তুমি থাকলেি চলবে
#তুমি_থাকলেই_চলবে তোমাকে নিয়ম করে রোজ দুবেলা ভালোবাসি বলতে হবে না, তুমি বুঝলেই হবে তুমি পাশে থাকলে আমি ভালো থাকি। আমি তোমাকে বলবোনা ১০৮টা পদ্ম ফুল নিয়ে এসে ভালোবাসি ভালোবাসি বলো, যখন একা একা শাড়ী পরতে হিমসিম খাবো তখন কুচি ধরলেই আমার চলবে। আমি বলবোনা আজকে রান্না টা তুমি কর আমি জানি সারাদিন তোমাকে পরিশ্রম করতে হয়, যদি বলি আমার খেতে ভালোলাগছে না তখন বুঝে নিও আমার তোমার হাতে খেতে ইচ্ছে করছে। সারাদিন তোমাকে ব্যস্ত থাকতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই, দিনশেষে একটা ঘন্টা একান্ত আমাকে দিও আমি তোমার বুকে মাথা গুজে থাকবো। তোমার অতীতে হাজার টা প্রেম থাকতেই পারে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, তোমার বর্তমান এবং ভবিষ্যৎ এর পুরোটা জুড়ে কেবলি আমি বিদ্যমান থাকতে চাই। যদি কখনো অভিমান করি গিফট, আইসক্রিম, চকলেট কোনোটাই দরকার হবে না তুমি কপালে উষ্ণ স্পর্শ একে দিও তাতেই আমার চলবে। আমার বিশাল ডুপ্লেক্স বাড়ির প্রয়োজন নেই যার অর্থ যোগাতে তোমাকে আমার থিকে দূরত্বে থাকতে হবে, আমার চাওয়া পাওয়া একাদমি সীমিত কোনোরকম একটা চিলেকোঠার ঘর হলেও চলবে যাতে আমারা একসাথে এক বালিশে শান্তিতে ঘুমাতে পারি। তোমার গোলাপ,রজনীগন্ধা,অার্কিড কিনে টাকা নষ্ট করতে হবে না তুমি হাতে করে কচুরিপানার ফুল এনে দিলেও তাতে আমি ভালোবাসা খুঁজে নিবো। তুমি পাশে থাকলে আমি লোকাল বাসে ঝুলে দাঁড়িয়ে জার্নি করতেও রাজি আছি, আমার পুরো পৃথিবী চাই না আমার সীমিত একটা তুমি, শুধু তুমি থাকলেই চলবে। "সরওয়ার আহমেদ "
2 comments
You are really writing wonderfully, the more I read your poems, the more fascinated I become. Keep writing like this, go ahead and pray
InshaAllah, pray, all this happened to me, hope that I have more events that can shear in you