read.cash Log in
@abanik111 more from that month

আমিত্তি উপকরন : ১.মাষকলাই ডাল ২৫০ গ্রাম। ২. চিনি ২ কাপ। ৩. চালের গুড়া ১/৪ ভাগ। ৪. পানি ১ ১/২ কাপ। ৫.এ্যারারুট ১/৩ কাপ। ৬.তেল বা ঘি ভাজা জন্য। তৈরি নিয়ম: ১.ডাল ৪-৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভালো করে ডাল ধুয়ে নিন। যেন সব কোষা বের হয়ে সাদা হয়। ডাল বেটে নাও ২.চালের গুড়া ও এ্যারারুট পানি দিয়ে ঘন করে গুলে ডালের সাথে মিশে ১২-১৪ ঘন্টা ঢেকে রাখুন। ফুটে উঠলে প্রয়োজন মতো পানি দিয়ে ফুটান।জিলাপীর মতো ঘন গোল করুন। ৩.আমিওি তৈরি করার আগে ২ কাপ চিনিতে ১ ১/২ কাপ পানি দিয়ে সিরা দিয়ে গোলাপজল মিশিয়ে রাখ। ৪.জিলাপীর মতো মোটা কাপড়ে গোলা নিয়ে কড়াইতে গরম তেলের উপর আমিওি ছাড়। প্রথমে রুমালের চাপ দিয়ে একবার ঘুরাও এবং সাথে সাথে প্রথম প্যাঁচের পাশ ঘেষে আমিওি মতো ছোট ছোট প্যাঁচ দিয়ে যাও।একটা আমিওি শেষ হলে হাত তুলে নাও। ৫।আমিওি ভাজা হলে সিরায় ছাড়।১০ মিনিট ডুবিয়ে রাখুন।

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.