read.cash Log in
t@thoughtsof_raii20

বেসনের লাড্ডু

উপকরণঃ বেসন ৪ কাপ ঘি ১ কাপ চিনি ২ কাপ (ব্লেন্ড করে নিলে ভালো হয়) আমণ্ড আর কাজু বাদাম মিহি করে কাটা ১/৪ কাপ এলাচ গুঁড়ো ১/২ চা চামচ প্রণালীঃ ১।কড়াইয়ে ঘি গরম করে নিন, তাতে আগে থেকে চেলে রাখা বেসন সবটুকু ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকুন, নতুবা তলায় ধরে যাবে খুব তাড়াতাড়ি। ২। ১০-১২ মিনিট অল্প আঁচে হালকা ভাবে ভেজে নিন। বেসনের সুঘ্রাণ বের হলে তাতে মিহি করে কাটা বাদাম আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। কড়াই থেকে নামিয়ে ফেলুন। ৩। একটু ঠাণ্ডা হলে তাতে চিনি ছিটিয়ে বেসনের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে একে লাড্ডুর আকার দিন। ৪।সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। চাইলে ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। ব্যাস! তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.