read.cash Log in
m@mahmudakter

কোথায় যেন আজ সে হারিয়ে আমি যে তাহার অপেক্ষায় রোজ রই দাঁড়িয়ে! তমিজ চাচার সেই টংয়ের দোকানে, আজো চায়ের আড্ডা বসে, তবুও কোথায় যেন আজ সে হারিয়ে, চায়ের চুমুকে আর সেভাবে খোঁজে পাইনা তারে, কোথায় যেন বাঁধল ঘর,কোথায় যেন সংসার মন বলে সে ভালো নেই, আজ নেই তার কোন অহংকার। চারিদিকে শুনশান নীরবতা, উচ্ছ্বাস-উল্লাস নেই কোথাও কেবলই শূন্যতা। ক্লাস, ক্যাম্পাস,লাইব্রেরি, করিডর মাতলামিতে একাই কাঁপানো মেয়েটাও আজ বড্ড শান্ত, সংসারী এক নারী।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.