read.cash Log in
@Tamanna21

ভালবাসি....

আমি যদি উপন্যাসিক হতাম তবে "ভালবাসি" নামে একটা উপন্যাস লিখতাম। তুমি আমার সেই উপন্যাসের কাহিনী হতে, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমার আর আমার কথা লেখা থাকত। প্রধান চরিত্রটাও থাকত তোমার দখলে। তবে... কাহিনীগুলোকে আমি নিজের ইচ্ছামত সাজাতাম বাস্তবে সম্ভব না হলেও উপন্যাসে কিন্তু ঠিকই তোমাকে নিয়ে মাঝ রাতে চাঁদ দেখতাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে কফি খেতাম, শেষ বিকেলের আলোয় বালুচরে হাটতাম... কোন নিষেধ শুনতাম না! ভালবাসা পাবার জন্য আমি তখন অদম্য এক তরুণী... যত না পাওয়া আছে সব তোমার থেকে উদ্ধার করে নিতাম..... জীবনটাকে উপন্যাসেই না হয় একবার সার্থক করলাম!

8 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.