read.cash Log in
I@Irin2035

বারান্দা

পুরো বাসা টা জুড়ে ভালো লাগার জায়গাটা বারান্দা। বারান্দায় আসলে আমার মনটা ভরে যায়।

চারপাশে কোন না কোন গাছে বিভিন্ন ফুল ফুটে আছে।সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালে মনটা ফ্রেশ হয়ে যায়।

যতটুকু সম্ভব বারান্দায় আমার ইচ্ছা মতো গাছ লাগিয়েছে। ফুল গাছ, পুঁইশাক, পাতাবাহার আরো নাম না জানা বিভিন্ন গাছ।

বারান্দায় বসার জন্য ব্যান্স মানে সেইটা কাঠের তৈরি আর একটি টুল আছে। বারান্দায় বসে চা খাই। বন্ধু বান্ধবের সাথে কথা বলি।

আমার মেয়েটার মন খারাপ হলে বারান্দায় গিয়ে বসে থাকে। কিছুক্ষণ বারান্দায় বসে থাকলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। মেয়ে বারান্দায় বসে বসে গান গায় ,গজল গায়।

যখন শীতকাল আসে তখন বারান্দার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায়। সত্যিই বারান্দাটা আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গা ।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.