অনেকদিন পর দুই বন্ধুর দেখা। নিজাম স্মার্ট-শিক্ষিত আর কমল অশিক্ষিত, বোকা ধরনের। কিছুক্ষণের মধ্যেই সুখ-দুঃখের কথায় মেতে উঠল তারা- নিজাম : দোস্ত, বিয়া করছি বিউটি কুইন। মাগার আন্ডার মেট্রিক। তবে আমি নিজে তারে মেট্রিক পাস করাইছি। এরপর আইএ, বিএ এবং শেষ পর্যন্ত মাস্টার্সও পাস করাইছি। অহন কী করি ক তো? কমল : তুই তো দেখতেছি তার লাইগা বাপের চাইতে বেশি কইরা ফালাইছস। ভালা করছস। এইবার একটা ফার্স্টকেলাস পাত্র দেইখা হেরে বিয়া দিয়া দে। শুধু শুধু বেশি খেয়ে লাভ কী নান্টু ঠোঙা থেকে বের করে টসটসে পাকা জাম খাচ্ছে আর চোখ বন্ধ করে স্বাদ উপভোগ করছে। পিন্টু কাছে গিয়ে স্মার্ট ভঙ্গিতে বলল- পিন্টু : দোস্ত, একলা একলা খাবি? আমারেও দে একটু টেস্ট করি! নান্টু : এই নে। পিন্টু : শুধু একটা? নান্টু : হ্যাঁ, বাকিগুলোর টেস্টও ওই একটার মতোই। জামের স্বাদ বুঝতে তোর মতো স্মার্ট ছেলের জন্য ওই একটাই যথেষ্ট। শুধু শুধু বেশি খেয়ে লাভ কী?
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
2 comments
Nice
nc