হে প্রেম -- হে অসীম, গ্রহন করি তোমাকে অনুভবে, স্বত্তার অনুতে বিন্দুতে চুম্বকের মতো মিশে যাচ্ছে তোমার মদ, হরিৎ আভা। আমার অনন্ত-আঁধারে আজ তোমার ঝলমল শুভ্রশিহরণ; তোমার রতিক্রীড়ায়, সার্বভৌম হয়ে যায় সমস্ত অখিল। জীবন তো প্রেমের আধার; প্রেম বিনে উদ্ধার নেই ... সবুজ সজনে শাখে, যে সুরে গেয়ে যায় ভোরের পাখি; যে ফুল ফোটে ওঠে প্রত্যুষে, আলোর উল্লাসে ভাঙনের কূলে; সবুজ তৃণলতা নিজ অক্ষে ধরে রাখে, বিরাট সূর্যকে আপন মহিমায়। সে'তো চক্রনাভি। সে'তো চক্রবাকে, সুষমপ্রেম অরম্ভণ। বাতাসে ভেসে বেড়ায় গুঞ্জন; আত্মার অভিলাষ। অঙ্কুরোদগম। নীরবে গেঁথে যায়, পুনর্জাগরণের সবুজ শেকড়, উদ্বাস্তু শিবিরে। বেঁচে আছেন এখনও এজরা পাউন্ড, এলিয়ট মরে যায়।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet