হাদীস
✍️,,,,,**▩═════❀﷽❀═════▩**,,,,✍️🏝️
★★◑━━━━▣━━━━◐★◑━━━━▣━━━━◐★★
>নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরী করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি কার্য পরিচালনা করেন। কেউ সুপারিশ করতে পাবে না তবে তাঁর অনুমতি ছাড়া ইনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তোমরা কি কিছুই চিন্তা কর না ?
সূরা_ইউনুস_আয়াত_০৩
পরমাণুকাব্য—
রাকিবুল হাসান মোল্লা
নবীর প্রেমে জীবন দেবো আমরা যারা মুসলমান,
দ্বীনের নীতি মানবো সবে তবেই হবে ঠিক ঈমান৷
মনের অস্থিরতা দূর করার আমল ও দোয়া
মনের অস্থিরতা দূর করার আমল ও দোয়া
জিজ্ঞাসা–৫৮২: আসসালামু আলাইকুম। কোন কাজ করতে গিয়ে অস্থির (মানসিক) না হয়ে ধীর-স্থির হওয়ার কোন আমলের কথা যদি বলতেন। ইদানীং নামাযেও এরকম হচ্ছে, তাড়াহুড়ো করি।–মো. জামিউল।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় দীনি ভাই, মনের অস্থিরতা দূর করার সবচে’ উত্তম চিকিৎসা হল- ১. আল্লাহর যিকির করা ২. কোরআন তেলাওয়াত করা ৩. নামাযের পাবন্দি করা এবং ৪. অলস সময় অতিবাহিত না করা।
১. কেননা, যিকির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। (সূরা রা’দ ২৮)
২. কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
نُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ الظَّالِمِينَ إَلاَّ خَسَارًا
আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গোনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়। (সূরা বনু ইস্রাঈল ৮২)
৩. নামায সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ
মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে। যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে। আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়। তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায়কারী। যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে। ( সুরা মা’য়ারিজ ১৮-২৩ )
হাদিসে এসেছে, وكان –ﷺ– إذا حزبه أمرٌ فزِعَ إلى الصلاة রাসুলুল্লাহ ﷺ যখন পেরেশান হতেন নামাযে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ ১৩১৯)
রাসুলুল্লাহ ﷺ বেলাল রাযি.-কে বলতেন, أقم الصلاة أرحنا بهاনামাযের ইকামত দাও, এর মাধ্যমে আমাকে প্রশান্তি দাও। (আবু দাউদ ৪৯৮৫)
নামাযে মনোযোগ ধরে রাখার জন্য পড়ুন, জিজ্ঞাসা নং–৫৪, জিজ্ঞাসা নং–২৪১।
৪. অলস সময় অতিবাহিত না করা–এটি এমন রোগ যা বিভিন্ন বিভ্রান্তিকর ও অস্বস্তিকর চিন্তা টেনে আনে। যার কারণে মন অস্থির হয়ে ওঠে। সুতরাং যখনই আপনার মঝে অস্থিরতা দেখা দিবে তখনই মনে না চাইলেও মনে মনে যিকির শুরু করে দিবেন কিংবা সঙ্গে সঙ্গে অজু করে নামায ও কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। দেখবেন, ধীরে ধীরে অস্থিরতা দূর হয়ে যাবে এবং মনে স্থিরতা ও প্রশান্তি চলে আসবে।
পাশাপাশি নিম্নের দোয়াটিও পড়তে পারেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, পেরেশানগ্রস্থ লোকের দোয়া হলো–
اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
অর্থ, হে আল্লাহ! আমি আপনার রহমাতের আশা করি। অতএব, আপনি মুহুর্তের জন্যও আমাকে আমার মনের নিকট সোপর্দ করে দিবেন না এবং আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আপনি ছাড়া কোন ইলাহ নাই। (আল আদাবুল মুফরাদ ৭১২)
পরিশেষে আমরা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আপনার অন্তরে প্রশান্তি ও স্থিরতা দান করেন। নিশ্চয় তিনি সর্ব বিষয়ে শক্তিমান। _____ইনশাআল্লাহ____
On A Rainy Day
On a rainy day
Rakibul Hasan
Wants to lose today
In the rhythm of the rain;
Makhabo rain in your mind
Lost on the brink of love!
You are in my mind
It's raining!
