read.cash Log in

@mahmudakter

Joined 12 September 2020 · 77 posts

120 KT

0 KT received · 0 KT given

Posts

m@mahmudakter

একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা অদূরে কোথাও কোন রেডিওতে ‘এই পথ যদি না শেষ হয়’ আর বৃষ্টির রং হয়ে যাবে নীল একদিন ..বৃষ্টিতে……… একদিন ….বৃষ্টিতে বিকেলে

m@mahmudakter

মেয়েদের মেমোরি প্রচন্ড শার্প। কি ফার্স্ট বেঞ্চার কি ব্যাকবেঞ্চার ! সকলেই টেরাবাইট মেমোরির অধিকারী। এটা বুঝেছি আমি রিলেশন করার পরে। দে রিমেম্ভার এভরি ডিটেইলস। কোন ঘটনার প্রেক্ষিতে আমি কি বলেছিলাম। কবে সে সুন্দর করে সেজে এসেছিলো আর আমি কোন প্রশংসাই করি নি। কবে আমি অমনযোগী ছিলাম। কবে আমি উল্টাপাল্টা কথা বলেছিলাম। বলার সময় গলার স্বরের আপ ডাউন কেমন ছিলো। সবকিছু। আর হ্যাঁ। মেয়েরা খুব ভালো প্রিটেন্ড করতে পারে। দে নেভার একসেপ্ট এপোলজিস। ছোট ভুল, মাঝারি ভুল, বড় ভুল। যেমন ভুলই হোক। তুমি সরি বলবা। সে জাস্ট মিস্টি করে হাসবে। তুমি ভাববে কাজ হয়ে গেছে। কিন্তু ভুল। সরিতে কিছুই হয় না। তারা বরং কাউন্ট করে। এটা হইলো ৭ নাম্বার সরি। আর ৩ টা হলেই মামলা ডিশমিশ।

m@mahmudakter

আজ থেকে ২০বছর পর আমাদের হয়তো আবার দেখা হবে কোনো এক ব্যস্ত শহরে! চোখ দুটো কিছুটা সময়ের জন্য আটকে যাবে তোমায় দেখে! থমকে যাবে তুমিও! দুজনের ভাবনাতেই থাকবে এই তো সে দিন এই রাস্তায় দুজনে হাত ধরে হেটেছিলাম!. কিন্তু আজ তুমি আর আমি ঠিক একই রাস্তায় তবে ভিন্ন কারো হাতে হাত রেখে! অনেকগুলো সময় কেটে গেছে সংসার, সন্তান সব হয়েছে! তবুও তোমায় দেখার পর সেই অদ্ভুত রকমের অনুভূতিটা রয়েই যাবে! গল্পটা তো তোমার আমার থেকে আমাদের হবার কথা ছিলো! ভাগ্য কিংবা পরিস্থিতি তা হতে দেয় নি! সব ঠিক আছে শুধু তুমি আর আমি অন্য কারো গল্পে বিরাজ করছি! আমাদের গল্পের অপূর্ণতা,পূর্ণতা পেয়েছে অন্য কারো গল্পে! এই শহরে, এরকম হাজারো অপূর্ণতার গল্প রয়েছে!

m@mahmudakter

অযথাই ঝামেলা বাঁধিয়ে সম্পর্কের ইতি টেনে মুখ ফিরিয়ে চোখ লাল করে চলে যাচ্ছিলাম। মাঝপথে খবর পেলাম উল্টো পথে একটা এক্সিডেন্ট হয়েছে। চোখ মুছে জুতো ফেলে ঘুরে দৌড় দিলাম আর মনে মনে বললাম, "ঠ‍্যাং ভাইংগা হইলেও বাঁচায় দিও আল্লাহ ওরে! ওই, ভাঙা ঠ‍্যাংওয়ালারেই আমি ভালোবাসি!" কিছু মানুষ এমনই হয় ভালোবাসার মানুষটার ভালো সময়ে তাকে অল্প অল্প ভালোবাসে, তবে খারাপ সময়টায় তারাই ভালোবাসার ঝুড়ি উপুর করে দেয়। এই মানুষগুলোকে কখনো হারাতে নেই।

