read.cash Log in
@sarwar more from that month

Poem-কবিতা

দাগের ভয়ে পালিয়ে আসা প্রেম, একাকীত্বের ভয় আমাকে দেখিও না। তুমি তো ফিরলে সেই সেদিন! অথচ, তোমার প্রথম ছুরির ঘায়ে হত্যা হয়েছি যেদিন, সেদিন থেকে- প্রতিটি মুহূর্তই, একাকীত্বের বিষাক্ত শতাব্দী। এত অগণিত শতাব্দীও তো কেটেছিলো একলাই! একলাই আমি শবের পাশে রাত জেগেছি, যত্নে-আদরে পুষে রেখেছি জলজ্যান্ত মমি। কই, তোমাকে তো লাগেনি! দাবীর ভয়ে ফুরিয়ে আসা প্রেম, একাকীত্বের ভয় আমাকে দেখিও না। নিজের মৃতদেহটাও আমি এযাবৎ বয়ে এসেছি একলাই। . কবিতা- “প্রয়োজনীয়, অপরিহার্য নয়” লেখা -সরওয়ার আহমেদ ও ছবি- আয়শা আহমেদ

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.