I will merge with the soul
No fear today!
Keeping pace with the rain
Budd wants to fall!
My mind would be calm
If I lost far away;
What's the use of blaming the rain?
He only knows how to fall in love,
There is a secret pain in the rain
No one knew what it meant to fall.
যারা তাওবা করেছে বিশ্বাস স্থাপন করেছে সুতরাং তাঁরা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবে না। (সূরা- মারইয়াম- আয়াত-৬০)
#কৃতজ্ঞতাবোধ চারটি সেরা নিয়ামতের একটি:
ইবনু আব্বাস (রাঃ)বর্ণনা করেন,"রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি এমন নিয়ামত আছে, যাকে তা দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দেওয়া হয়েছে:
১.কৃতজ্ঞ অন্তর(যা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে)
২.যিকিরকারী জবান(যা সব সময় আল্লাহর যিকিরে লিপ্ত থাকে)
৩.এমন শরীর যা বিপদ-আপদে সবর করে এবং
৪.বিশ্বস্ত স্ত্রী, যে তার দেহ এবং স্বামীর সম্পদ নিয়ে অন্যায় করে না।
আল মু'জামুল আওসাত,তাবারানি:৭২১২;আহাদীসুল মুখতারাহ,যিয়া মাকদিসি:৬৩,ইমাম হাইসামি (রঃ)এর মতে আল আওসাতের রাবিগণ সহীহ--মাজমাউয যাওয়াইদ:৭৪৩৭...
বই: সবর ও শোকর,, পৃ:১১৭
ইমাম ইবনু কায়্যিম জাওযিয়্যাহ(রঃ)
"""সাঈদ""
মুক্তি দিলাম
মুক্তি দিলাম
রাকিবুল হাসান
আজ আর কোন কথা শুনবোনা
তুমি যেতে চাইলেও বাঁধা দিবোনা'
মুক্তি দিলাম তোমাকে ওগো সখি
তুমি ভালো থাকলেই আমি সুখি!
বহুদিন বহুরাত স্বপ্ন বুনেছি একসাথে
আজ থেকে বসবাস আমার খুব দূরত্বে;
রেখে দিও যতনে আমার স্বল্প কিছু সৃতি
আজ থেকে ভুলে যেও ভালোবাসা প্রীতি!
যদি তুমি সুখ পাও ভুলে গিয়ে আমাকে
তোমার সুখের জন্য ভুলে যাবো তোমাকে;
রাখবো পুষে আমি খুব করে যতনে
জেনে নাও থাকবে তুমি জীবনে ও মরনে!
Sudden love
Sudden Love
This is an introduction a few days ago
Whatever the days may be
Whatever the environmental situation
Both of them have lost their dreams
Sometimes you have to find similarities in some words
Surprised, I stopped for a while!
Never in the slightest absence
I thought in a terrible way to know the reason.
Decent language with request permission
They both deal with their confidence as they choose to embark on their play activities
I know love is from love
In our case, there is a different kind of Maya.
In this way, there is a conversation in the days for a while
Sometimes there is laughter, madness and anger
But these are so small
Then again everything is the same as before.
I know the waiting hours will end one day
Maybe the two days together
Luckily, even if the rest of the days are confused
I thought no one would hate anyone
It’s not that love from love
A different kind of relationship called Maya.
সম্পর্ক
৭ বছরের সম্পর্কেও বিচ্ছেদ দেখা যায়, ৭ মাসের সম্পর্কও বিয়ে পর্যন্ত গড়ায় !
~ সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটা এ যে আসল... 💜💙
© ১৯৯৯
এক_মুঠো_বৃষ্টি
আমার এক পশলা বৃষ্টি,,
গোপনে লুকানো মেঘের খামে,,
পাঠিয়ে দিলাম তোমার নামে,,
তুমি আমার গোধুলী বিকেল,,
বৃষ্টি ভেজা রাত,,
তোমায় দেখে নেমেছে বৃষ্টি,,
আড়ালে লুকালো চাঁদ,,
বৃষ্টি ভেজা রাত তোমায়,,
আবেশে ছুঁয়ে যাক,,
এক মুঠো বৃষ্টি,,
আমাদের স্বপ্ন দেখাক,,
#এক_মুঠো_বৃষ্টি
ছবি :- সংগৃহীত
স্বার্থপর
--রাকিবুল হাসান
আজ অবধি আমার সাথে করেছে যারা সং
জানতামনাতো তার ভেতরে কত ছিল রং।
একেক সময়ে স্বার্থ নিয়ে করেছে যত খেলা
পরিচয় তার পাওয়া হয়ে যায় শেষ বেলা।
আমিতো চাইনি সম্পর্ক মাঝে থাকুক কারো স্বার্থ
আমিতো চাইনি পরিমাপ করে কার কতটা অর্থ।
সেই থেকে আজও আমি চিনতে পারিনি রং
বুঝতে পরিনি কথার মাঝে ছিল কত ঢং।
এখন শুধু চেষ্টা করি নিজেকে নিজে খুঁজতে
স্বার্থপরের আড্ডা থেকে একটু দুরে থাকতে।
সুখে নয় দুঃখের সময় থাকতে চাই সবার
বিনিময়ে তার জন্য চাইনা কিছু পাবার।
অর্থ আর স্বার্থ যেখানে থাকবে মিলেমিশে
রক্তের বাঁধনও তারই নিচে মরবে পিষে পিষে।
স্বার্থ নিয়ে কেউ করোনা কারো সাথে বন্ধন
শেষের পরিণতি হবে আর্তনাদের ক্রন্ধন।
Life is really hard
Someone laughs with joy,
Someone again -
Floating in the sea of trouble !!
Sometimes happiness comes to sorrow
Forgets
Sadness never comes again
Take away happiness !!
কবিতা - আমায় ভালোবাসবে তো?
বৃষ্টির দিনে,
তোমার সাথে একদিন ইচ্ছেমত ভিজবো
আমি তোমায় উপহার দিব কদমফুল।
আমি বলব, শহরের বুকে বৃষ্টি নেমেছে, চলো ভিজি;
কেউ কিছু ভাববে, তারা ভাবুক!
মধ্যরাতে,
একদিন জানালার ওপাশে রাস্তায় দাঁড়িয়ে,
চিৎকারের সুরে ডাকবো তোমায়
আমি তোমাকে উপহার দিবো একটা রাত।
আমি বলব, চলো শহরে দু'জনে ঘুরি—
দেয়াল থেকে মন খারাপের কারণগুলো মুছে দেই;
কেউ কেউ পাগল ভাববে, তারা ভাবুক!
যেদিন শহর কুয়াশার চাদরে ঢেকে যাবে,
সেদিন আমি আসবো, 'ভালোবাসা' উপহার নিয়ে।
আমি বলব, যা কিছু হোক, আমায় ভালোবাসবে তো?
লোকে বারণ করবে, বাঁধা দিবে;
যে যা বলবে, তারা বলুক।
তবুও, সারাজীবন আমায় ভালোবাসবে তো?
কবিতা - আমায় ভালোবাসবে তো?
রাকিবুল হাসান
ছবি - সংগৃহীত
তুমিময় আমি
তুমিময় আমি
রাকিবুল হাসান
তুমি এরকম কেন বলোতো?
মিশে থাকো ঠিক নিঃশ্বাসের সাথে
তুবুও লুকোচুরি করো প্রতিনিয়ত!
কি লাভ বলোতো আড়ালে থেকে!
আমি তোমার প্রতিক্ষায় প্রহর গুনি
আমি তোমাকে নিয়ে স্বপ্ন বুনি!
আমি কেবল জানি, তুমি সত্যি!
এমনকি হৃদয়ে যে
তোমার জন্যে ভালবাসার চাষ,
এই যে দিনদিন বড় হচ্ছো
আমার হৃদয়ে তুমি,
এই আমি তোমাকে
আত্ম-হাহাকারের মত ভালোবাসি।
তুমি বুঝে কেন না বুঝার অভিনয় করো!
আবার অদ্ভুত ভাবে সেই তুমি
হৃদয়ে আমাকে লালন করো!