m@mahmudakter

সত্যিকারের ভালবাসার মানুষ প্রাক্তন হলেও কখনো অপ্রিয় হতে পারে না। হয়তো মানুষ থেকে প্রিয় পাল্টে যায়, মানুষটি থেকে রঙ হারিয়ে যায়। কিন্তু মানুষটির প্রতি কখনো ঘৃণা জন্ম নিতে পারে না। রবীন্দ্রনাথ একশো বছর আগে বলেছেন, 'যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও, তাই যেন পাও,আমি যত দুখ পাই গো।' অর্থ্যাৎ তোমার যদি আমাকে কখনো প্রিয় মনে না হয় তবে ভালবাসা পাল্টে নিও। তুমি তোমার মত প্রিয় মানুষকে খুঁজে নিও। তবু তুমি কখনো আমার অপ্রিয় হবে না। তার আগে বুঝিয়েছেন প্রয়োজনে আমি তোমার দুঃখে বিলীন হয়ে যাবো। তোমার মাঝে চিরজীবন বসবাস করবো। তবু কখনো প্রিয় জায়গা থেকে তুমি হারাবে না। 'আমারো পরানো যাহা চায়' কোনো ভালবাসার গান না। এই গান একটি মধুর বিচ্ছেদের গান। যেখানে ভালবাসার মানুষ শত দূরে গেলেও কখনো অপ্রিয় হতে পারে না। মনের একটি কোণায় পড়ে থাকে। 'আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।'

m@mahmudakter

লং ডিসটেন্স রিলেশনশিপ গুলো সবচেয়ে বেশি কিউট হয়। দুইটা মানুষের সামনাসামনি দেখা হয় না, পাশাপাশি বসা হয় না, হাত ধরে চোখে চোখ রেখে দুইটা কথা বলা হয় না, তবু না থেকেও দুইটা মানুষ একজন আরেকজনের অনেকটা জুড়ে থেকে যায়। ছেড়ে যায় না। ফোনে মানুষটার ভয়েস শোনা আর সামনে থেকে ভয়েস শোনার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। সামনে থেকে ভয়েস শোনার দারুণ এক্সপেরিয়েন্সটা তারা করতে পারে না ঠিকই, কিন্তু ফোনে ভয়েস শুনেই সেটাকে তারা আপন করে নেয়। তারা তখন নিজের মনকে বুঝ দেয় এভাবে, আরে ধুর ওর ফোনের ভয়েসটাই তো বেশি সুন্দর। ফোনে ওর ঘুম জড়ানো কণ্ঠের কোনো তুলনা নেই। আর ওর ঠান্ডা লেগে যাবার পরের ভয়েসটা তো ঘোর লাগিয়ে দেয়! তারা এভাবেই মানিয়ে নেয়। নিজেকে। নিজের মনকে। তবু তারা ছেড়ে যায় না। গল্প, উপন্যাস কিংবা সিনেমার মত এদের প্রেমিকার বাড়ির সামনে গিয়ে কখনো দাঁড়ানো হয় না। রাস্তা দিয়ে যেতে যেতে বেলকনিটার দিকে আড় চোখে একবার তাকানো হয় না। কিংবা ফোনে কথা বলতে বলতে পাগলামি করে বলা হয় না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আসবো আমি? একটু বেলকনিতে দাঁড়াবা? কেউ একজন আসবে জেনে কারো কারো ঝটপট করে সেজেগুজে বেলকনিতে গিয়ে দাঁড়ানো হয় না। সবকিছুই চলে। শুধু ইচ্ছে করলেই ভালোবাসার মানুষটাকে সামনে থেকে দেখা হয় না। তবু তারা কেউ কাউকে ছেড়ে যায় না। থেকে যায়। কিসের নেশায়? কিসের আশায়? সেটা আমি আপনি জানবো না। জানবে তারাই, যারা দূর থেকে ভালোবাসে। এত গভীর একটা অনুভূতি কী-বোর্ডে টুসটাস আওয়াজ তুলে দুই লাইনে লেখা যায় না। কঠিন পরীক্ষাটা পার করতে হয় তখন, যখন বিভিন্ন স্পেশাল দিবসগুলো আসে। চোখের সামনে দিয়ে নিজের বন্ধু-বান্ধবরা যখন সেজেগুজে ডেট করতে যায়, তখন কেউ কেউ ফোনে ভিডিও কল ওপেন করে ওপাশের মানুষটাকে গলা ধরে আসা কণ্ঠে বলে, বাহ তোমাকে তো শাড়িতে খুব সুন্দর লাগছে! ওপাশের মানুষটা তখন হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে কী বলবে বুঝতে পারে না। অনেক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে বলে, তোমার মুখটা এত শুকনা লাগছে কেন? এই কেন’র উত্তর দুজনেরই জানা। তবু দুজনই খুঁজতে থাকে উত্তর। উত্তর খুঁজে পাওয়া যায় না। শুরু হয় অপেক্ষার পালা। একটুখানি সামনে থেকে দেখার অপেক্ষা। কবে দেখা হবে আবার? শুরু হয় দিন গোনা। তবু তারা কেউ কাউকে ছেড়ে যায় না। আশেপাশে এত মানুষ, এত সুন্দরী মেয়ে, এত হ্যান্ডসাম ছেলে দেখেও মনে মনে তারা বলে, ধুর ছাই, আমার ঐ মানুষটাকেই লাগবে। তার মত আর কেউ হয় না।❤

