read.cash Log in
@Tamanna21 more from that month

জ্যোৎস্না স্নান ❤ আমি তখন হলে ছিলাম। রাত প্রায় ১টা। আমি আর আমার রুমমেট বিছানা গোছাচ্ছিলাম ঘুমানোর জন্য। বিছানা ঝেড়ে, মশারি টানিয়ে, লাইট নিভিয়ে সবে মাত্র বিছানায় গেলাম। ঠিক তখন বিদ্যুৎ চলে গেল। পুরো হল অন্ধকারে ঢেকে গেল। সাথে অসহ্য গরম। অন্ধকারে চোখ সয়ে আসতেই প্রথমে হালকা থেকে পরে গাঢ় রঙের রুপালি চাঁদের আলো চোখে পড়ল। জানালার কাচ ভেদ করে রুমে অযাচিতভাবে ঢুকছিল। খুব লোভ হচ্ছিল বাইরে গিয়ে জ্যোৎস্না দেখার জন্য। চাঁদের আলো বুঝি সবাইকেই টানে। কারণ আমার রুমমেট তখনই বলে উঠল, তামান্না বাইরে যাবি? উত্তর দেওয়ার আগেই বিছানা থেকে নেমে পড়েছি। রুমমেটও উত্তরের অপেক্ষা করেনি। সেও নেমে পড়েছে। বাইরে গিয়ে যে অপরুপ সুন্দর ছবির সাক্ষী হলাম সেটা আজও স্পষ্ট মনে আছে।

বিশাল বড় হলটায় যেন চাঁদের আলোর বন্যা বইছে। জ্যোৎস্নায় এমন গাত্র গাহন আমরা এই প্রথম বার করলাম। তবে হলের উপর খুব হিংসা হল প্রতি মাসেই সে এমন গাত্র গাহনের সু্যোগ পায় বলে। আমাদের রুমের সামনে ছোট একটা চারা আমগাছ আছে। ঘাসের উপর সেটার নিচে গিয়ে বসলাম। গাছের পাতার ফাক দিয়ে জ্যোৎস্না চুইয়ে পড়ছিল। মুগ্ধ হয়ে আমরা সেই ছবি দেখছিলাম। তবে আমাদের অভুতপুব জ্যোৎস্না স্নানের ইতি খুব দ্রুতই ঘটে গেল। ৫ মিনিটের মাথায় বিদ্যুৎ চলে আসাতে সেই প্রখর চন্দ্রালো ম্লান হয়ে গেল। ম্লান আলোয় জ্যোৎস্না স্নান উপভোগ্য নয়। তাই রুমে গিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিলাম। Special thanks to **@Ashma** for this great support and cordial help to everyone. https://read.cash/@Ashma If you want to be sponsored, please join the following community: **https://read.cash/c/get-sponsored-2a0b** You can not only get sponsorship here but also can earn points by doing some simple tasks. Thanks again **@Ashma** for creating this amazing community. https://read.cash/@Ashma

14 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.