যদি ভালবাসা পাই
যদি ভালবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্তমিল।
3 comments
অসাধারন লিখেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর লিখাটি আমাদের সবাইকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
apnak o anek anek dhonnobad
অসাধারন লিখছেন।খুব আনকমন।প্রত্যেকটা লাইন খুব স্মার্ট এন্ড গুছানো।