read.cash Log in
T@Tabassum2014

চিকেন ফ্রাই

**চিকেন ফ্রাই** উপকরণ ফার্মের মুরগি ১টি ৮ টুকরো করা, সয়াসস ২ চা-চামচ, আদা বাটা, রসুন বাটা ১  চা-চামচ করে; মরিচ গুঁড়ো আধা চা-চামচ, গুঁড়ো দুধ ২ চা-চামচ, লবণ, ময়দা ও তেল পরিমাণমতো। প্রণালী মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরান। এবার ময়দা, তেল বাদে সব উপকরণ দিয়ে মুরগির মাংস মেখে রাখুন ১ থেকে দেড় ঘণ্টা। এবার তেল গরম করে মুরগির টুকরোগুলো শুকনো ময়দায় গড়িয়ে ভাজুন। বাদামী রং যখন আপ্নার মনে হবে চিকেনটা ভাজা হয়ে গেছে তুলে ফেলুন। একটা প্লেটে পরিবেশন করুন।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.