কবিতা : খুজেঁ ও পাই না তারে
কবিতা : খুজেঁ ও পাই না তারে
বহুপথ আমি হেঁটেছি একা
তোমার আশায়
তোমার অপেক্ষায় ।
দুপাশের সারি সারি গাছের সাথে বন্ধু পাতিয়েছি
তোমার দেখা পেলে যেন
আমায় ডেকে বলে।
বাতাসের সাথে আমি
মিতালী করেছি
সে যদি তোমায় ছুতে পারে
তোমার কানে যেন আমার কথা বলে।
সূর্যের সাথে আমি মিত্রতা করেছি
তাইতো প্রখর রোদ্দুরে ও আমি
হেটে চলছি,
ক্লান্তহীন শরীরে শুধু তোমার খোঁজে।
পাখির কাছে মিনতি করেছি
এই যে পাখি,
বন্ধু আমার
দাও না খুঁজে তারে,
প্রিয়াও আমার প্রহর গুনছে
আমার অপেক্ষাতে ।
ফুলগুলো আজো দেখা হলে বলে
পেয়েছো কি খুঁজে তোমার প্রিয়ারে?
আমি শুধাই তারে ,
প্রিয়া আমার লুকিয়ে আছি
চোখের আড়ালে।
বন্ধু আমার নীল আকাশ
বলে দিও তারে
সে যেন আর থাকে না
একলা বসে ঘরে,
একটু যেন খোঁজে আমায়
তার হাতটা বাড়িয়ে ।
এই যে নদী, পাহাড়াদি
সবুজের বন
আমার প্রিয়াকে কি চেনো ?
দেখা হলে একটু বলে দিও
প্রিয় তাহার খুঁজতে তাকে
ঘর ছেড়ে আজ পথের বাঁকে,
আর যেন সে লুকিয়ে নাহি থাকে
প্রিয়া যে তার দেখা পেতে ব্যাকুল হয়ে আছে।।
লেখা : রাকিবুল হাসান
ছবি :সংগৃহীত
বন্ধু তোমায় আকাশ দেবো
বন্ধু তোমায় আকাশ দেবো
দেবো তোমায় ফুলের মালা ,,
তুমি শুধু মনে রেখো আমায়
-------------------- সারাটি বেলা !!
চোখের কান্না মুছে দেবো আমি
দেবো তোমায় এক মুঠো রঙিন হাসি ,,
তাইতো বন্ধু তোমায় আমি আমার
হৃদয়ের চেয়েও বেশি ভালোবাসি !!
Bismillahir Rahmanir Rahim __ ,,,, 6
❤️_Bismillahir Rahmanir Rahim __ ,,,, 6
ইAbdullah Ibn Masood (R) said, a man said, O Messenger of Allah (sm)! Will we be arrested for the work of the age of ignorance? He said that a person who will do good deeds in the Islamic age will not be caught for his deeds in the age of ignorance. And whoever commits evil after accepting Islam, he will be caught for the first and the next.
(Bukhari H / 6921; Muslim H / 334).
"I love you so much"
-Rakibul Hasan Molla
I think next to your house
I'd like a small shop,
Sitting in the store all day
I'll just see you.
This- you take it
I will come to almost any store,
From very close then
See your face.
As much as you always need
Everything will be in my store,
The store is not the main one
Main: - "I love you very much."
কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥
কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥
"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
~সুবহানআল্লাহ❤
বিল গেটস
বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিল…
বকসিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল…. ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল "কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?
ওয়েটার বলল "স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার বকসিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"
বিল গেটস হেসে ওয়েটারকে বলল "সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে"
কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভাল শিক্ষক।
রক্তক্ষরণ
রাকিবুল হাসান
কাশফুল বনে হৃদয় গহীনে
সাড়া দাও তুমি অতি সংগোপনে-
তুমি আছো মিশে হৃদয়ের কাছে
মিশিবো আমি আজ তোমার সনে!
কোন বাধা শুনবো না
অভিমানে কাঁদবো না
হাতে রেখে হাতে হারবো দূর দিগন্তে
মাখিবো তোমাকে মোর রন্তে রন্তে!
জীবনের সব রঙ্গে
তুমি আমি এক সঙ্গে
পাড়ি দিবো শত বাঁধা আসুক না ঝড়;
হৃদয়ের ক্ষণে ক্ষণে
তুমি আমি আনমনে
জীবনটা পাড়ি দিবো হবো নাকো পর!