m@mahmudakter

ভালোবাসার মানুষ সে নয় , যাকে তুমি দীর্ঘ সময় ধরে চেনো। ........ অথবা ........ যে তোমার জীবনে প্রথম এসেছিলো? ........ অথবা ......... যে সবচেয়ে বেশি তোমার খেয়াল রেখেছিল...।। ভালোবাসার মানুষ হল সে, যে কখনো তোমায় ছেড়ে যাবে না, যে এসেছিলো, আছে এবং থাকবে সারাজীবন....।।

m@mahmudakter

পরাজিতা তুই সকল ফুলের কাছে, তবু কেন তোর অপরাজিতা নাম? বর্ণ-সেও ত নয় নয়নাভিরাম। ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন-ভাতি ; রূপগুণহীন বিড়ম্বনার খ্যাতি! কালো আঁখিপুটে শিশির-অশ্রু ঝরে— ফুল কহে—মোর কিছু নাই কিছু নাই, ফুলসজ্জায় লজ্জায় যাই নাক, বিবাহ-বাসরে থাকি আমি ম্রিয়মাণ। মোর ঠাঁই শুধু দেবের চরণতলে, পূজা-শুধু-পূজা জীবনের মোর ব্রত ; তিনিও কি মোরে ফিরাবেন আঁখিজলে—

m@mahmudakter

দুঃখ,কষ্ট,অবহেলা,অপমান-এইসব জিনিস একদল মানুষকে দূর্বল করে দেয়।জীবনের আশা পানসে করে দেয়।বাঁচতে ইচ্ছে করে না।সবকিছু নিষ্ঠুর মনে হয়। আরেকদল মানুষকে কঠিন করে তোলে।বাঁচার আগ্রহ বাড়িয়ে দেয়।শোধ নেবার অদম্য ইচ্ছা তাকে সুন্দর করে তোলে। তাই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের অপমান,অবহেলা আর করুনার ও প্রয়োজন আছে।কিছু একটা করার প্ররনা তো এখান থেকেই আসে।

m@mahmudakter

আবার কবে ফিরবো সেই চিরচেনা শহরে জানা নেই।প্রিয় ক্যাম্পাস, প্রিয় মাঠ,প্রিয় মুখ।বাসের জানালা দিয়ে তাকিয়ে থাকা প্রিয় প্রকৃতি।আহ!কত চিরচেনা। ততদিন পর্যন্ত বেচেঁ থাকলে আবার দেখা হবে,আবার ফেরা হবে প্রিয় গন্তব্যে।

m@mahmudakter

Don't think you are Nothing. Don't think you are Everything. But think you are Something. Who can achieve Anything !!

m@mahmudakter

Life is too short to spend time with people who suck the happiness out of you.

m@mahmudakter

Life's short, forget your problems, be happy, and live your life because you never know if there will be another tomorrow.

