read.cash Log in
@prottasitojibon

কাকড়ার কাবাব

কাঁকড়ার কাবাব উপকরণ: কাঁকড়ার মাংস ৫০০ গ্রাম, মাখন ৩০ গ্রাম, দুধ ২০০ মিলি, শুকনো মাস্টার্ড ১ চামচ, ময়দা ৬ চামচ, রিফাইন্ড তেল ১০০ গ্রাম, কাঁচালঙ্কা, আদা, পেঁয়াজ, ধনেপাতা কুচি এবং প্রয়োজন মতো নুন | প্রণালীঃ প্রথমে কাঁকড়ার মাংসের সঙ্গে কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা কুচি, পেঁয়াজ, ময়দা, নুন, মেয়োনিজ ও গোলমরিচ গুড়ো মাখিয়ে আধঘন্টা ফ্রিজে রেখে দিন | এবার একটি পাত্রে মাখন দিয়ে তাতে ময়দা দিন | তা ভেজে নামান | এবার কাঁকড়ার যে মিশ্রনটি ফ্রিজে রেখেছিলেন তা বের করে এতে মেশান এবং এবার এর ভিতর দুধ দিয়ে জ্বাল দিন | ঝোল গাঢ় হয়ে এলে তা নামিয়ে নিন | ঠান্ডা হলে এগুলির লেচি পাকিয়ে তা হাত দিয়ে চ্যাপ্টা করে তেলে ভেজে তুলুন এবং গরম গরম ওই ভাজতে স্যালাড মিশিয়ে খান |

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.