চুলোয় তৈরি শিক কাবাব
চুলোয় তৈরি শিক মজাদার কাবাবঃ উপকরনঃ এলাচি দারুচিনি লবঙ্গ গোলমরিচ জয়ত্রী জয়ফল তেজপাতা চিকন ও পাতলা করে কাটা মাংস জিরাগুড়ো দনিয়াগুড়ো আদা-রসুন বাটা পেপে বাটা লবন সরিষার তেল টক দই শুকনো মরিচ গুড়ো সয়াবিন তেল শিক/কাঠি ***প্রস্তুতপ্রণালীঃ*** শিক কাবাবের জন্য মসলা তৈরিঃ একটি বাটিতে এলাচি ৫ টি,দারুচিনি ৩ টা,লবঙ্গ ৮/১০,গোল মরিচ হাফ চামচ,জয়ত্রী ১ টুকরো,জয়ফলের ৪ ভাগের ১ ভাগ,তেজপাতা ১টি নিয়ে ভালো মত গুড়ো করি। এবার একটি বাটিতে ৫০০ গ্রাম মাংস নিই।এবার একে একে জিরা গুড়া হাফ চামচ,দনিয়া গুড়া হাফ চামচ,আদা রসুন বাটা এক চামচ,পেপে বাটা ১ চামচ,পরিমান মত লবন,সরিষার তেল ১ টেবিল চামচ,টক দই ২ টেবিল চামচ,মসলা বাটা,শুকনো মরিচ গুড়ো হাফ চামচ নিয়ে ভাল ভাবে মাংসের সাথে মেশাই।মাংসের সাথে মসলা ভালমত মাখা হয়ে গেলে ৩০ মিনিট এরমতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এবার কতগুলো শিক/কাঠি নিয়ে তাতে মাংসের টুকরোগুলো একে একে ঢুকাই।সবগুলো মাংস এভাবে কাঠি/শিকের মধ্যে ঢুকাই। একটা ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ সয়াবিন তেল নিই।তেল গরম হলে শিকে ভরা কাবাব দিয়ে দিব।৩/৪ মিনিট পর কাবাব উল্টে দিই।আবার কিছুক্ষন পরে উল্টে দিই।চুলার আচ মিডিয়াম করে মোটামুটি ভাল ভাবে ভাজতে হবে যেন ভেতরে কাচা না থাকে আর লালচে ভাব আসে।ভাজা হয়ে গেলে এবার পরিবেশন করি।
14 comments
অনেক সুন্দর উপস্থাপনা। আমার শিক কাবাব খুব পছন্দের। আমার জানা ছিল না যে চুলায়ও শিক কাবাব বানানো যায়। ধন্যবাদ আপনাকে এটি দেয়ার জন্য। আমি শীঘ্রই এটি বাসায় তৈরি করবো।
চুলায় বলতে ফ্রাইপ্যানে।আর এভাবে চুলায় শুধু শিক কাবাবই না বরং কেক সহ অনেককিছু বানানো যায়।
কেক বানানো যায় তা জানি তবে শিক কাবাব সম্পর্কে ধারণা ছিল না। ধন্যবাদ আপনাকে এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনি এতো ভালো ভালো রেসেপি আরো দিতে থাকুন। এতে আমার ও আমাদের সবার অনেক উপকার হবে।
ধন্যবাদ।চেষ্টা করছি অল্প খরচে আর অল্প সময়ে তৈরি করা যায় মজাদার এমন সব রেসিপি শেয়ার করার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ
💞💞💞💞
😊😊
শিক কাবাব খেতে খুব মজা ।পরোটা দিয়ে খেতে খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপির জন্য।
আপনার এত সুন্দর মতামত এর জন্য ধন্যবাদ।
ভাই শিক কাবাব খুবই মজার একটা খাবার আমিও মাঝেমধ্যে এটা তৈরি করি। সবথেকে বেশি মজা লাগে যখন একটা অ্যালকোহলের বোতল থাকে।
শিক কাবাব মাঝে মাঝে আপনার রেসিপি অনুযায়ী বাড়িতে বানিয়ে থাকি।অসাধারণ রেসিপি