read.cash Log in
@Saha99saha more from that month

সাবুদানার পায়েস সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি সবার সাথে একটা নতুন রেসেপি নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি এটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসেপিটির নাম "সাবুদানার পায়েস"। এটি খুব মজার একটি খাবার।

উপকরন: ১. দুধ। ২. সাবুদানা। ৩. চিনি। ৪. এলাচগুড়ো। ৫. দারুচিনি। ৬. তেজপাতা। ৭. বাদাম। ৮. টুকরো খেজুর।

প্রস্তুতকরণ: ১. প্রথমে একটি পাত্রে সাবুদানা গুলো নিয়ে তা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ২. এরপর চুলায় একটি পরিষ্কার পাত্র রেখে তাতে দুধ দিয়ে দিতে হবে। ৩. দুধ একটু গরম হয়ে এলে এতে তেজপাতা, এলাচগুড়ো, দারুচিনি, চিনি দিয়ে দিতে হবে। ৪. দুধ ঘন হয়ে এলে এতে ভিজিয়ে রাখা সাবুদানা গুলো দিয়ে দিতে হবে। ৫. এবার অল্প আঁচে অনেকক্ষণ ধরে ঘন করতে হবে। ৬. ঘন হয়ে এলে স্বাদ পরখ করে নামিয়ে নেয়ার আগে বাদাম ও টুকরো করে কাটা খেজুর উপর দিয়ে দিতে হবে। ৭. পাত্রে নামিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন।

তৈরি হয়ে গেল "সাবুদানার পায়েস"। আমি সবসময় একটি কথাই বলি, খাবারের মান বাড়াতে পরিবেশনের দিকে লক্ষ্য রাখুন। পরিবেশন যত ভালো হবে খাবারের গুণগত মান ততই বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।😍

10 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.