read.cash Log in
@girlnextdoor edited

আপনি যদি read.cash এ নতুন হন,এই আর্টিকেল আপনার জন্য..

কি করবেন না,ভাষা বুঝতে সমস্যা এবং আরোকিছু জিনিস যা আপনার উপকারে আসবে। শুভ সকাল,আশা করি সবাই ভালো আছেন।আজকের আর্টিকেলটি নতুন লেখকদের জন্য। আশা করি, আপনারা কিছুটা উপকৃত হবেন। প্রথমেই নতুন লেখদের স্বাগতম জানাই এই প্ল্যাটফর্মে। read.cash একটা আর্টিকেল রাইটিং মিডিয়া।এখানে আর্টিকেল লিখে,অন্যের আর্টিকেলে কমেন্ট করে পয়েন্ট তোলা যায়।পয়েন্ট ২৪ ঘন্টা পড়ে BCH এ কনভার্ট হয়। কয়েকদিন ধরে একটা সমস্যা সবাই খুব ফেস করছে।নতুন লেখকরা সবার আর্টিকেলে যায়।তারা আর্টিকেল না পড়েই কমেন্টে অনুরোধ করে যাতে তাকে সাবস্ক্রাইব করে।

দেখুন,যে আর্টিকেল টা লিখলো সেটা লেখার পিছনে তারা শ্রম দেয়,সময় দেয়,অনেক রিসার্চ করে তারপর একটা ভালো আর্টিকেল লিখা যায়।আর কেউ যদি তার আর্টিকেল না পড়েই একটা বেখাপ্পা কমেন্ট করে,আপনার নিজের কেমন লাগবে বলুন?তাই এখন একটা নতুন ফিচার এড হয়েছে যে, কমেন্ট যদি আর্টিকেল রিলেটেড না হয় তাহলে সেটা 'move to spam' করে দিতে পারবেন ঐ লেখক।তখন আপনার আইডি ব্যান হয়ে যাবে অথবা আপনি শাস্তি পাবেন read.cash থেকে।

আপনি যদি এখানে শুধু earning এর জন্য এসে থাকেন, তাহলে এই সাইট আপনার জন্য পারফেক্ট না।এখানের প্রতিটা ফিচার এমনভাবে সাজানো যে যতটুক সঠিক শ্রম দিবে,সে ততটুকুই পাবে।কেউ কম বা বেশি পাবে না। নতুন ইউজার রা অবশ্যই আগে rules পড়ে নিবেন।

এখানে আপনি সবই পাবেন। আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় অথবা যদি বাংলায় আর্টিকেল পড়তে চান সেটা ও সম্ভব।কিভাবে?চলুন দেখে নেয়া যাক।

ধরুন, আপনি হোমপেজে একটা আর্টিকেল বাংলায় পড়তে চাচ্ছেন। সেক্ষেত্রে ছবিতে চিহ্নিত জায়গায় ক্লিক করবেন।

read.cash আগে বাংলা সাপোর্ট করত না কিন্তু @arnavaria কে ধন্যবাদ যে এপ্লিকেশন করে এই সাইটে বাংলা এড করেছে।আপনি চাইলে তাই বাংলায় আর্টিকেল লিখতে পারেন।ইংরেজীতেই লিখতে হবে এমন জোরাজুরি নাই। **লেখা কপি পেস্ট করবেন না**।যে বিষয়ে লিখতে চাচ্ছেন,সে বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করুন।এরপর নিজের লেখা লেখুন।আপনি কপি করলে কোনো পয়েন্ট পাবেননা।

কপি করা আর্টিকেলে 'EXC' অপশন টা থাকে না। আমি অনুরোধ করবো পুরোনো ইউজারদের নতুনদের সাহায্য করার জন্য।spam comment করলে তাকে আগে বুঝিয়ে বলুন যে এতে তার একাউন্টের ক্ষতি হতে পারে।আমি দেখেছি অনেককে তারা ভুল ধরিয়ে দেয় না।সাপোর্ট করতেসে বিষয়টা কে।এতে নতুনদের ই ক্ষতি হচ্ছে।ঠিক টা বুঝিয়ে দিবেন এটাই আশা করছি। আপনার কোনোবিষয় নিয়ে যেকোন প্রশ্ন থাকলে পুরোনো ইউজারদের সাহায্য অবশ্যই নিবেন এবং আমি ১০০% শিউর সবাই আপনাকে সাহায্য করবে।আপনাকে শুধু এই প্ল্যাটফর্মে সৎ থাকতে হবে। Happy read.cashing.

16 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.