read.cash Log in
@Rakibul287476

একদিন বয়সের ভারে বৃদ্ধা হবো শরীরের চামড়া কুঁচকে যাবে চোখের নিচের কালোদাগ মুরব্বিয়ানা ভাব ফুটিয়ে তুলবে কাঁচা চুল পেকে সাদা হয়ে যাবে হঠাৎ একান্নটি বসন্ত কাটিয়ে রোগাক্রান্ত জীর্ণ শীর্ণ শরীর নিয়ে চোখে পাওয়ার দেয়া ইয়া বড় চশমা লাগিয়ে জীবন নামক আকাশ থেকে একরাশ মেঘ সরিয়ে তোমাকে নিয়ে ভাবতে বসবো কিছুক্ষণ তাকিয়ে থাকবো আকাশপানে কারণ আকাশের রং আমাকে খুব করে কাছে টানে গোধূলির আলোমাখা আকাশপট ভাবনার অসীমতা বাড়িয়ে দিবে আমি আবার হারিয়ে যাবো বয়স কুড়িতে ধরা দিও প্রিয় আমার ভাবনাতে ফিরে এসো আমার আমিটা জুড়ে স্বার্থকতা আমার, তুমি এসেছিলে কোনো এক বসন্তদিনের মতন বসন্ত বিলাস করতে,,,,,,,,।।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.