read.cash Log in
s@shuvradev1994

প্রবাসী খবর

অবশেষে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেওয়া শুরু করে তারা। এয়ারলাইন্সটির জিএম জাহিদ হোসেন জানান, রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন। এ সময় টোকেনধারীদের সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ জানান। জানা গেছে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫০০ জনকে টিকিট দেবে। এদিন ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয়। সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেওয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। বৃহস্পতিবার ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে।

11 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.