করোনা ভ্যাকসিন
করোনাভাইরাসের (কোভিড-১৯) চতুর্থ একটি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ)। বুধবার এই ঘোষণা দেয়া হয়। জেনসেনের কোভিড-১৯ টিকা জেএনজে-৭৮৪৩৬৭২৫-এর একটি ডোজ প্রয়োগ করার পর তা কোভিড-১৯-এর উপসর্গ রোধ করতে পারবে কি না তা মূল্যায়ন করতেই প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ পরীক্ষাটি চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ২১৫টি গবেষণা কেন্দ্রে ৬০ হাজারের মতো স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। জনসন অ্যান্ড জনসনের আওতাধীন জেনসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এ ভ্যাকসিন উদ্ভাবন করেছে এবং বিধি অনুযায়ী তারা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে।
6 comments
Well done
Well done
করোনা ভাইরাস বর্তমানের সারাবিশ্বের একটি ভয়াবহ ভাইরাস,,,কবে যে এর প্রতিষেধক আবিষ্কার হবে,,,,,
Yes you are right buddy.
Well done....pls subscribe now
Wow joss ur information