read.cash Log in
@sarwar more from that month

Poem-কবিত

আমি আপনাকে ঠিক ততটাই নিজের করে পেতে চাই যতটা পেলে আপনাকে হারিয়ে ফেলার ভয় থাকবে না। আমি আপনাকে ঠিক ততটাই আগলে রাখতে চাই যতটা রাখলে আপনার কখনো নিজেকে একা মনে হবে না। আমি আপনাকে ততটাই সম্মান করতে চাই যতটা করলে আপনার আমার প্রতি কোনো কষ্ট আসবে না। আমি আপনাকে ঠিক ততটাই চাই যতটা পেলে আমার আপনাকে ছাড়া সময় কাটবে না। আমি আপনাকে ঠিক ততটাই ভালবাসতে চাই যতটা ভালবাসলে আপনি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারবেন না। ঠিক ততটাই ভালবাসতে চাই আপনাকে Sarwar Ahmed

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.