এক পশলা বৃষ্টি
এক পশলা বৃষ্টি। ***প্রকৃতি*** আর মানব মনে যখন রুক্ষতা বিরাজমান তখন তৃষ্ণার্ত প্রকৃতি আর মানব মন আকাশ পানে তাকিয়ে গুটিকতক বৃষ্টির আহ্বান করে।যেন তার মন,বুক,আকাঙ্খা ভালোবাসার জোয়ারে ভাসে।কখনো বা সৃষ্টিকর্তা এই প্রকৃতি ও মানবমনের ডাক শোনে আবার কখনো হয়তো শোনে না।শুনলেও হয়তো তিনি মানুষের পরীক্ষা করেন।এ যেন অগ্নি পরীক্ষা।পার করতে পারলে প্রকৃতি পাবে সজীবতা আর নির্মলতা।বেচে থাকার প্রবনতা।আর মানবমন পাবে বেচে থাকার এক বিন্দু আশা।আর সেই আশায় পথপানে চেয়ে থাকে কোনো এক মানুষের।যার জন্য তার এই বৃষ্টির প্রত্যাশা।দুঃখ মুছে যাওয়ার আকাঙ্খা।হয়তো সে মানুষের দেখা মিলবে।হয়তো মিলবে না।তবু পথপানে চেয়ে বসে আছি তার অপেক্ষায়।আর শুধু আমি না।আমার আশেপাশের সবকিছুই যেন তার অপেক্ষায়।কিন্তু সেও আমায় ছেড়ে থাকতে চায় না।কিন্তু প্রকৃতি যে পূর্ণতা পছন্দ করে না।তার আর আমার মাঝে যে কিছু মানুষ বাধা হয়ে দাড়িয়েছে।কিছু মানুষ আশায় বাচে।আমিও না হয় তাদের দলেই রয়ে গেলাম।কমপক্ষে তার স্মৃতিচারন তো করতে পারবো।আর না হয় প্রকৃতির বৃষ্টির অপেক্ষার মতো তার জন্য অপেক্ষা করলাম।আসবে কি সে কোনোদিন?আসবে কি সে সব বাধা পেরিয়ে,রক্তের বাধন ছিড়ে??
8 comments
বৃষ্টি আমার খুব ভালো লাগে। আমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি। বৃষ্টি প্রকৃতিকে সুন্দর করে তোলে। ধন্যবাদ এই আর্টিকেলটি লেখার জন্য।
বৃষ্টি কার না ভাললাগে!অন্তর পরিশুদ্ধ করার জন্য হলেও বৃষ্টি দরকার।
ঠিক বলছেন। বৃষ্টি ধরণীকে শুদ্ধ করে শুদ্ধতা দান করে। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। আশা করি আপনি এমন ভালো আর্টিকেল আরো দিবেন।
উৎসাহের জন্য আনলিমিটেড ধন্যবাদ 😊
আপনাকেও ধন্যবাদ এমন আর্টিকেল আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ 😊
আপনাকেও। ☺
ঘন কালো মেঘের পর এক পশলা বৃষ্টি সত্যিই অনেক আনন্দ দিয়ে দেয়। ছুঁয়ে যায় সকলের হৃদয় কে।