m@mahmudakter

প্রিয় মানুষগুলোকে নিয়ে কেনো যেন জনসম্মুখে বেশি লিখতে ইচ্ছা হয়না। সকল কথা প্রকাশ পাবে যখন তাদের সাথে কোলাকুলি করবো, আড্ডা দিবো, ঘুরবো ইত্যাদি।

m@mahmudakter

আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যতজন মানুষের উপর নির্ভর করি তার চাইতেও বেশি মানুষ আমার উপর নির্ভর করে। বুঝিয়ে বলছি বক্সের বাইরে এসে। শিক্ষকদের উপর নির্ভর করি, কারণ তারা দুই পা না বাড়ালে আমরা এক পা বাড়াতে পারিনা। বন্ধু-বান্ধবরা সুখ-দুঃখের সময়ে হাতটা ধরে বলে, ভয় পাস না আমরা তো আছিই। পকেটে টাকা-পয়সা না থাকলে বাসায় ফোন দিতে দেরি, টাকা আসতে দেরি হয় না। আমার কিছু বন্ধু আছে, যারা খুব করে মিড-টার্ম বা ফাইনালের আগে আমার উপর নির্ভর করে। ডিপার্টমেন্টের কিছু ছোট-ভাইবোন পড়াই, যারা খুব করে আমার উপর নির্ভর করে। আমার মা-বাবা হয়তোবা শেষ বয়সে চাইবেন আমি তাদের দেখাশোনা করি। আমার শুভাকাঙ্ক্ষীরা চায় আমি জীবনের প্রতিটা পরিক্ষায় টপার হই। আমার গ্রামের মানুষজন চায় আমি ম্যাজিস্ট্রেট বা জজ হই। আমার প্রেয়সী চায় খুব তাড়াতাড়ি একটা জব করি যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়। সবশেষে যাদের টাকায় পড়ছি তাদের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই যায়। একটা সিগারেট কিংবা একটা গালি আপনার এই নির্ভরতার ঘরটা ভেঙে দুমড়ে-মুচড়ে দিতে পারি। অবিশ্বাসের শুরু হয় এখান থেকেই। যারা এর একটিতে অভ্যস্ত সেই ভালো বলতে পারবে। নিজের প্রতি এতটা অবিচার আপনি করতে পারবেন? আমি ধোয়া তুলসি পাতা না। কিন্তু ভালো হওয়াটা শুরু হোক আমাদের হাত ধরে। ভালো থেকে ভালোবাসা দিন, ভালো থাকতে পারবেন।

m@mahmudakter

ভালোবাসা সংজ্ঞাহীন। এই যে প্রতিদিন আমার সাথে যে কয়েকজনের দেখা হয় (সিনিয়র/বন্ধু/জুনিয়র), হাসিমুখে কথা বলে খোঁজ-খবর নেয়, এখানেই ভালোবাসা নিহিত। বাসা থেকে ফোন দিয়ে খোঁজ-খবর নেয় ঠিকমতো খেয়েছি কি, পড়াশোনা করছি কিনা, এটাও একপ্রকার ভালোবাসা। ১৪জনকে পড়াই, এরা খুব করে শ্রদ্ধা করে, এটাই ভালোবাসা। ১২টার পর কার্জন হলের ওইদিকে হাঁটলে দেখি ফুটপাতে একসাথে মানুষ আর কুকুর ঘুমাচ্ছে, বোঝা যায় দিব্যি তারা রাত পার করে দিচ্ছে ভালোবেসে। কোনো বোঝা-পড়া নেই, নেই স্বার্থ উদ্ধারের চিন্তা। আমি খুব করে মানুষ দেখি, ভালোবাসা ছড়াই। কেউ সাদরে গ্রহণ করে, কেউ ভাবে আমি পুরোনো যুগে পড়ে আছি, আঁতেল। আমার তাতে কিছু আসে যায় না। ভাবি আর হাসি, ভালোবাসাগুলো ভুল ঠিকানায় চলে যাচ্ছে ইট-পাথরের শহরে যান্ত্রিক সভ্যতার ভীড়ে। এখানে এক মুঠো ভালোবাসা খুব দামী, কেউ পেয়ে যদি নতুন করে স্বপ্ন দেখে, তাতেই আমি খুশী। ভালোবাসা সর্বত্র!

