Sylhet, a city of peace
আমি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, পদার্থবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। বর্তমানে রিসার্চ স্টুডেন্ট হিসেবে আছি। ২০১৪ সালের এপ্রিলে প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে সিলেট আসা। সেই তখন থেকে আজ ৬ বছরের বেশি আমি সিলেটে অবস্থান করছি। বলতে গেলে সিলেট আমার দ্বিতীয় বাড়ি। ছোটকাল থেকেই চট্টগ্রামে বড় হয়েছি। কিন্তু সিলেটে এসে আমি শিখেছি কিভাবে জীবনে একা মা বাবা ছাড়া চলতে হয়। জীবন সংগ্রাম কেমন হতে পারে সেটা সিলেটে এসেই জানা। আমার কাছে চট্টগ্রাম প্রাণের শহর আর সিলেট হল শান্তির শহর৷ যে শহরে প্রতিটা মাটির কণায় শান্তি পাই আমি। যে শহরের ঝুম বৃষ্টিতে গত ছয় বছর ভিজে আসছি। এতো সুন্দর বৃষ্টি বাংলাদেশের আর কোথাও হয় কিনা আমার জানা নেই। প্রেম করার জন্যে সিলেটের বৃষ্টি এক অতুলনীয় প্রভাবক।
বাংলাদেশের সিলেট জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এছাড়াও বাংলাদেশের চা উৎপাদনে মোট ৮০% আসে সিলেট জেলা থেকে। উল্লেখ্য চা উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে ৯ম স্থানের অধিকারী। সিলেটের শাহজালাল মাজারের নাম পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে খ্যাত। সিলেট নিয়ে আরো অনেক আর্টিকেল লিখব ভবিষ্যতে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
16 comments
অনেক সুন্দর ভাবে লিখেছেন।আর আপনার দেয়া ছবি টা কি চট্টগ্রাম নাকি সিলেটের.??ছবি টা অনেক সুন্দর
ধন্যবাদ আপনার কমেন্টের জন্যে। ছবি ড্রোন ক্যামেরায় তোলা সিলেট শহরের ছবি। সত্যিই এতোটা সবুজ আর স্নিগ্ধ সিলেট।
সিলেটের গল্প শুনতে শুনতেই আমি এই জায়গাটার ফ্যান হয়ে যাচ্ছি! আফসোস একবার ও যাওয়া হল না। সিলেট শহর, লালাখাল, বিছানাকান্দি,রেমা কালেঙ্গা এসব জায়গায় যাবার খুব ইচ্ছা আছে। যদি কখনো সুযোগ হয় আর কি। প্রতিটা জায়গার সুন্দর বর্ননা দিও, সাথে নিজের তোলা ছবিও। ☺
অবশ্যই। সিলেটে পর্যটন স্পট গুলো নিয়ে আরো কিছু আর্টিকেল লেখার ইচ্ছা আছে। আর সিলেটে আসলে অবশ্যই টাঙ্গুয়ার হাওড়, শিমুলবাগান আর জাদুকাটা নদী ঘুরে যেও। আমরা তো আছিই। আমরাও তোমার সাথে ঘুরব। :)
সিলেট খুবই সুন্দর একটি শহর। আমার অনেক ভালো লাগে। ঘুরার মত অনেক জায়গা আছে সিলেটে। অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আছে সিলেটে।
হ্যা, সিলেট আসলেই খুব সুন্দর জায়গা। কম খরচে অনেক জায়গা ঘুরতে পারবেন। সিলেট আসলে অবশ্যই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরে যাবেন।
সিলেট বর্তমানে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। সিলেটের চা বাগান সত্যিই অনেক সুন্দর।
সিলেটের এয়ারপোর্ট যাওয়ার দুইধারে সারি সার চা বাগান দেখা যায়। এতো সুন্দর লাগে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে। 🙂
সিলেট খুবই সুন্দর একটা জায়গা। এখানে ঘুরাঘুরি করার মত অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লেখার জন্য।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি সিলেটের পর্যটন স্পট গুলো নিয়েও ভবিষ্যতে কিছু আর্টিকেল লেখার পরিকল্পনা আছে।
সিলেটের ব্যাপারে যত জানি আরো জানতে ইচ্ছা করে,যদি ও বা এই পর্যন্ত ২ বার ঘুরে আসলাম সিলেট
আরো যাবেন সিলেটে। সিলেট বারবার ঘোরার মতই একটা জায়গা। কম খরচে এতো ভাল লং জার্নি আর কোথাও পাবেন বলে মনে হয় না।
সিলেটে এত বার ঘুরে আসার পর ও বলতে পারি যে এখন ও সিলেটে ঘুরার মত অনেক জায়গা আছে,অপেক্ষাই আছি আবার যাওয়ার
রেমা-কালেঙ্গা, শ্রীমঙ্গল খুব সুন্দর জায়গা আনকমনের মধ্যে। কখনো সিলেট গেলে এসব জায়গা ঘুরে আসিও। বিশেষত শ্রীমঙ্গলে অনেকগুলো স্পট আছে ঘোরার মত।
সিলেট আমার প্রিয় শহর। ওখানে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রাদিআল্লাহু রং মাজার শরীফ রয়েছে।
জ্বি হ্যা। আমি দুইটা মাজারেই গিয়েছি। শাহজালালের মাজার মেইন টাউনে হওয়ায় মাঝে মাঝে যাওয়া হয়। শাহ পরাণ একটু দূরে শহর থেকে।