উক্তি
“উক্তি”
যেখানে মানুষ বিরহে হয় ক্ষত বিক্ষত,
স্মৃতির আশ্বাস দেয় শুধু কলমের মহত্ব ! ❤️
রাকিবুল হাসান ✍️
হাদীস
♥…বিসমিল্লাহির রাহমানির রাহিম……✍️♥
>-সুলায়মান ইবনু দাঊদ (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, সালাত মক্কায় ফরয হয়েছে। দু’জন ফেরেশতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসেন। ফেরেশতাদ্বয় তাঁকে নিয়ে যমযমের নিকট যান। তারা তাঁর পেট বিদীর্ণ করেন এবং তাঁর ভেতরের বস্তু বের করে স্বর্ণের পাত্রে রাখেন ও যমযমের পানি দ্বারা ধৌত করেন। তারপর তাঁর মধ্যে ইলম ও হিকমত পূর্ণ করে দেন।
সূনান নাসাঈ হাদিস নং-৪৫৩))
(ইসলামিক ফাউন্ডেশন)
একদিন বয়সের ভারে বৃদ্ধা হবো
শরীরের চামড়া কুঁচকে যাবে
চোখের নিচের কালোদাগ মুরব্বিয়ানা ভাব ফুটিয়ে তুলবে
কাঁচা চুল পেকে সাদা হয়ে যাবে
হঠাৎ একান্নটি বসন্ত কাটিয়ে রোগাক্রান্ত জীর্ণ শীর্ণ শরীর নিয়ে চোখে পাওয়ার দেয়া ইয়া বড় চশমা লাগিয়ে জীবন নামক আকাশ থেকে একরাশ মেঘ সরিয়ে তোমাকে নিয়ে ভাবতে বসবো
কিছুক্ষণ তাকিয়ে থাকবো আকাশপানে
কারণ আকাশের রং আমাকে খুব করে কাছে টানে
গোধূলির আলোমাখা আকাশপট ভাবনার অসীমতা বাড়িয়ে দিবে
আমি আবার হারিয়ে যাবো বয়স কুড়িতে
ধরা দিও প্রিয় আমার ভাবনাতে
ফিরে এসো আমার আমিটা জুড়ে
স্বার্থকতা আমার, তুমি এসেছিলে কোনো এক বসন্তদিনের মতন
বসন্ত বিলাস করতে,,,,,,,,।।
গল্প: জে_কে_রাউলিং
গল্প: #জে_কে_রাউলিং
পৃথিবীতে লেখালেখি করে প্রথম বিলিয়নিয়ার বনে যাওয়া লেখিকা জে কে রাউলিং। রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এ লেখিকার ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। প্রথমবার তিনি যখন ‘হ্যারি পটারের’ পান্ডুলিপি নিয়ে একটি প্রকাশনীতে যান প্রকাশনীর মালিক তো হেসেই উড়িয়ে দিয়েছে তাকে এবং তার সৃষ্টিকর্মকে।এইভাবে তেরোজন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখাত হয়েছেন তিনি। তারপরেও থেমে যায়নি, পুনরায় নব উদ্যমে কাজ করে গেছেন বলেই হ্যারি পটার সিরিজ প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য জগতের সর্বোচ্চ আসন থেকে কেউ তাকে সরাতে পারেনি। ১৯৯৭ সালে বই প্রকাশের সাথে সাথেই জনপ্রিয়তার শীর্ষে পৌছে যান এই লেখিকা। সারা পৃথিবী ব্যাপি বইটির মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। হ্যারি পটার সিরিজ শুধু বই হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, তা নিয়ে সিনেমা হয়েছে এবং লাখো মানুষের হৃদয় জয় করেছে জে কে রাউলিং। পেয়েছেন অনেক পুরষ্কারও!
দূরত্ব
“দূরত্ব”
এ কেমন জ্বালা বল
কাছে পেয়েও যেন তুমি বহুদূরে,
এ কি অভিমান না কি
দূরত্বের শিকলে বাধা এই প্রাচীরে ।🌹
রাকিবুল হাসান ✍️
বৃষ্টিময় সকাল
রাকিবুল হাসান
আজ বৃষ্টিময় সকালে
হয়ে যাক না খুনসুটি প্রেম আলাপ!
দূর হয়ে যাক তোমার আমার সকল দূরত্ব!
তুমি কি শুনছো আমাকে!
তুমি কি একটু হলে ও বুঝো আমাকে!
আমি অবাক চোখে তোমাকে দেখছি
মনের আলপনায় তোমাকে আঁকছি!
হৃদয়ে হৃদয় দিয়ে তোমাকে শুনছি
ভালোবাসার চাদরে তোমাকে বাঁধছি!