m@mahmudakter

চায়ের কাপের ভেজানো বিস্কিট একটাই শিক্ষা দেয়, কারো উপর এতটাই ডুবে যেওনা যে নিজেকেই ভেঙে পড়তে হয়।

m@mahmudakter

ভোরে উঠা খুব ভালো, আর সেটা মানুষ করতে চায় না। রাত জাগা খুব খারাপ,সেটাই মানুষ বেশি করে!

m@mahmudakter

প্রেম মানে, আমি তোমাকেই বলে দেবো কিযে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে।

m@mahmudakter

all people dream,but not equally those who dream by night in the dusty recasses of their mind,wake in the morning to find that is was vanity.but the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes,and make them come true..

m@mahmudakter

হে প্রেম -- হে অসীম, গ্রহন করি তোমাকে অনুভবে, স্বত্তার অনুতে বিন্দুতে চুম্বকের মতো মিশে যাচ্ছে তোমার মদ, হরিৎ আভা। আমার অনন্ত‌-আঁধারে আজ তোমার ঝলমল শুভ্রশিহরণ; তোমার রতিক্রীড়ায়, সার্বভৌম হয়ে যায় সমস্ত অখিল। জীবন তো প্রেমের আধার; প্রেম বিনে উদ্ধার নেই ... সবুজ সজনে শাখে, যে সুরে গেয়ে যায় ভোরের পাখি; যে ফুল ফোটে ওঠে প্রত্যুষে, আলোর উল্লাসে ভাঙনের কূলে; সবুজ তৃণলতা নিজ অক্ষে ধরে রাখে, বিরাট সূর্যকে আপন মহিমায়। সে'তো চক্রনাভি। সে'তো চক্রবাকে, সুষমপ্রেম অরম্ভণ। বাতাসে ভেসে বেড়ায় গুঞ্জন; আত্মার অভিলাষ। অঙ্কুরোদগম। নীরবে গেঁথে যায়, পুনর্জাগরণের সবুজ শেকড়, উদ্বাস্তু শিবিরে। বেঁচে আছেন এখন‌ও এজরা পাউন্ড, এলিয়ট মরে যায়।

m@mahmudakter

আকাশকে বিক্ষত করো আকাশ তবুও আকাশ, ফুলকে পোড়াও, ফুল তবু ফুল কাগজের মতো ছেঁড়ো শাড়ী ও শাড়ী ছিঁড়বোই কিন্তু নারী রয়ে যাবে, নারী চিনবেই তার ভীষণ নারীকে । ফুলতো কাগজ নয় ছিঁড়ে ফেলবে, আকাশ তো মানুষ নয় ক্ষত কোরবে । স্বাধীনতাকে যতবার তুমি পরাধীনতা করো আর মানুষকে যতবার তুমি মারো যতবার পরাও শৃঙ্ক্ষল মানুষ তবুও তার বজ্র মুষ্টি থেকে আগুনের রত্ন ছুঁড়ে দেবে । আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল ।

m@mahmudakter

কোথায় যেন আজ সে হারিয়ে আমি যে তাহার অপেক্ষায় রোজ রই দাঁড়িয়ে! তমিজ চাচার সেই টংয়ের দোকানে, আজো চায়ের আড্ডা বসে, তবুও কোথায় যেন আজ সে হারিয়ে, চায়ের চুমুকে আর সেভাবে খোঁজে পাইনা তারে, কোথায় যেন বাঁধল ঘর,কোথায় যেন সংসার মন বলে সে ভালো নেই, আজ নেই তার কোন অহংকার। চারিদিকে শুনশান নীরবতা, উচ্ছ্বাস-উল্লাস নেই কোথাও কেবলই শূন্যতা। ক্লাস, ক্যাম্পাস,লাইব্রেরি, করিডর মাতলামিতে একাই কাঁপানো মেয়েটাও আজ বড্ড শান্ত, সংসারী এক নারী।

