read.cash Log in
s@sumaiyakter

ভালোবাসার গল্প আর ভালো থাকার গল্প কখনও একইরকম হয় না। দু'টো একদম ভিন্ন বিষয়। দেখা যায়, একটা মানুষ তার প্রিয় মানুষকে হাজার ভালোবাসলেও বাস্তবতা কিংবা উদাসীনতার কারণে একে অপরকে কখনও ভালো রাখতে পারে না। সহজভাবে বলতে গেলে, সেখানে হাজার কেন কোটি বছরের ভালোবাসা থাকলেও, ভালো না থাকতে পারলে সে ভালোবাসার কোনো দাম থাকে না। ভালোবাসার গল্প মোটামোটি প্রায় সব মানুষের"ই থাকে। কিন্তু, সবাই ভালোবাসলেও ভালো আর ক'জন থাকে। মোটকথা, ভালোবাসার গল্প সবার থাকলেও ভালো থাকার গল্প সবার থাকে না। ভালোবেসে মানুষ ঘর বাঁধলেও ভালো আর থাকতে পারে না। কারণ তারা শুধু ভালোটাই বাসতে পারে, একে অপরের মনের কথাটা আর বুঝতে পারে না। সবমিলিয়ে, সে গল্পটা ভালোবাসার হলেও ভালো থাকার মোটেও নয়। আর সত্যি বলতে অন্তত আমার তো মনে হয়, ভালোবাসার চেয়ে ভালো থাকাটা বেশি জরুরি। প্রিয় মানুষটা যদি আপনার মনের কথা বুঝে আপনাকে ভালো রাখতে পারে, তখন দেখবেন ভালোবাসাটাও আপনাআপনি আপনাদের জীবনের গল্পে মিশে আছে।

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.