read.cash Log in
@abanik111 more from that month

চিতল মাছের কোপ্তা কারি

উপকরণ : মাঝারি আকারে চিতল মাছ ১ টি। পেঁয়াজ আদা, ধনেবাটা ১ চা চামচ। কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ। ঘি ২ চা চামচ। কেওড়া জল ১ চা চামচ। দুধ ২ কাপ। মিষ্টি ও টক দই মিলে ১ চা চামচ। টমেটো সস ১ টেবিল চামচ। চিনি লবণ ও কিশমিশ পরিমাণ মতো।। এলাচ, দারচিনি সামান্য। কোপ্তা জন্য: মাছের কাটা বেচে তাতে পরিমাণ মতো লবণ জিরা ও গোলমরিচ গুড়া দিন। ১ টেবিল চামচ বেসন কাচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে মেখে কোপ্তা আকারে গোল করে ভাজতে হবে।

তৈরি করার নিয়ম : ঘি গরম করে সব মশলা অল্প অল্প দুধ দিয়ে কষাতে হবে। কষানো হলে সবটুকু দুধ দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে ভাজা কোপ্তা দিয়ে উপরে কেওড়া জল ও কিশমিশ দিয়ে হালকা আচেঁ এক মিনিট রেখে ঘি উপরে উঠলে নামিয়ে ফেলতে হবে।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.