এখনো কি চুপ করে থাকবে?
নাকি কলিজার ভিতর আমাকে টেনে নিবে!
যদি তুমি অভিমানে চুপটি করে থাকো
যদি তুমি হৃদয় মহলে আমাকে আঁকো!
তবে জেনে নাও সখি হবো কাছাকাছি
চলো না আজ বৃষ্টিতে করি মাখামাখি!
কোন এক বর্ষায়
কোনো এক বর্ষায় এক ঝাঁক বৃষ্টি সাথে এক কাপ চা আর তুমি...।। ব্যাপারটাই অন্যরকম...।। সৃতি মাখা ডায়েরির পাতাটা হয়তো সেদিন আবার ভেসে উঠবে বৃষ্টির ঝিরিঝিরি শব্দে...।।
পুরনো সেই দিনগুলো যেই দিনগুলোতে বৃষ্টিতে ভিজবার জন্য কতো না বাহানা খুঁজতাম...।। আর তুমি শত অজুহাতে না করে দিতে...।। যখন আমার বাহানা করাটা অতিরিক্ত হয়ে যেতো তখন তুমি রাগ করে বলতে আমি যখন বলেছি না তখন না...।। বলে ফোনটা কেটে দিতে...।। একটু পর আবার ফোন করে বলতে কি রাগ করেছো...?? আমি ও অভিমানের সুরে বলতাম না...।। তুমি বলতে আচ্ছা তাহলে ছাদে আসো...।। আমি জিজ্ঞেস করতাম কেনো...।। তুমি বলতে বৃষ্টিবিলাস করবো তাই...।।
সত্যি কতো না সুন্দর ছিলো সেই দিনগুলো...।। রাগ, অভিমান, অভিযোগ আর সাথে ছিলো না বলতে পারা অফুরন্ত ভালোবাসা...।।
লিখা: রাকিবুল হাসান
প্রাক্তন
তুমি আবার নাহয় একটি দিন এসো..
নিস্তব্ধ হালকা কুয়াশা মাখা সকালে, পূর্ব আকাশে রক্তিম হয়ে যখন সূর্য উঠে, পৃথিবী যখন সাজতে শুরু করে, শীতল হাওয়ায় দোদুল্যমান পত্রপল্লবেরা যখন মিহি সুরে বাঁশি বাজায়।
তুমি এসো সেই চিরচেনা পথে....
আমি অপেক্ষায় থাকবো হাতে একমুঠো তোমার প্রিয় বেলি বা বকুল নিয়ে নিমন্ত্রণ জানাতে।
~ রাকিবুল হাসান
আর কতো
ট্রল তো অনেক করলেন!
চেহারা সুন্দর না কিংবা চেহারা থেকে বাচ্চামি ভাবটা এখনো যায় নি বলে, একেরপর এক ট্রল করতেই আছেন।
আচ্ছা, আমাদের ভাবনাগুলো যদি এমন হতো....!
আমি জানি না, এই ছেলে-মেয়েদের সম্পর্ক কি, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড নাকি স্বামী-স্ত্রী!
যেটাই হোক না কেন, আমি মুগ্ধতা নিয়ে ছবিগুলো দেখেছি।
ভালবাসা সবসময়ই সুন্দর, স্নিগ্ধ হয়!
চেহারা দিয়ে ভালবাসাকে জাজমেন্ট করলে সেটা অন্যায় হয়, সেটা অবিচার!
চেহারা খারাপ বলে কোন সুন্দরী মেয়ের সাথে ঘর করা যাবে না, এসব কেন রে ভাই?
অল্প বয়সে বিয়ে করা যাবে না??
বিয়ে করলে ছেলেটা খারাপ?
ট্রলের বিষয়বস্তু??
ভাই অনেক হইছে, এখন থামেন।
এত জেলাস ফিল কেন করেন আপনারা???
মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন, হাঁটু দিয়ে নয়।
সুন্দরকে সুন্দর বলেন, ভাল কে ভাল বলেন।
এপ্রিশিয়েট করেন পারলে, না পারলে চুপচাপ থাকেন।
আর একান্তই যদি সহ্য না হয়, তাহলে বইলেন, বিষ কিংবা দড়ি কেনার টাকা আমি দিবো। কারণ দুনিয়াতে থাকার মত নূন্যতম অধিকার আপনার নাই।
ভাল থাকবেন।