Simple thoughts at night.
চিন্তা করছি কিছু করার? কিন্তু বুজতে পারছি না কি করবো। সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে।কেউ চাইলেও এই সময়কে আটকে রাখতে পারছে না। ইচ্ছে করছে এই সময়গুলো আটকে রাখি।। যদি অতীতে কিংবা ভবিষ্যৎ যাওয়ার সুযোগ থাকতো তবে অনেককিছুই পরিবর্তন করতাম এই জীবনের। চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা। আজকের আবহাওয়া টা ও চমৎকার। অনেকদিন পর বৃষ্টি হলো আজ।এতদিন অসহ্য রকমের গরম পড়ছিলো।এখন রাত ১ টা ৫২ মিনিট। অন্যন্যা দিন এই সময় অনেক মানুষ থাকে রাস্তায়।আজকে পুরো রাস্তা নিস্তব্দ।সবাই ঘুমাচ্ছে শান্তিতে।আমি ভাবলাম এই ফাকে আমি একটু প্রকৃতি টাকে একটু উপভোগ করি।অনেকদিন পর আবার লিখছি।কর্মব্যস্ততার মাঝে খুব একটা লেখা হয় না। আজকের বাতাস টা ও ভারী মিষ্টি।একটা সুন্দর ফুলের গন্ধ পাচ্ছি।সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। আমার মতে দিনের কোলাহল থেকে রাতের নিস্তব্ধতা অনেক ভালো।একটা অন্যরকম অনুভুতি আছে এটার মধ্যে। ধন্যবাদ এতক্ষন ধরে পাশে থাকার জন্য।
11 comments
এইটা একটা ব্লগের মত যা দেখছি। ভাল একটা আইডিয়া। ওয়েদার ভাল। বাট যেমনটা ভয় পাচ্ছিলাম তার কিছুই হয় নাই। বেশির ভাগ টুকু পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেসে। এবারের মত এই মহামারির দিনে কিছুটা হলেও বেচে গেল বাংলাদেশ। 🙂 কলকাতার জন্য খারাপ লাগছে
ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। আপনিও এইভাবে আপনার ধারনাগুলো আমাদের সাথে তুলে ধরুন। ধন্যবাদ।
এই জঘন্য বাজে সময়টাতো তাড়াতাড়ি শেষ হলেই তো ভালো। সবাই সেই দিনটারই অপেক্ষায় আছে, কবে পৃথিবী আবার আগের মতো সুস্থ, স্বাভাবিক হয়ে উঠবে। শুভ কামনা।
ঠিক। পুরো পৃথিবীটা কেমন যেনো হয়ে গেছে। মানুষ এখন বাতাসে নিঃশ্বাস নিতে ও ভয় পাচ্ছে।তার উপর আবার এইদিকে আম্পান।ধন্যবাদ
Kokhon j shob normal hobe!!!😒Shob jeno kemon change change lage..life er rules regulation shob changed..r valo lagena..Allah jeno shob taratari thik kore den..Ameen!
Asolei khb karap obsta basai boshe takte takte bore hoa jacci. Nijeke mne hocceh onk boro akta bujah. Shb tik hoa jabe atai sodo caowa...
সময় গুলো মনে হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে আর আমরা ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। কখন যে এই ক্রান্তিলগ্ন শেষ হবে, এটাই প্রার্থনা।
বাসাই বসে থাকতে থাকতে আমরা নিজেরাই মানষিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। অসুস্থ পরিবেশ।বাতাসে মৃত্যুর গন্ধ।তাড়াতাড়ি ভালো হয়ে গেলে হয়।
হুম চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ। সুস্থ্য হয়ে উঠুক দেশ সুস্থ্য হয়ে উঠুক পরিবেশ। এটাই কামনা।
Sitting alone and forgetting the world,then just enjoying the nature! Wow, I also enjoy my self time like this.Keep loving it.
Even i am doing this thing.played soft song in my bluetooth speaker and sat in the balconies & enjoying the nature.