রেশম পোকা নয়, চার কাপ থেকে সিল্ক ফাইবার আবিস্কার।
সিল্ক ফাইবার চেনেন তো? মুল্যবান সিল্ক ফাইবার আবিস্কৃত হয়েছে একটা চায়ের কাপ থেকে অবাক লাগছে! লাগারই কথা। সিল্ক ফাইবার যে সকল ফাইবারের রানী এটা বলার অপেক্ষা নেই। কিন্তু চায়ের কাপ থেকে যে সিল্ক ফাইবার আবিষ্কৃত হয়েছিল সেটা কয়জনই বা জানি? সিল্ক ফাইবারের আবিস্কার...= কনফুসিয়াস (চীন দার্শনিক) থেকে বর্ণিত, " খ্রিস্টপূর্ব ২,৭০০ সালে (লেই জু) যিনি Yellow Emperor হুয়াংদির স্ত্রী ছিলেন তিনিই সিল্ক আবিষ্কার করেন। ঘটনাটি এরকম যে, একদিন যখন তিনি চা খাচ্ছিলেন, তার চায়ের কাপে একটি রেশম পোকা পড়ে। চায়ের কাপ থেকে রেশমগুটি উঠানোর সময় সিল্কের সুতো/ ফাইবার রেশমগুটির মুখ থেকে বেরিয়ে আসে। ঘটনাটি সত্য না মিথ্যা তা নিয়ে অনেক মতবাদ থাকলেও, (লেই জু) সমগ্র চীনে সিল্কের দেবী হিসাবে পরিগনিত হয়। আশ্চর্যের বিষয় হলো, চীন কেবল সুধু সিল্কের আবিষ্কারই করে নি, বিভিন্ন রঙের রেশম কাপড় তারাই আবিস্কার করে। সাদা রেশমের পাওয়ার জন্য প্রজননকালীন সময়ে কেবল (মালবেরি)গাছের (সাদা) (white leap)পাতা খাওয়ানো হতো। হলুদ সিল্ক এর জন্য রেশমগুটিদের জীবনের প্রথমার্ধে তাদের (জি ট্রি) (বন্য মালবেরি গাছ) এর পাতা এবং শেষে বাগানের মালবেরি গাছের পাতা খাওয়ানো হতো। প্রাচীন চাইনিজরা ম্যাডর রুট থেকে প্রাকৃতিক লাল রঙ ব্যবহার করে কাপড়গুলি রঙ্গিন করত (জিনজি) ফল থেকে হলুদ রঙের আবিষ্কার করেছিল। এভাবে তারা বিভিন্ন রঙের রেশমি কাপড় তৈরি করত। অনেক কিছুই আমরা জানি না, আবিস্কারের বিষয় গুলো জানা না থাকলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পরবো। তাই আমাদের এসব জানা উচিত।
2 comments
ভাবতেই অবাক লাগে। একটা সামান্য পোকা থেকে কত কিছু। আল্লাহ কিসের ভিতর কি দিয়েছে তা কেউ জানে না।
রেশম পোকা কে সামান্য মনে করলেও তার অবদান সত্যিই মহামূল্যবান। এত সুন্দর একটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ।