ঝালমুড়ি
**মজাদার ঝালমুড়ি** ঝালমুড়ি নাম শুনলেই খেতে ইচ্ছে হয়। আর সামনে পেলে তো কথাই নেই। করোনাভাইরাসের জন্য কি বাইরে বের হলে মুড়ি খাওয়া বন্ধ রাখবো?? নাহ! এখন ঘরে বসেই বাইরের স্বাদে ঝালমুড়ি বানিয়ে খেতে পারবেন। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন মজাদার ঝালমুড়ির রেসিপি। **উপকরনঃ** • মুড়ি • চানাচুর • পেয়াজ • কাচামরিচ • লবন • মসলা • ছোলা • টমেটো • ধনেপাতা **প্রস্তুতপ্রণালীঃ** প্রথমে একটি বোলে পেয়াজ কুচি আর কাচামরিচ কেটে নিই। এবার এরমধ্যে প্রয়োজনমত ছোলা নিই। ভালমত মেখে এরমধ্যে টমেটো কুচি দিই। এবার প্রয়োজনমত মুড়ি নিই। মুড়ি ঢেলে আলতোভাবে মাখি। এবার এরমধ্যে চানাচুর দিই। আবার আলতোভাবে মুড়ির সাথে চানাচুর মাখিয়ে নিই। এবার মুড়ির মসলা দিয়ে মাখি। স্বাদমত লবন দিই। এবার একটু সরিষার তেল ঢেলে দিই। তেল দেয়া মাত্রই সম্পূর্ণ মুড়ি মসলার সাথে আরেকবার ভালমতো মাখি। মাখা হয়ে গেলে এতে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিই এবং পরিবেশন করি। হয়ে গেল ঝটপট মজাদার ঝালমুড়ি। ধন্যবাদ, আর্টিকেল পড়ার জন্য। ভাল লাগলে লাইক ও কমেন্টে জানাবেন। আর দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন।
11 comments
Vai.. ato rathe aigulo share kore kno lob lagachn
হাহাহা.. বানিয়ে খেয়ে ফেলুন। বাঙ্গালীর ঘরে আর কিছু না থাকলেও মুড়ি চানাচুর ঠিকই থাকে। 😊☺
What is that food called? Seems yummy
Its name is "Jhalmuri". It is available only in Bangladesh and Kolkata. Muri is made by frying rice, along with jhalmuri with some spices. If you come to Bangladesh then you can taste it. It’s very delicious.
Wow what a nice name
ওয়াও ঝাল মুড়ি সবার প্রিয় একটি খাবার। বৃষ্টির দিনে ঝাল মুড়ি খেতে খুব ভালো লাগে। ঝালমুড়ি গুলো দেখে সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গেল।
হাহাহা.. ঝালমুড়ি খেতে খেতে বন্ধুদের সাথে হাটা আর গ্রামে গেলে সন্ধ্যায় গল্প করতে করতে মুড়ি খাওয়ার মজাই আলাদা। সবই এখন শুধু স্মৃতি।
ঝাল মুড়ি খেতে অনেক ভালো লাগে আমার। বৃষ্টির দিনে খুব মজা লাগে। কলেজে থাকতে অনেক ঝাল মুড়ি খেতাম। এখনো বেশিরভাগ বিকালে খাওয়া হয় ঝাল মুড়ি।
ঝালমুড়ি এমন একটা খাবার যা সারা বছরই খেতে ভাল লাগে। আর বিশেষ করে রোজার মাসে মুড়ির আলাদা একটা স্বাদ লাগে খেতে।
ঠিক বলেছেন ভাই
😊☺