read.cash Log in
@Saha99saha edited more from that month

ফ্রুট স্যালাড উইথ আইসক্রিম

উপকরণঃ ১. কলা, আপেল, পেঁপে, আম টুকরো করে কাটে দিতে হবে। ২. আইসক্রিম (প্রয়োজনমতো)। ৩. ঘন দুধ। ৪. চিনি। ৫. খোয়া ক্ষীর। ৬. মধু (পরিমান মতো)। ৭. বরফ ও কিসমিস (সাজানোর জন্য)। ৮. কমলার রস (পরিমাণমতো)। ৯. পেস্তা কুচি।

প্রস্তুত প্রণালিঃ ১. প্ররথমে দুধ ঘন করে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ২. এরপর স্বাদ মতো চিনি দিতে হবে। ৩. সবশেষে ফলগুলো মধু দিয়ে মাখিয়ে নিতে হবে।

যেভাবে সাজাতে হবে : দুই কাঁধ উচু একটি কাচের বাটিতে ফলগুলো দিয়ে তার ওপর ঘন দুধ দিতে হবে। এরপর উপর দিয়ে আইসক্রিম দিতে হবে। এর ওপর পেস্তা কুচি ও খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে কমলার রস দিয়ে দিতে হবে। এবার বরফ ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে "ফ্রুট স্যালাড উইথ আইসক্রিম"।💞 ধন্যবাদ সবাইকে।😍

18 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.