নিজেকে প্রশ্ন করুন!
আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে? উঃ আপনার স্ত্রী। আপনাকে ব্যভিচারের মত জঘন্য কাজ থেকে বাচায় কে? উঃ আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? উঃ আপনার স্ত্রী। আপনার জামা-কাপড় কেচে দেয় কে? উঃ আপনার স্ত্রী। আপনার বাবা মায়ের দেখাশোনা করে কে? উঃ আপনার স্ত্রী। মেহমানদের আপ্যায়ন করে কে? উঃ আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে? উঃ আপনার স্ত্রী। আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে কে শিক্ষা দেয়? উঃ আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় আপনার পাশে থাকে কে? উঃ আপনার স্ত্রী। আপনাকে সকল ক্ষেত্রে সাহায্য করে কে? উঃ আপনার স্ত্রী। বিপদ-আপদে আপনাকে সান্ত্বনা দেয় কে? উঃ আপনার স্ত্রী। আপনার সন্তানের সারারদিন দেখাশোনা করে কে? উঃ আপনার স্ত্রী। ঘরে সবার শেষে খায় কে? উঃ আপনার স্ত্রী। সবার ভাল কামনা করে কে? উঃ আপনার স্ত্রী। এখন প্রশ্ন হলো আপনি তাহলে কি করেন? শুধু কি তাদের চিন্তা করে অর্থ উপার্জন করেই আপনি আপনার সব কাজ/দায়-দায়িত্ব শেষ করে ফেলেছেন?কেন আপনার স্ত্রী কে নির্যাতন করছেন আপনার সন্তানের সামনে?এটাই কি তার প্রাপ্য?চিন্তা করুন।ভাবুন কি করা দরকার।আর আপনি কি করছেন!আপনার স্ত্রী কে নির্যাতনের উদ্দেশ্য চুল ধরার আগে একবার ভাবুন,আপনার আর আপনার সন্তানের চিন্তায় তার এই চুল দিন দিন কমছে।আর আপনি সেই বাকী চুলগুলো ধরে তাকে মারতে চাচ্ছেন?তার শরীরে আঘাত করার আগে একবার হলেও ভাবুন,আপনার আর আপনার সন্তানদের খাইয়ে নিজে অনেক সময় না খেয়ে আজ তার শরীরের এই অবস্থা।রুগ্ন আর অসুস্থ শরীর।এসব ভেবে আপনার যা করতে ইচ্ছে হয় করুন।কিন্তু মনে রাখবেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না। ভাল ব্যবহার করতে শিখুন।ভাল কিছু পাবেন। ভাল লাগলে আপভোট করবেন।আর সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন।আর আপনার মতামত কমেন্টে জানান।ধন্যবাদ।
8 comments
অনেক ভালো লাগলো পড়ে। আসলে কিছু মানুষের ভালো মন-মানসিকতার খুব অভাব। তাই তারা এমন করে। তারা ভাবে স্ত্রীদের মারার মধ্যে তাদের বীরত্ব। তাই তারা এমন জঘন্য কাজ করে থাকে।
সহ্য করার মাঝে বীরত্ব।হাদীসেও এমনটা আছে।আর অকারনে অত্যাচার কেন?প্রয়োজনে বুঝিয়এ বলা যেতে পারে।আঘাত কেন??
পৃথিবীর সব মানুষই এক রকম না একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকম।তবে যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে আমি কখনোই প্রশ্রয় দেই না।
স্ত্রী হোক আর যেই হোক,কারন ছাড়া কারো গায়েই হাত তোলা উচিৎ না।আর যারা নারীদের গায়ে হাত তোলে আমি মনে করি তারা যুদ্ধে পেছন থেকে আক্রমণ করে।কাপুরুষ।
আপনি সঠিক কথা বলেছেন এদেরকে কাপুরুষই ভাবা ভালো।
সত্যিকারের পুরুষরা নারীদের মুখে হাসি পছন্দ করে,চোখে পানি না!বাইরে কারো সাথে না পেরে,পরে ঘরে তেজ দেখায়!!
স্ত্রীকে সম্মান করা প্রত্যেক পুরুষের দায়িত্ব এবং কর্তব্য। একজন ভালো স্ত্রী পারে তার স্বামীকে সঠিক পথে পরিচালনা করতে ।
ঠিক বলেছেন।ক্ষেত্র বিশেষ যেমন স্ত্রীদের ভুল রয়েছে ঠিক তেমনি রয়েছে স্বামীদের ভুল।সবারই উচিৎ কোনো সিদ্ধান্ত আর পদক্ষেপ নেয়ার আগে কয়েকবার ভাবা!