প্রাক্তন তুমি আবার নাহয় একটি দিন এসো.. নিস্তব্ধ হালকা কুয়াশা মাখা সকালে, পূর্ব আকাশে রক্তিম হয়ে যখন সূর্য উঠে, পৃথিবী যখন সাজতে শুরু করে, শীতল হাওয়ায় দোদুল্যমান পত্রপল্লবেরা যখন মিহি সুরে বাঁশি বাজায়। তুমি এসো সেই চিরচেনা পথে.... আমি অপেক্ষায় থাকবো হাতে একমুঠো তোমার প্রিয় বেলি বা বকুল নিয়ে নিমন্ত্রণ জানাতে। ~ রাকিবুল হাসান
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet