read.cash Log in

@Irin2035

Joined 17 September 2020 · 14 posts

120 KT

0 KT received · 0 KT given

Posts

I@Irin2035

কেউ নেই তবুও জ্যোৎস্না রাতে বেলকনিতে বসে ফোন হাতে নিয়ে অপেক্ষা করা যদি কল আসে ,যদি কেউ আসে। এই বিশ্বাসের নামই -মায়া আর সম্পর্ক।

I@Irin2035

রাতের ফুল ঠিক সন্ধ্যা নামার মুখে সূর্য যখন তেজ ছেড়ে নরম আলো বিলায় ,রাতের আঁধার যখন আসবে বলে উঁকিঝুঁকি দেয়, তখনই নিজের সবটুকু রূপ ছড়িয়ে ফোটে সন্ধ্যামালতী। অনেক অনেক ভালো লাগে আমার ওদের মিষ্টি ঘ্রাণ টা তো দারুন। শিউলি ফুল সন্ধ্যা হলেই ফুটতে শুরু করে।শিউলি ফুল যখন ফুটতে শুরু করে সারা বাসার সুবাসে ভরে যায়। সারারাত ফুটে থাকে ফুলগুলো। সকাল হলেই ঝরে পড়ে। বেলি ফুল ও সন্ধ্যায় ফোটে । বেলি ফুলের মিষ্টি সুবাস খুব ভালো লাগে। হাসনাহেনা ও রাতের ফুল । যখন ফোটে অনেক দূর পর্যন্ত এই ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। সন্ধ্যামালতী, শিউলি, বেলি ফুলের ঘ্রাণ খুব মিষ্টি । তবে একটি ফুলের ঘ্রাণ আলাদা আলাদা । ভালো লাগে, তাই ভালবাসি ওরা আছে বলেই ভালো আছি।

+3 more

I@Irin2035

Assalamu alaikum beautiful people, How are you all? I hope, are you all fine and safe. I was a little bit sick. That's why I couldn't be active on this page.

I@Irin2035

সকাল বেলাটা রাখা উচিত রিফ্রেশমেন্ট এর জন্য। ঘুম তো অনেক হয়। কিন্তু পাখির কিচিরমিচির ডাক আমরা কজন শুনতে পাই। সকালের স্নিগ্ধ আবহাওয়া আর ফ্রেশ বাতাস অনেক উপকারী। সকাল টা যেন এরকম মগভর্তি চা/কফি দিয়ে শুরু হয়। আমার মত চা প্রেমীরা কারা আছেন? চা আমার খুব প্রিয়☕☕☕

I@Irin2035

সন্ধ্যামালতী সন্ধ্যামালতী ফুলকে সন্ধ্যার শোভা বললে ভালই হয়। কারণ সন্ধ্যামালতী সন্ধ্যায় ফুটে। সন্ধ্যামালতী ফুল সকাল পর্যন্ত ফুটে থাকে আর তার সুবাস চারদিকে ছড়িয়ে দেয়। সন্ধ্যামালতী ফুল বিভিন্ন কালার হয়ে থাকে। সাদা, হলুদ, গোলাপি, হলুদের মাঝে গোলাপি, হালকা হলুদ এর সাথে কমলা। সন্ধ্যামালতী ফুল সারাবছর ফুটে। সারাবছর তার অপরূপ সৌন্দর্য বিলিয়ে যাই। তুমি সন্ধ্যার শোভা, মন মাতাল করা সুবাস তোমাকে বারবার মন ছুঁতে চায়। তোমার গোলাপী, বেগুনি, সাদা ,হলুদ রং চুলের ভাঁজে সাজিয়ে করি নানান ঢঙ।

+4 more

I@Irin2035

অপরাজিতা অপরাজিতা ফুলের অনেক গুণ। লাল ,নীল, সাদা ,বেগুনি ,গোলাপি এমনকি আরো কত রঙে রঙিন পুষ্প রয়েছে। এরমধ্যে নীল ফুলের কথা বললে প্রথমেই আসে রূপসী অপরাজিতার নাম। লতানো গাছের সবুজ পাতার কোলে একটুকরো প্রগাঢ় নীলের সম্ভাষণ ভালো লাগার অনুভুতিকে নিমিষেই ছুঁয়ে যায়। অপরাজিতা ফুলের কোন গন্ধ নেই তবুও রঙের বাহার আর মিষ্টি শোভায় অপরাজিত যেন অনন্য। এই গাঢ় নীল ফুলটি কে ডাকা হয় নীলকন্ঠ নামেও। নীল ছাড়া চোখে পড়ে সাদা আর হালকা বেগুনি রঙের অপরাজিতা। অপরাজিতা ফুলের ভিতর দিকটা সাদা ও ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে। অপরাজিতা গাছ বারান্দার গ্রিলের সাথে তরতর করে বেড়ে ওঠে ফুলে পাতায় বিকশিত হয়। প্রায় সারা বছর ফুল ফুটে। অপরাজিতা ফুল দেখলে মনটা ভরে যায়। নিখুঁত নিলে লুকিয়ে কেমন, হাসছে দেখো অপরাজিতা

+3 more

I@Irin2035

My Garden I Have a little and beautiful garden at my home. There are many beautiful flowers in my garden like rose, night queen,periwinkle , butterfly pea,yellow oleader, puttolika, may flowers etc. My garden has all types of plants. Many birds come here in the morning. My most favorite flower is Rose. In the morning, when we go to the garden the smell of the flowers refresher us. I love my little garden. Gardening is my favorite hobby. I love to spend time in my garden.

+7 more

I@Irin2035

পুত্তলিকা পুত্তলিকা একটি ফুলের নাম। ফুলগুলো আকারে ছোট কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর। পুত্তলিকা ফুল অনেকগুলো কালার হয়ে থাকে। একসাথে যখন অনেক ফুল ফোটে তখন দেখতে কি অসম্ভব সুন্দর লাগে। পুত্তলিকা ফুল সাদা, হলুদ, গোলাপি আরো বিভিন্ন কালার আছে। পর্তুলিকা ফুল সারা বছরই ফুটে। কিন্তু শীতের সময় ফুল গুলো আরো বেশি ফুটে। পর্তুলিকার সব কালার গুলো একসঙ্গে লাগালে কি যে সুন্দর লাগে যখন ফুল ফুটে

+2 more

I@Irin2035

ফুল ফুল আমার খুব প্রিয়। এমন কোনো মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না। এটা আমিও তেমনি ফুল কে পাগলের মতো ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই ফুল আমার ভীষণ পছন্দের।আমি যখন বাবা-মার সাথে কোথাও ঘুরতে যেতাম ফুল দেখলেই বায়না করতাম ওটা আমার চাই চাই । আমার বাবা চেষ্টা করত আমাকে এনে দেওয়ার।বাবা কিন্তু হাল ছাড়তেন না বাবা জানতেন আমি ফুল যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ ঘ্যানঘ্যান করতেই থাকবে। যেভাবেই হোক এনে দিতেন। এখন তো নিজেই গাছ লাগাই। তাই বুঝতে পারি ফুল তুলতে কতটা কষ্ট হয়। আমার মেয়ে যখন বলে মা আমাকে একটা ফুল ছেড়ে দাও মনটা খারাপ হয়ে যায়। তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়।যখনই কোন গাছে ফুল দেখতাম ঠিক তুলে নিয়ে আসতাম কিন্তু এখন নিজের কাছে ফুল তুলতে কষ্ট হয়। আমি এখন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছি। রোজ গাছের যত্ন নেই। ফুল ফোটে তখন মনটা আনন্দে ভরে যায়। ফুল গুলোর ছবি ক্যামেরাবন্দি করে রাখি। সন্ধ্যামালতী, গোলাপ, নয়ন তারা টাইমফুল, পুত্তলিকা, পেয়াজ ফুল, নাইট কুইন, মে ফ্লাওয়ার, প্রভৃতি ফুলের গাছ আমার নিজের হাতে লাগানো। এই সব ছবিগুলোই আমার বাগানের। আমার বারান্দায় লাগানো গাছের ফুল। ফুল ভালবাসেন এমন লোক মনে হয় পৃথিবীতে নেই। ফুল আমি খুব খুব খুব ভালোবাসি।

+5 more

I@Irin2035

বারান্দা পুরো বাসা টা জুড়ে ভালো লাগার জায়গাটা বারান্দা। বারান্দায় আসলে আমার মনটা ভরে যায়। চারপাশে কোন না কোন গাছে বিভিন্ন ফুল ফুটে আছে।সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালে মনটা ফ্রেশ হয়ে যায়। যতটুকু সম্ভব বারান্দায় আমার ইচ্ছা মতো গাছ লাগিয়েছে। ফুল গাছ, পুঁইশাক, পাতাবাহার আরো নাম না জানা বিভিন্ন গাছ। বারান্দায় বসার জন্য ব্যান্স মানে সেইটা কাঠের তৈরি আর একটি টুল আছে। বারান্দায় বসে চা খাই। বন্ধু বান্ধবের সাথে কথা বলি। আমার মেয়েটার মন খারাপ হলে বারান্দায় গিয়ে বসে থাকে। কিছুক্ষণ বারান্দায় বসে থাকলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। মেয়ে বারান্দায় বসে বসে গান গায় ,গজল গায়। যখন শীতকাল আসে তখন বারান্দার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায়। সত্যিই বারান্দাটা আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা ।

+3 more

I@Irin2035

কাশফুল শরৎ যেন সত্যিই হচ্ছে শুভ্রতার প্রতীক। শরৎ মানে হচ্ছে কাশফুল আর মেঘেদের খেলা।দেখে মনে হয় মেঘ আর কাশফুল যেন একে অপরের পরিপূরক। কাশফুল নিজেই জানিয়ে দেয় যে শরৎকাল এসে গিয়েছে। নীল আকাশের নিচে দোল খায় শরৎ এর কাশফুল। কি যে এক অপূর্ব দৃশ্য দেখলেই মন ভরে যায়। দক্ষিণা বাতাসে কাশফুলগুলো দুলতে থাকে আর যে নীল আকাশ জুড়ে মেঘের নিরুদ্দেশ যাত্রা শুরু ঘুরে বেড়াচ্ছে মেঘেরা তাদের ইচ্ছামত। শরৎ মানেইতো আকাশে খন্ড খন্ড মেঘ আর ধবধবে সাদা কাশফুল কি যে এক অপূর্ব দৃশ্য এই শরৎ এ আরো ফুল ফুটেছে.... অপরাজিতা ..... অপরাজিতা ফুল দেখতেও খুব সুন্দর নীল এর মাঝে হালকা হলুদ রং মিশানো .....

+1 more

I@Irin2035

নীল আকাশ জুড়ে খন্ড খন্ড মেঘের আনাগোনা। মেঘলা আকাশ বাতাস বইছে...... শরৎ এর কাশফুল ফুটেছে। নীল আকাশের নিচে দক্ষিণা বাতাসে কাশফুল ঢলে ঢলে পড়ে এক অপূর্ব দৃশ্য।

I@Irin2035

"বোরপামিআ" ‌ সবাই অবাক হচ্ছেন নিশ্চয়ই। এটা আবার কি লেখা। বুদ্ধি খাটিয়ে একটু চেষ্টা করুন। ইনশাল্লা পারবে। আপনি হয়তো প্রথমবার চেষ্টা গুলিয়ে ফেলবেন। নিতে ব্যর্থ হবেন। দ্বিতীয়বার না পারলেও দ্বিতীয় বার ঠিকই পাবেন। কারন আপনার দ্বারাই সম্ভব । কষ্ট করলে সফল হবেন। দুনিয়াতে কোন কিছুই অসম্ভব না। চেষ্টা করলে সবই সম্ভব। উত্তরটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।

I@Irin2035

Hello, How are you frends? I'm a new member in a read cash. Pls subscribe in a my read cash I'd. Thank u so much all.