো করতে পারবো। যদি খুব বেশি খুব বেশি উপরে উড়তে তোমার ইচ্ছে হয়, তবে ঘুড়ি হয়ে নয় শুতো কাটার ভীষণ ভয় উড়তে হলে গাংচিল উড়তে হয়ে উড়তে পারো আমার আকাশের সিমানায়। যদি হারিয়ে যেতে ইচ্ছে হয় অতটা দূরে হারিয়ে ফেলো না নিজেকে, যেখান থেকে ফিরে এলে তোমাকে খুব অচেনা মনে হয়, যদি হারাতে হয় ঘাপটি মেরে লুকিয়ে থাকো আমার পিছনের দিকে লুকাও যদি খুঁজে নাও পাই অন্তত তোমার নিঃশ্বাসের শব্দ টা অনুভব তো করতে পারবো, আমার চেতনায়।
শরতের সুখ সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে, চারদিকের মৃদু গন্ধ মুক্ত বাতাসে ভাসে। এমন দিনে নদীর ধারে কাশফুলেরা দোলে, বাড়ির উঠান মুখরিত করে চাঁদ-তারারা জ্বলে। আকাশেতে হাজার তারা বসায় যখন মেলা, খোঁকা খুঁকিরা চাঁদকে ডেকে করে তখন খেলা। শরৎকালে সন্ধ্যাবেলা আসর জমে উঠানে, মেতে ওঠে সবার মন লালন-সারি গানে।
এক টুকরো ভালোবাসা --------------- প্রতাপ মণ্ডল তুমি বলেছিলে একটুকরো ভালোবাসা চাই আমি তোমায় একমুঠো ভালোবাসা দিয়েছি। এখন তোমার পলাশরাঙা অনুযোগ -- এতো কম ভালোবাসো কেনো আমায়... !! এখন এক পশলা ভালোবাসা চাইছো তুমি, আজ যদি তোমায় একপশলা ভালোবাসা দিই কাল তুমি আকাশ ভাঙা বৃষ্টি চাইবে... ! ভালোবাসার পিয়াস মেটে না এ জীবনে যতই হৃদয় নিংড়ে ভালোবাসিনা কেনো ! তুমি শুধু ভেবে ভেবে হও সারা --- আরও ভালোবাসা চাই, আরও.... আরও.... অনেক অনেক ভালোবাসো আমায় ভালোবেসে বেসে পাগল করে দাও আমায়... কি করে বোঝাই আমি তোমায়? আমার একটুকরো ভালোবাসা তোমারই আমার একপশলা ভালোবাসা তোমারই, আমার হৃদয়ের প্রকৃতি সত্ত্বায় বয়ে চলা প্রতিটি বহমান ঝর্ণা, প্রতিটি সে স্রোতস্বিনীর বিন্দু বিন্দু জলকণায় একমাত্র তোমার অধিকার। কতটা পিয়াসী তুমি......? শিশিরভেজা ভোরে বা দারুণ তরুণ মধ্যাহ্নে ! বা কোনো এক গোধূলিবেলায়.... যদি কখনো তৃষিত হয়ে পড়ো, দোয়েল পাখি হয়ে চলে যেও ঝরণার পাশে, না হলে চলে যেও, কুলুকুলু শব্দে বয়ে যাওয়া ছায়াঘেরা নদীর কূলের কাছে..... ভিজিয়ে নিও নিজেকে -- আশ ভরে নিঃশেষে..... মিটিয়ে নিও যত তৃষ্ণা তোমার..... শুধু একবার বলো, 'আমি পরিতৃপ্ত, আমি ধন্য তোমার ভালোবাসা পেয়ে, এ জনম, সামনের জনম, সাত জনম -- তুমি এভাবেই আমার তৃষ্ণা মিটিয়ে দিও হে প্রিয়তম আমার....।'
Now I wake up, get all pretty and dressed. Brush my teeth, look my best. So I can go to church, and praise his name. I guess your not at church, what a shame. But say a prayer to the sky and He'll forgive you He is a nice guy.
Sometimes it's only after you leave a situation that you realize you shouldn't have been in it to begin with.
There is nothing greater in this world than being loving parents. So take the first step today by getting married. Think different, do different!
In childhood, we press our nose to the pane, looking out. In memories of childhood, we press our nose to the pane, looking in.