পুঁইশাক দিয়ে চিংড়ি 🍤 রেসিপি
উপকরণ: ১) চিংড়ি🍤-২কাপ। ২) পুঁইশাক-৪কাপ। ৩) পিঁয়াজ কুচি-১কাপ। ৪) রসুন কুচি -৩চা চামচ। ৫) কাঁচা মরিচ (ফালি করে) -৮/৯টি। ৬) লাল মরিচ (কুচি) -২টি। ৭) লবণ-স্বাদমত। ৮) তেল-পরিমাণমতো।
পদ্ধতি: প্রথমে চিংড়ির 🍤 মাথা ফেলে দিয়ে 🍤 খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি পাত্রে তেল গরম করে নিতে হবে। এরপর তেল গরম হলে তাতে 🍤 চিংড়ি, পিঁয়াজ কুচি, রসুন কুচি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে দিতে হবে।
এবার ৫/৬ মিনিট পর তাতে পুঁইশাক, কাঁচামরিচ এবং প্রয়োজনমতো লবণ দিতে হবে। এবার চিংড়ি 🍤 সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি যখন শুকিয়ে আসবে তখন তা নামিয়ে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পুঁইশাক দিয়ে 🍤 চিংড়ি রান্না। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।
5 comments
আমাদের বারান্দাতে আমার মা পুইঁশাক লাগিয়েছেন।তিনিও মাঝে মাঝে পুইঁশাক দিয়ে চিংড়ি রেসিপিটি রান্না করেন।এটিই সত্যিই মুখে লেগে থাকার মতো একটি রেসিপি
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আমি খেয়েছি এই রেসিপিটা।খেতে খুব ভালো।আর পুইশাক খেতে তো অনেকেই পছন্দ করে।
পুই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক মজা।পুডিং শাক থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। পুঁইশাক দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়।
পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অনেকবার খাওয়া হয়েছে। আমার খুব ভালো লাগে খেতে। পুইশাকে অনেক পরিমাণে ভিটামিন রয়েছে।