প্রন মাসালা ফ্রাই উপকরণ: ১. ৫৫০ গ্রাম চিংড়ি (খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা)। ২. ৫০ মিলি সয়াবিন তেল। ৩. ১৫০ গ্রাম পেঁয়াজকুচি। ৪. ৪-৬ কোয়া রসুন (বাটা)। ৫. আধা চা চামচ হলুদ গুঁড়ো। ৬. ১ চাচমচ জিরা গুঁড়ো। ৭. নারকেল কোড়া হাফ কাপ (না দিলেও হবে)। ৮. ২ টেবিল চামচ তেঁতুলের রস। ৯. ২ টেবিলচামচ ধনেপাতাকুচি। ১০. লবণ (স্বাদ অনুযায়ী)। ১১. মরিচ গুঁড়ো (স্বাদ অনুযায়ী)। ১২. কারি পাতা- ৫/৬ টি (না দিলেও হবে)।
প্রস্তুত প্রণালী: -রসুনবাটা, লবণ ও হলুদগুঁড়ো দিয়ে চিংড়িমাছ গুলি ম্যারিনেট করে রাখুন।
-এবার করাইতে তেল দিয়ে কারিপাতা দিন। পেঁয়াজ ভেজে নিন।
-পেঁয়াজ হালকা বাদামী হলে তাকে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে সোনালী করে ভেজে নিন।
-এবার এতে জিরোগুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, নারকেল কোড়া, তেঁতুলের রস দিয়ে কষাতে থাকুন।
-চিংড়ি শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। ধন্যবাদ সবাইকে।🌹 ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।😍
20 comments
এই রেসিপি কখনো খাওয়া হই নাই তবে রেসিপি দেখে মনে হয় রেসিপি টি অনেক ভালো হবে।
হ্যা, রেসেপিটি অনেক সুস্বাদু এবং মজাদার। আশা করি আপনার ভালো লাগবে। একবার বাসায় বানাবেন। মনে হয় না খারাপ হবে খেতে। আমার তো অনেক মজা লাগে এটি খেতে।
Amazing 😇
Thanks 😍
Welcome
You also dear.😍
😍😍
💗💗💗
রেসিপির জন্য ধন্যবাদ👌👌
আপনাকেও ধন্যবাদ কষ্ট করে রেসেপিটি দেখার জন্য।😍
খুবই সুন্দর রেসিপি। আমি অনেক ভালোবাসি এইটা খেতে। চিংড়ির এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আরো রেসিপি নিয়ে আসবেন ইনশাআল্লাহ।
আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে রেসেপিটি পড়ার জন্য।
আহা!কি রেসিপি দেখালেন আপু।নিশ্চিত খুব ভালো লাগবে খেতে।
হ্যা। এটি খুব মজাদার একটি খাবার। আপনি কম সময়ে বাসায় এটি তৈরি করতে পারেন।
আপু আপনার রেসিপি ভাল লেগেছে অনেক। খুব সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার রেসেপিটি দেখার জন্য। আশা করি রেসেপিটি আপনার ভালো লেগেছে।😍
হা আপু আমার খুব ভালো লাগছে।
ধন্যবাদ আপু।
রেসিপিটার নাম দেখে বুঝতে পারিনি যে চিংড়ি মাছের রেসিপি।পরে ছবি দেখে বুঝলাম। এত সুন্দর রেসিপি দেয়ার জন্য ধন্যবাদ। আসলেই রান্না একটা দারুণ শিল্প
ধন্যবাদ আপু। প্রন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ চিংড়ি। এটি খুব সহজ একটি রেসেপি। আপনি চাইলেই এটি বাসায় তৈরি করতে পারেন।