read.cash Log in
@Daimond23 more from that month

অসাধারন একটি ঘটনা

একদিন এক ইহুদী, একজন অলির দরবারে এসে জিজ্ঞাসা করলো, যখন আমরা আমাদের উপাসনা করি, তখন আমাদের খেয়াল অন্যদিকে যায় না, এমনকি মনে কোন প্রকার ওস'ওয়াসার সৃষ্টিও হয়না, এমনকি শয়তানি চিন্তা ভুলেও ধারে কাছেও আসে না। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি, আপনারা যখন নামায আদায় করেন, তখন আপনাদের ইবাদতের সময় অনেক ধরনের খেয়াল আসে। এইটা কেন ??? তার উত্তরে ঐ আল্লাহর অলি তাকে জবাব দিলেন -মনে করুন দুইটি ঘর, একটা ঘর হল খালি, আর অপরটা "হীরা" দ্বারা পরিপূর্ণ। এখন বলুন দেখি, চোর কোন ঘরের ভিতরে চুরি করতে আসবে ? উত্তরে ইহুদী বলল- অবশ্যই যে ঘরে হীরা আছে সে ঘরে। এবার সেই অলি তাকে বললেন কাফির এবং মুসলমানের অন্তরের অবস্থা হলো এরকমই। যার কাছে শুরু থেকেই ঈমান নাই, সেখানে শয়তান কি চুরি করতে আসবে ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ( আমিন)

5 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.