বাদশাহী খিচুড়ি রেসিপি
উপকরণ : মুগ ডাল ১/২ কাপ হিং ১/২ চা চামচ কাটা আদা ১/২ চা চামচ শা জিরা চার ভাগের এক ভাগ। পেঁয়াজ বাটা চার ভাগের এক ভাগ বাদাম, কিসমিস চার ভাগের এক ভাগ কাচা মরিচ বাটা ৪/৫ টা লাল মরিচ গুড়া ১ চা চামচ জিরা গুড়া ১ চা চামচ লবণ পরিমাণ মতো তেল /ঘি চার ভাগের এক ভাগ গরম পানি আড়াই কাপ গরম মসলা সামান্য। তৈরি করার নিয়ম: মুগ ডাল আর চাউল ভালোকরে ধুয়ে ১/২ ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর ঝাড়িয়ে নিন। চুলার পাএে তেল বা ঘি দিয়ে গরম মসলা আদা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা জিরা বাটা সব দিয়ে কষিয়ে নিন। চাল মিশিয়ে দিন। চাল মসলাসহ ৪/৫ মিনিট কষিয়ে নিন। এরপর গরম পানি মিশান এরপর সেদ্ধ না হাওয়া অবধি রান্না করতে থাকুন।
1 comment
সবরকম খিচুড়ি খেয়েছি কিন্তু এই খিচুড়ি খাইনি। আপনাকে ধন্যবাদ নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য।