My cooking diary হ্যালো বন্ধুরা!! হ্যাঁ আমি আবার এসেছি আমার আরো একটা প্রিয় খাবার এর রেসিপি নিয়ে। "রসমালাই" আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার।😋 আমি এটার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। **"রসমালাই"** * উপকরণ :- গুঁড়ো দুধ - ২ কাপ ডিম - ১টা (ফেটানো ) সাদা তেল -৩/৪ চামচ বেকিং পাউডার- ১/৪ চামচ দুধ - ১ লিটার বাদাম ও পেস্তা - ১০/১২ টা চিনি - ১ কাপ *প্রণালী :- গুড়ো দুধ ,বেকিং পাউডার , ১ চামচ তেল ভাল করে মিশিয়ে নিন। এবার ওর মধ্যে ফেটানো ডিম চামচে করে আস্তে আস্তে ঢালুন । মাখতে থাকুন। দেখবেন যেন মিশ্রনটি বেশী নরম হয়ে না যায়। মিশ্রনটি হাতে লেগে গেলে একটু তেল মাখিয়ে নেবেন। এবার ঐ মিশ্রন থেকে ছোট ছোট বল বানিয়ে ফেলুন। একটি পাত্রে দুধ গরম করুন। দুধ ফুটে উঠলে চিনি দিন। খানিকক্ষণ জাল দিয়ে দুধ একটু ঘন করুন। এবার দুধে বানানো বলগুলি এক এক করে দিয়ে ৫ মিনিট ফোটান। গ্যাস বন্ধ করে দিন। ঠাণ্ডা করে ওপরে কাঠ বাদাম ও পেস্তা কুঁচি দিয়ে পরিবেশন করুন। (ডিম ব্যবহার করতে না চাইলে দুধ দিয়ে মাখতে পারেন )
ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবসক্রাইব করে সাথে থাকবেন। 😊
14 comments
আমার অনেক প্রিয় একটি রেসিপি হলো রসমালাই। খুব ভালো লাগে আমার। বাট কিভাবে তৈরী করে সেটা আমি জানি না! আজকে আমি সেটা জেনে গেলাম ☺☺ আমি অবশ্যই রেসিপি টি নিজের করার চেষ্টা করবো 😍 ধন্যবাদ।
তোমাকে ও ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।☺♥
it was needed...everybody loves to eat this...few days ago i tried to make it by watching videos..but i didn't get a good result...but your recipe has been described by maintaining steps...i think it will work out
At first I didn't either. I was able to make it later with the help of my mother. Thanks for encouraging me. 🥰
you are welcome dear...keep sharing
Woww!!!so delicious to look...😍I love rosmalai as my hometown is at cumilla & Cumilla's rosmalai is so famous😘😍
Yes, I heard too. It's good to know that you are a Bangladeshi. I'm from Chittagong. Nice to meet you. 🤗♥
Woww😲i am also live in chittagong...my hometown is cumilla...but my birth,my growth,my studies all in chittagong...its really amazing😍
That's great!!😀 What class do you read in? 😊
MBBS 1 st year☺
Good. Ami to inter 1st year r 2nd year er majhe jhulchi. 🤣🤣
Haa....coronar karone sby e jhule asi...😐
Kokhon je shob thik hobe abar! Ke jane!! 😥
Yummy.... It's my favourite dear... I'll must at my home thanks for sharing 🥰