শরতের সুখ সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে, চারদিকের মৃদু গন্ধ মুক্ত বাতাসে ভাসে। এমন দিনে নদীর ধারে কাশফুলেরা দোলে, বাড়ির উঠান মুখরিত করে চাঁদ-তারারা জ্বলে। আকাশেতে হাজার তারা বসায় যখন মেলা, খোঁকা খুঁকিরা চাঁদকে ডেকে করে তখন খেলা। শরৎকালে সন্ধ্যাবেলা আসর জমে উঠানে, মেতে ওঠে সবার মন লালন-সারি গানে।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
2 comments
Bah khub likhchen to Tobe amar ai banglar kono tulona hoi na
ধন্যবাদ। আর এখন তো শরৎকাল আর শরৎকালে আকাশটাই সবচেয়ে বেশি সুন্দর। আবারো ধন্যবাদ কমেন্ট করার জন্য।সাবস্ক্রাইব করছি,আশা করি আপনি ও করবেন।