বহুদূর....
অনেক দিন হয়ে গিয়েছে খোলা আকাশের নিচে একটু বসি না; বাইরে কোথাও ঘুরতেও যাই না। খুব ইচ্ছে করে প্রজাপতির অদ্ভুত সুন্দর ডানা ঝাপটানোটা আর একবার দেখি। এইতো সেদিন নদীর পাড়ে ঘুরতে যাব যাব করছিলাম। কিন্তু যাওয়া হল আর কই। সেই তো ঘরের কোণে পড়ে আছি।
বৈদ্যুতিক তারের উপর বসে থাকা পাখি গুলোকেও আজ বড্ড দেখতে ইচ্ছে করছে। পাখির কথা মনে আসতেই সেদিন সকালের কথা মনে পড়ে গেল। খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ খুব কোলাহল শুনতে পাই। কানে তালা লেগে যাওয়ার মত অবস্থা। বাইরে এসে দেখি পুরো আকাশ কালো হয়ে আছে। অতিথি পাখির বিশাল এক ঝাক উড়ছিল আকাশে। কি মধুর সেই দৃশ্য! আমি সাধারণত অনেক বেলা করে উঠি। তবে সেদিন হয়ত সৃষ্টিকর্তা এই অপার সৌন্দর্যের সাক্ষী হবার জন্যই এত ভোরে আমাকে ডেকে তুলেছিলেন।
শুক্র আর শনিবারের সেই বিকালগুলোকেও খুব মনে পড়ছে। একটা উপন্যাস নিয়ে শহীদ মিনারে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। এই দুই দিন সবারই ছুটি। তাই অনেক ফ্যামিলি ঘুরতে আসতো। ছোট ছোট বাচ্চারাও আসতো তাদের সাথে। তারা ছুটছুটি করত, খেলাধুলা করত, নতুন বন্ধু বানাত আর সব চেয়ে মজার জিনিস কোন কিছু দেখলেই সেটা কিনে দেওয়ার বায়না ধরত। উপন্যাস পড়ার আড়ালে এসব জিনিস লক্ষ্য করা আমার নিত্য দিনের কাজ হয়ে দাঁড়ায়। শেষ বিকেলের ম্লান আলোয় শহীদ মিনারের বাগানে ছোটাছুটি করা ছোট্ট পরীগুলোকে আজ আবার একটা বার দেখতে ইচ্ছে করছে।
তবে সব থেকে বেশি মনে পড়ছে হলে থাকা নিজের ছোট্ট গোছানো ছিমছাম কক্ষটাকে। মাসখানিক আগে অবশ্য একবার গিয়েছিলাম। মাত্র ১ ঘন্টা অবসর পেয়েছিলাম কক্ষে থাকার জন্য। খুব শখ করে কিছু মানিপ্ল্যান্ট লাগিয়েছিলাম। কিন্তু পানির অভাবে কয়েকটা জীবদ্দশার শেষ পর্যায়ে ছিল। পটগুলোতে আবার পানি দিয়ে এসেছি। কিন্তু এতদিনে হয়ত অনেকটাই আবার শুকিয়ে গিয়েছে।
সাদা একটা কাচের বোতল ভর্তি ম্যাজিক জেলি বল উপহার পেয়েছিলাম। এটার আবার একটু বেশি পরিচর্যা লাগতো। যত্নের অভাবে তার আজ কি অবস্থা কে জানে। এতগুলো ভালবাসার জিনিস থেকে আজ আমি দূরে; বহুদূরে......... Special thanks to **@Ashma** for this great support and cordial help to everyone. https://read.cash/@Ashma If you want to be sponsored, please join the following community: **https://read.cash/c/get-sponsored-2a0b** You can not only get sponsorship here but also can earn points by doing some simple tasks. Thanks again **@Ashma** for creating this amazing community. https://read.cash/@Ashma
8 comments
খুব ভালো লাগলো পড়ে। আর ছবি গুলো ও খুব সুন্দর হয়েছে। ☺☺
dhonnobad apu...tobe lekha ta amr..pic gulo unsplash theke niyechi🤭
Ohh accha. 😅 Welcome. 😊
😁😁
Valo laglo pore.Tmr Moto same condition amaro
khub miss kori apu...jibon ta ekdom onno rokom
I don't understand Bangla. I am from India. Do you understand Hindi.
i don't understand much...a little bit only 😒