m@mahmudakter

আমি অতীত বর্তমান নয়, ভবিষ্যতের বাহক হয়ে এসেছি, আমি পাখির গান নয়, ঝরা পাতার গান শোনাতে চাই। আমি পশ্চাৎপদ ধারণা নই, সময়ের ফলে বদলে যাওয়া খোলা মন নিয়ে এসেছি। আমাকে আর বেঁধে রাখতে পারবে না, আমি অগ্রসর হতে এসেছি, প্রাচীন কুপমন্ডুক ধ্যানধারকে বর্তমানের ধুলা দিয়ে ঢাকতে চাই। আমি শিখতে নয়, তোমাদের শেখাতে চাই নতুন দিনের অবিশ্রান্ত আলোতে, আমি নুপুর পায়ে নয়,আলোর দূত হয়ে সবার চোখে আটকে থাকতে চাই। তথাকথিত উচ্ছিষ্ট চিন্তা গুলো প্লাবনের তোড়ে ভেসে যাক, সংস্কার আসুক সবার পেছনে ছায়া হয়ে, যুদ্ধের ক্ষত,আতঙ্কের ছাপ ভ্যানিশ হয়ে যাক। বিলুপ্ত হোক সব আধার,বিপ্লব আসুক নতুন প্রহরে, বদ্ধ জীবন উম্মাদের রূপ,ফেটে পড়ুক সব উম্মাদ, আমি বসন্তের গান শোনাতে চাই,মেখে দিতে চাই উচ্ছ্বাসের প্রহরাগুলি। শোন তরুণেরা ছুটে আসো সপথে, সচেতন হয়ে উঠ নিজের তরে, জাতির তরে, তোমরা না জাগিলে যে জগৎ জাগবে না। ভাস্বর করে,রুদ্র চোখে জাগিয়ে তোলে নিস্তেজ, বিধ্বস্ত ধরণীমাতাকে, শিক্ষা,স্বাক্ষর,বিজ্ঞানের উন্মাদনায় বিকশিত করো পঙ্কিল সভ্যতাকে যৌবনের সঙ্গীতে।

m@mahmudakter

—অক্ষমতা পারবোনা তো দিতে এই আকাশটা পারবোনা তো দিগন্ত জুড়ে মাঠ পারবোনা তো দিতে এই সাগরটা আমি অপারগ দিতে পারবো আমি তোমায় আমার চোখের পানি দেখাতে পারবো আমার দুঃখ খানি দেখবে কি আমার দুঃখ? এ ছাড়া যে আমার কাছে আর তো কিছু নাই ভালোবাসা যে ফুরিয়ে গেছে আমার অন্তরায়।

m@mahmudakter

I'm here to enlighten you. In this hard time, LIGHTs are hardly found. Changes are obvious, but it doesn't mean that I forget my root. I like to command on love as it's a spiritual thing. অন্ধকার দূর করতে এক মুঠো আলোই যথেষ্

m@mahmudakter

কারো কাছে নগন্য, কারো কাছে জঘন্য আবার কারো কাছে সব কিছুই উপযোগী। বিড়ালের নাম বাঘ রাখলেও বিড়াল বিড়ালই থেকে যায়। কারো জাজমেন্ট তোমার মূল্য নির্ণয় করতে পারে না।তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী,তুমি ঢঙ্গী, অহংকারী তুমি।আসলে কোনটাই তুমি না।দিন শেষে তুমি তুমিই। একটু ভালো একটু মন্দ।পুরোটা ভালো হলে তো তুমি আর তুমি থাকবেনা ফেরেস্তা হয়ে যাবে।। যাই হোক সবটুকু ভালো ফেরেস্তার মতো হতে গেলে দেখা যাবে সবাই ভালো আছে কিন্তু তুমি ভালো নেই আমার আমি❤

m@mahmudakter

শোন মিলি! দুঃখ তার বিষমাখা তীরে তোকে বিধে বারংবার।তবুও নিশ্চিত জানি,একদিন হবে তোর সোনার সংসার। উঠনে পড়বে এসে একফালি রোধ, তার পাশে শিশু গুটিকয়। তাহাদের ধুলোমাখা হাতে-ধরা দিবে পৃথিবীর সকল বিস্ময়।-হুমায়ুন আহমেদ

m@mahmudakter

impossible is a word to be found in a fool's dictionary.