read.cash Log in
@Rakibul287476

কবিতা - আমায় ভালোবাসবে তো?

বৃষ্টির দিনে, তোমার সাথে একদিন ইচ্ছেমত ভিজবো আমি তোমায় উপহার দিব কদমফুল। আমি বলব, শহরের বুকে বৃষ্টি নেমেছে, চলো ভিজি; কেউ কিছু ভাববে, তারা ভাবুক! মধ্যরাতে, একদিন জানালার ওপাশে রাস্তায় দাঁড়িয়ে, চিৎকারের সুরে ডাকবো তোমায় আমি তোমাকে উপহার দিবো একটা রাত। আমি বলব, চলো শহরে দু'জনে ঘুরি— দেয়াল থেকে মন খারাপের কারণগুলো মুছে দেই; কেউ কেউ পাগল ভাববে, তারা ভাবুক! যেদিন শহর কুয়াশার চাদরে ঢেকে যাবে, সেদিন আমি আসবো, 'ভালোবাসা' উপহার নিয়ে। আমি বলব, যা কিছু হোক, আমায় ভালোবাসবে তো? লোকে বারণ করবে, বাঁধা দিবে; যে যা বলবে, তারা বলুক। তবুও, সারাজীবন আমায় ভালোবাসবে তো? কবিতা - আমায় ভালোবাসবে তো? রাকিবুল হাসান ছবি - সংগৃহীত

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.