তেলাপিয়া ঝুরি কাবাব
উপকরণ : লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করা কাটা বাছা মাছ ২ কাপ। ডিমের কুসুম ২ টি। টমেটো কুচি ১ টি। কাচা মরিচ ১ টি। জিরা অল্প পেঁয়াজ কুচি ২ টি একটু তেলে বেজে নিয়ে বেটে নিতে হবে। এলাচ, গোলমরিচ এর গুড়াঁ ধনেপাতা লবণ ও চিনি পরিমাণ মতো। তেল ৩ টেবিল চামচ। পেঁয়াজ ভাজা আধাকাপ। কিশমিশ , কাজুবাদাম সামান্য। ঘি ১ চা চামচ। দুধ আধাকাপ। তৈরি করার নিয়ম: তেল গরম করে সব মসলা টমটো সস ও একটু দুধ দিয়ে কষাতে হবে। এবার মাছ, ডিমের কুসুম দিয়ে রান্না করতে হবে।
তেল উপরে উঠে এলে ভাজা পেঁয়াজ ধনেপাতা ও কিশমিশ দিয়ে আরও একটু আচ করে নিতে হবে। এবার ওপরে ঘি ও বাদাম ছড়িয়ে নামতে হবে তেলপিয়া মাছের ঝুরি কাবাব। এরপর গরম গরম পরিবেশন করুন।
2 comments
ekdom onnorkm recip.. Thanks for sharing rcp with us
তেলাপিয়া ঝুরি কাবাব এটা আগে কখনো নাম শুনিনি এবং খাইনি। ধন্যবাদ আপনাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য।