গন্তব্যহীন ২৯.০৯.২০২০ প্রিয়, বিনা সম্বোধনের চিঠি বোধহয় এই প্রথম লিখছি। তোমাকেই লিখছি। উদ্বোধনটা তোমাকে দিয়েই হলো। কেন বলো তো? কেন নিয়মের বাইরে গেলাম? কারণ খুবই সহজ, সরল এবং সাবলীল। কোন সম্বোধনে তোমায় আটকে রাখতে চাই না, চাচ্ছি না। তুমি যে সবটা, অনেকাংশে পুরোটা। এ বিষয়ে পরে আসছি। তারিখটা অদ্ভুত। চার বছর পর আবার আসবে। এই চার বছরে এই স্মৃতি রোমন্থন হবে না। চার বছর পর হয়তো মনেই থাকবে না। জেনে বুঝেই আজকের তারিখটা বেছে নিয়েছি, পাগলামিটা করার জন্য। পাগলামি মানে বিশেষ কিছু না, চিঠি…