read.cash Log in
@Adnan334 more from that month

কাচকি মাছের 🎏চচ্চড়ি

উপকরণ: ১) কাচকি মাছ🎏-৫০০ গ্রাম। ২) পিঁয়াজ (মিহি করে কাটা)-২কাপ। ৩) কাঁচামরিচ (ফালি করা) -৯/১০টি। ৪) তেল-পরিমাণমতো। ৫) লবণ-স্বাদমত। ৬) হলুদের গুঁড়া-২চা চামচ। ৭) মরিচের গুঁড়া-১চা চামচ।

পদ্ধতি: প্রথমে 🎏 মাছগুলো ভালো করে বেছে নিতে হবে। তারপর মাছগুলো পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মাছ ছাড়া উপকরণ গুলো অর্থাৎ পিয়াজ মিহি,ফালি করা কাঁচামরিচ,তেল,লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একসঙ্গে নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

এবার তাতে মাছ বিছিয়ে দিয়ে পরিমাণমতো পানি নিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। মাছ বেশ মাখামাখা হয়ে গেলে ধনে পাতা কুচি এবং কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল মজাদার কাচকি মাছের🎏 চচ্চড়ি রান্না। এবার পরিবেশনের পালা। রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.