তোমার আমার দেখা হবে কোন এক বৈশাখে হাতে-পায়ে আলতা আর একজোড়া নুপুর পড়ে কপালে লাল টিপ আর অঙ্গে জামদানী জড়িয়ে কোনো এক বৈশাখের বিকালে দেখা হবে দুজনে দুই জোড়া চোখে আনন্দঅশ্রু থাকবে গলাটাও ভারী হয়ে হয়ে আসবে মায়াভরা কন্ঠে ভালোবাসি বলা হবে না মুখে তবুও ভালোবাসাটা প্রকাশ পাবে। আঙুল স্পর্শ করে হাতটাও শক্ত করে ধরা হবে ভরসা মাখা হৃদয়ে একসাথে চলার অঙ্গীকার থাকবে ভালোবাসি বলে আকাশ বাতাস প্রকম্পিত হবেনা তবুও ভালোবাসাটা প্রকাশ পাবে। খুব জলদিই তোমার আমার দেখা হবে কোন এক বৈশাখে।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
1 comment
তুমি বৈশাখ প্রিয়।আর আমি বসন্ত প্রিয়। বাসন্তী কালারের শাড়ী পরে যাবো আর সে লাল টিপ,ফুল মাথায় গুজে দিবে।জানিনা এরকুম কাউকে পাবো কিনা।তাও বলি সবার স্বপ্ন সত্যি হোক।ধন্যবাদ।